বিষয়বস্তুতে চলুন

কামিলো হোসে সেলা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কামিলো হোসে সেলা
কামিলো হোসে সেলা প্রতিকৃতি গোয়াদালাজারা, স্পেন
কামিলো হোসে সেলা প্রতিকৃতি গোয়াদালাজারা, স্পেন
জন্ম(১৯১৬-০৫-১১)১১ মে ১৯১৬
প্যাদ্রন, গালিথিয়া, স্পেন
মৃত্যুজানুয়ারি ১৭, ২০০২(2002-01-17) (বয়স ৮৫)
মাদ্রিদ, স্পেন
জাতীয়তাস্প্যানীয়
উল্লেখযোগ্য পুরস্কারসাহিত্যে নোবেল পুরস্কার
১৯৮৯

কামিলো হোসে সেলা (Camilo José Cela) (মে ১১, ১৯১৬ - জানুয়ারি ১৭, ২০০২)[১] একজন স্পেনীয় ঔপন্যাসিক, ছোট গল্পকার ও প্রাবন্ধিক যিনি ১৯৮৯ খ্রিষ্টাব্দে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। স্পেনীয় সাহিত্যের ইতিহাসে বিখ্যাত ৩৬’ প্রজন্মের লেখক হিসেবে পরিচিত। তিনি এস্‌পানিয়ার গৃহযুদ্ধে তিনি ফ্রাংকোর অনুগামী ছিলেন। তার একটি বিখ্যাত উপন্যাসের নাম লা ফামিলিয়া দে পাসকুয়াল দুয়ার্তে।

২০০২ খ্রিষ্টাব্দের ১৭ জানুয়ারি পঁচাশি বৎসর বয়সে মাদ্রিদে তার মৃত্যু হয়।

সাহিত্য কর্ম

[সম্পাদনা]
১৯৮৮ সালে ক্যামিলো হোসে সেলা (ডানদিকে)।

তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হলঃ

তার বিখ্যাত উপন্যাস লা ফামিলিয়া দে পাসকুয়াল দুয়ার্তে তার নোবেল প্রাপ্তির পর ১৯৯০ খ্রিষ্টাব্দে গোলাম মুস্তাফা কর্তৃক বাংলা ভাষায় অনূদিত হয়ে দেশ প্রকাশন কর্তৃক বাংলাদেশে প্রকাশিত হয়। বঙ্গানুবাদে এর নাম রাখা হয় পাস্কুয়াল দুয়ার্তের পরিবার‌‌।

সমালোচকদের অভিমত

[সম্পাদনা]

সাহিত্য সমালোচকদের মতে, তিনি একজন যুগস্রষ্টা লেখক। তিনি বিংশ শতাব্দীর স্পেনীয় কথাসাহিত্যে তিনি নতুন করে প্রাণ সঞ্চার করেছেন। তুলনারহিত লিখনশৈলী, ভাষার জাদুময় আবেদন এবং মানব চারিত্র্যের অন্ধকার দিক উন্মোচনের ক্ষমতার জন্য তিনি উচ্চ প্রশংসা লাভ করেছেন।

অন্য দিকে স্বীয় রাজনৈতিক অবস্থান ও কথাসাহিত্যে নির্মম বাস্তবতার অপরিশীলিত রূপায়নের জন্য তিনি বিতর্কিত হয়েছেন। তাকে সাহিত্যে ত্রেমেন্দিস্মো (ইঃ Tremendismo) ধারার জনক বলে অভিহিত করা হয়েছে। সেলা নিষ্ঠুর বাস্তবতা ও সামাজিক অবক্ষয়কে এতো নিখুঁত ও নির্মমভাবে ফুটিয়ে তুলেছেন যা স্প্যানীয় সাহিত্যে আগে দেখা যায়নি।[২][৩]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "Camilo José Cela | Biography, Novels & Tremendismo | Britannica"। www.britannica.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৪।
  2. ↑ Camilo José Cela
  3. ↑ Camilo José Cela - Spanish writer

বহিঃসংযোগ

[সম্পাদনা]