কাজী মনিরুল ইসলাম মনু
কাজী মনিরুল ইসলাম মনু | |
|---|---|
| ঢাকা-৫ আসনের সংসদ সদস্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৭ অক্টোবর ২০২০ | |
| পূর্বসূরী | হাবিবুর রহমান মোল্লা |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২ জানুয়ারি ১৯৫২ ঢাকা |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| বাসস্থান | ৫৬, সতীশ সরকার রোড, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪ |
| শিক্ষা | বিএ |
কাজী মনিরুল ইসলাম মনু (জন্ম: ২ জানুয়ারি ১৯৫২) বাংলাদেশি রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা। তিনি ঢাকা-৫ আসনের সংসদ সদস্য।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]মনু ২ জানুয়ারি ১৯৫২ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি বিএ ডিগ্রী অর্জন করেছেন।[২]
তার পুত্র কাজী খায়রুল ইসলাম রনি।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]কাজী মনিরুল ইসলাম মনু ২০১৬ সাল থেকে যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি।[৩] ২০০৩ সালে তিনি বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি ১৯৭৭ সালে অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ৩৩ নম্বর ওয়ার্ড ১ বার ও ৮৭ নম্বর ওয়ার্ডের দুইবার কাউন্সিলর নির্বাচিত হন।
৬ মে ২০২০ সালে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা মৃত্যুবরণ করলে শূন্য আসনে ১৭ অক্টোবর ২০২০ সালের উপ-নির্বাচন তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।[৪]
মুক্তিযুদ্ধে ভূমিকা
[সম্পাদনা]কাজী মনিরুল ইসলাম মনু ১৯৭১ সালের এপ্রিল মাসে ডেমরা-তেজগাঁও অঞ্চলের তৎকালীন এম.সি হেদায়েত উল ইসলামের নেতৃত্বে ভারত গমন, ট্রেনিং নেয়া এবং পরবর্তীতে ৮ নম্বর সেক্টরে মেজর হায়দারের অধীনে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ যুগান্তর রিপোর্ট (১৭ অক্টোবর ২০২০)। "ঢাকা-৫ উপনির্বাচনে বিপুল ভোটে আ'লীগ প্রার্থী জয়ী"। দৈনিক যুগান্তর। ২৮ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০।
- ↑ "Constituency 178, Dhaka-5, Md. Kazi Monirul Islam"। জাতীয় সংসদ। ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২৩।
- ↑ নিজস্ব প্রতিবেদক (৮ সেপ্টেম্বর ২০২০)। "ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচন, আওয়ামী লীগের প্রার্থী মনু ও হেলাল"। বণিক বার্তা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০।
- ↑ নিজস্ব প্রতিবেদক (১৭ অক্টোবর ২০২০)। "ঢাকা-৫ আসনে বিজয়ী কাজী মনিরুল"। জাগোনিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২০।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |