বিষয়বস্তুতে চলুন

হাবিবুর রহমান মোল্লা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাবিবুর রহমান মোল্লা
জাতীয় সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৯ ডিসেম্বর ২০০৮  ৬ মে ২০২০
পূর্বসূরীমোহাম্মদ কামরুল ইসলাম
উত্তরসূরীকাজী মনিরুল ইসলাম মনু
নির্বাচনী এলাকাঢাকা-৫
কাজের মেয়াদ
জুন ১৯৯৬  ২০০১
পূর্বসূরীসালাহ উদ্দিন আহমেদ
উত্তরসূরীসালাহ উদ্দিন আহমেদ
নির্বাচনী এলাকাঢাকা-৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯৪২-০১-২৭)২৭ জানুয়ারি ১৯৪২
মৃত্যু৬ মে ২০২০(2020-05-06) (বয়স ৭৮)
স্কয়ার হাসপাতাল, ঢাকা
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ

হাবিবুর রহমান মোল্লা (২৭ জানুয়ারি ১৯৪২-৬ মে ২০২০) ছিলেন একজন বাংলাদেশী রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সংসদ সদস্য। তিনি ঢাকা-৪ঢাকা-৫ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন।

[]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

হাবিবুর রহমান মোল্লা ১৯৪২ সালের ২৭শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত সামসুদ্দিন মোল্লা ও মাতা রোকেয়া বেগম। তিনি মেট্রিকুলেশন (বর্তমান মাধ্যমিক) পর্যন্ত লেখাপড়া করেছেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

মোল্লা ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেন কিন্তু পরাজিত হন।তিনি বৃহত্তর ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[] ২০০১ সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি জাতীয়তাবাদী দলের প্রার্থী সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান। ২০০৮ সাধারণ নির্বাচনে হাবিবুর রহমান মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন।[] পরপর ২০১৪ ও ২০১৮ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[][]

মৃত্যু

[সম্পাদনা]

হাবিবুর রহমান মোল্লা ৬ মে ২০২০ সালে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "হাবিবুর রহমান মোল্লা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১ ডিসেম্বর ২০১৮{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
  3. "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ২৭ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২০
  4. "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৬ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৩
  5. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯
  6. "এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই"জাগোনিউজ২৪.কম। ৬ মে ২০২০। সংগ্রহের তারিখ ৬ মে ২০২০{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)