বিষয়বস্তুতে চলুন

এ বি এম তালেব আলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এ বি এম তালেব আলী
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯২৬/২৭
মৃত্যু৭ মে ২০১৯
নাগরিকত্ব ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত)
 পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে)
 বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
পেশারাজনীতিবিদ
শিক্ষক

এ বি এম তালেব আলী একজন বাংলাদেশি রাজনীতিবিদশিক্ষক ছিলেন। তিনি দুইবার জাতীয় সংসদে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

এ বি এম তালেব আলী ফেনী জেলার সোনাগাজী উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।[][] এছাড়া তিনি ফেনী মহকুমা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৭০ সালে অনুষ্ঠিত নির্বাচনে পূর্ব বঙ্গ আইন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন।[][] ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে মুক্তিযুদ্ধে অবদান রেখেছেন তিনি। দেশ স্বাধীনের পর তিনি প্রথমদ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাংসদ হিসেবে নির্বাচিত হন।[][]

এ বি এম তালেব আলী ২০১৯ সালের মে মাসের ৭ তারিখে মৃত্যুবরণ করেন।[][][] মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "ফেনীর এবিএম তালেব আলী আর নেই"জাগোনিউজ২৪.কম। ৭ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯
  2. 1 2 3 "ফেনীর সাবেক সংসদ সদস্য তালেব আলী আর নেই"বাংলানিউজ২৪.কম। ৭ মে ২০১৯। ১৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯
  3. "List of 1st Parliament Members" (পিডিএফ)www.parliament.gov.bd। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  4. "List of 2nd Parliament Members" (পিডিএফ)www.parliament.gov.bd। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪
  5. "মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি তালেব আলী আর নেই"বাংলাদেশ প্রতিদিন। ৭ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৯