বিষয়বস্তুতে চলুন

এ. কিউ. এম. মাহবুব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অধ্যাপক ড.
এ. কিউ. এম. মাহবুব
তৃতীয় উপাচার্য
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
৬ সেপ্টেম্বর ২০২০ – ২০ আগস্ট ২০২৪
পূর্বসূরীখোন্দকার নাসিরউদ্দিন
উত্তরসূরীহোসেন উদ্দিন শেখর
ব্যক্তিগত বিবরণ
জন্মবাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
কেনটারবারি বিশ্ববিদ্যালয়
পেশাঅধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক

এ. কিউ. এম. মাহবুব একজন বাংলাদেশী ভূগোলবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) তৃতীয় উপাচার্য।[১][২]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগ থেকে ১৯৭৫ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৭৬ সালে নগর ও সামাজিক ভূগোলে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি কমনওয়েলথ স্কলারশিপের অধীনে নিউজিল্যান্ডের কেনটারবারি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৬ সালে মানব ভূগোলে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি গবেষণার বিষয় ছিল “পপুলেশন মোবিলিটি ইন রুরাল বাংলাদেশ: দ্য সার্কুলেশন অব ওয়ার্কিং পিপল”।[৩]

কর্মজীবন

[সম্পাদনা]

এ. কিউ. এম. মাহবুব ১৯৭৬ সালে ঢাকাস্থ নগর গবেষণা কেন্দ্রে গবেষণা সহকারী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৭৮ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগে (বর্তমানে ভূগোল ও পরিবেশ বিভাগ) প্রভাষক হিসেবে যোগ দেন। পর্যায়ক্রমে তিনি ১৯৮৬ সালে সহকারী অধ্যাপক, ১৯৯৩ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৯৭ সালে অধ্যাপক পদে উন্নীত হন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক বিভাগে অতিথি অধ্যাপক এবং ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে অ্যাডজাঙ্ক্ট শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন। অধ্যাপনার পাশাপাশি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ গবেষণা, প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্রের পরিচালক, ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি এবং আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের এমএস ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রামের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মাহবুব বিভিন্ন পেশাগত ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। তিনি বাংলাদেশ ভূগোল পরিষদের জীবন সদস্য। তিনি সংগঠনটির নির্বাহী পরিচালক (১৯৯৬–২০০০) ও সভাপতি (২০০৬–২০১০) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নগর গবেষণা কেন্দ্রের নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন এবং বাংলাদেশ ন্যাশনাল জিওগ্রাফিক্যাল অ্যাসোসিয়েশনের জীবন সদস্য।[৩]

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর তিনি তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বর্তমানে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) তৃতীয় উপাচার্য হিসেবে ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।[৪][৫]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ "বশেমুরবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব"। কালের কণ্ঠ। ২ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
  2. ↑ "বশেমুরবিপ্রবির নতুন উপাচার্য ড. এ কিউ এম মাহবুব"। দৈনিক ইত্তেফাক। ২ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
  3. 1 2 "Dr. A. Q. M. Mahbub"। ভূগোল ও পরিবেশ বিভাগ (ইংরেজি ভাষায়)। ঢাকা বিশ্ববিদ্যালয়। ৩ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০২৬।
  4. ↑ "বশেমুরবিপ্রবি'র নবনিযুক্ত উপাচার্যের যোগদান"। একুশে-টেলিভিশন। ৬ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২২।
  5. ↑ "গোপালগঞ্জের বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্যের পদত্যাগ"। প্রথম আলো। ২০ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২১ আগস্ট ২০২৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]