এম. নারায়ণা রেড্ডি
এম. নারায়ণা রেড্ডি | |
|---|---|
| লোকসভার সাংসদ | |
| কাজের মেয়াদ ১৯৬৭ – ১৯৭১ | |
| পূর্বসূরী | হরিশ চন্দ্র হেড়া |
| উত্তরসূরী | এম. রাম গোপাল রেড্ডি |
| নির্বাচনী এলাকা | নিজামাবাদ |
| অন্ধ্রপ্রদেশ বিধানসভা | |
| কাজের মেয়াদ ১৯৭২ – ১৯৭৮ | |
| পূর্বসূরী | আর. বি. রাও |
| উত্তরসূরী | গুলাম সামধানি |
| নির্বাচনী এলাকা | বোধন |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১০ সেপ্টেম্বর ১৯৩১ |
| মৃত্যু | ২ ফেব্রুয়ারি ২০২০ (বয়স ৮৮) |
| প্রাক্তন শিক্ষার্থী | ওসমানিয়া বিশ্ববিদ্যালয় |
এম. নারায়ণা রেড্ডি (১০ সেপ্টেম্বর ১৯৩১ – ২ ফেব্রুয়ারি ২০২০) ভারতের তেলেঙ্গানার একজন আইনজীবী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি লোকসভার সাংসদ ও অন্ধ্রপ্রদেশ বিধানসভার বিধায়ক ছিলেন।
জীবনী
[সম্পাদনা]এম. নারায়ণা রেড্ডি ১৯৩১ সালের ১০ ডিসেম্বর নিজামাবাদের সানকেট গ্রামে জন্মগ্রহণ করেন।[১] তিনি চাদরঘাট কলেজ ও ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন।[২]
এম. নারায়ণা রেড্ডি নিজামাবাদ লোকসভা কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবে ১৯৬৭ সালে লোকসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৩] তিনি প্রথম সাংসদ ছিলেন যিনি লোকসভায় পৃথক তেলেঙ্গানা প্রদেশের দাবি উত্থাপন করেছিলেন।[১] ১৯৭২ সালে তিনি বোধন বিধানসভা কেন্দ্র থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হিসেবে অন্ধ্রপ্রদেশ বিধানসভার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[৪]
এম. নারায়ণা রেড্ডি ২০২০ সালের ২ ফেব্রুয়ারি নিজামাবাদের একটি বেসরকারি হাসপাতালে ৮৮ বছর বয়সে প্রয়াত হন।[১][৫][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Torchbearer of early Telangana movement and ex-MP Narayana Reddy passes away in Nizamabad"। The Hindu। ২ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Members Bioprofile"। Lok Sabha। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "All Members of Lok Sabha (Since 1952)"। Lok Sabha। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "Andhra Pradesh Assembly Election Results in 1972"। www.elections.in। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "నిజామాబాద్ మాజీ ఎంపీ కన్నుమూత"। Sakshi TV (তেলুগু ভাষায়)। ২ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০।
- ↑ "మాజీ ఎంపీ నారాయణరెడ్డి కన్నుమూత"। ABN Andhra Jyothi (তেলুগু ভাষায়)। ২ ফেব্রুয়ারি ২০২০। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |