এড্রিক বেকার
এড্রিক বেকার | |
|---|---|
| জন্ম | ১৯৪১ |
| মৃত্যু | সেপ্টেম্বর ১, ২০১৫ (৭৪ বছর বয়সে) কাইলাকুরি হেলথ কেয়ার সেন্টার, মধুপুর উপজেলা, বাংলাদেশ |
| সমাধি | কাইলাকুরি হেলথ কেয়ার সেন্টার |
| নাগরিকত্ব |
|
| মাতৃশিক্ষায়তন | ওটাগো বিশ্ববিদ্যালয়ের ডুনেডিন মেডিসিন স্কুল (এমবিবিএস) |
| পেশা | চিকিৎসক |
এড্রিক বেকার (যিনি ডাক্তার ভাই হিসেবেও পরিচিত; ১৯৪১-১ সেপ্টেম্বর, ২০১৫) ছিলেন একজন নিউজিল্যান্ডীয় বংশদ্ভূত বাংলাদেশি চিকিৎসক।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]বেকার ১৯৪১ সালে নিউজিল্যান্ডের একটি ক্যাথলিক ধনী, সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।[১] তিনি আজীবন অবিবাহিত ছিলেন।[২]
২০১১ সালে বাংলাদেশ টেলিভিশনের হানিফ সংকেত মধুপুর উপজেলায় বেকার এবং তার চিকিৎসা সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র তৈরি করেন। এরপর বাংলাদেশ সরকার আইন পরিবর্তন করে যাতে ডাক্তার বেকারকে বাংলাদেশের নাগরিকত্ব[৩] প্রদান করে।[৪]। বেকারের "বাংলাদেশের মানুষের জন্য নিঃস্বার্থ সেবার" স্বীকৃতি হিসাবে পরবর্তীকালে ইত্যাদিতে তাঁর সাক্ষাৎকার নেয়া হয়।[৩]
২০১১ সাল থেকে বেকার দুরারোগ্য ইডিওপ্যাথিক পালমোনারি হাইপারটেনশনে ভুগছিলেন। ২০১৫ সালের ১লা সেপ্টেম্বর ৭৪ বছর বয়সে তিনি তাঁর প্রতিষ্ঠিত কাইলাকুরি স্বাস্থ্য সেবা কেন্দ্রে মারা যান।[৪] মৃত্যুর সময় তাঁর মা, দুই বোন এবং চার ভাই-সবাই নিউজিল্যান্ডে বেঁচে ছিলেন। ৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে ডাক্তারকে কাইলাকুরিতে তার বাড়ির পিছনে সমাধিস্থ করা হয়েছিল।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Fr. Carraro, Lorenzo (ফেব্রুয়ারি ২০১৬)। "A modern-day saint"। World Mission (ইংরেজি ভাষায়)। ৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯।
- ↑ Shakil, Mirza (৪ সেপ্টেম্বর ২০১৫)। "Doctor for the poor no more"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ১০ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০১৯।
- 1 2 "Edric on TV" (ইংরেজি ভাষায়)। New Zealand Church Missionary Society। ১৩ নভেম্বর ২০১৪। ২৫ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯।
- 1 2 "Dr Edric Baker" (ইংরেজি ভাষায়)। Kailakuri Health Care Centre। ৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯।
- ↑ "Honouring Dr Edric Baker" (ইংরেজি ভাষায়)। New Zealand Church Missionary Society। ৯ সেপ্টেম্বর ২০১৫। ১১ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯।