এডওয়ার্ড উইটেন
এডওয়ার্ড উইটেন (ইংরেজি: Edward Witten) (জন্ম ২৬শে আগস্ট, ১৯৫১) গণিতে ফিল্ড্স পদক বিজয়ী একজন মার্কিন গণিতবিদ ও তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন শহরের ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডির নামক গবেষণা প্রতিষ্ঠানের প্রাকৃতিক বিজ্ঞান বিদ্যালয়ের একজন অবসরোত্তর সাম্মানিক (ইমেরিটাস) অধ্যাপক।[১] উইটেন স্ট্রিং তত্ত্ব, কোয়ান্টাম অভিকর্ষ, অতিপ্রতিসম কোয়ান্টাম ক্ষেত্রে তত্ত্বসমূহে ও গাণিতিক পদার্থবিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রের একজন গবেষক। উইটেনের গবেষণাকর্ম বিশুদ্ধ গণিতশাস্ত্রের উপরে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে।[২] ১৯৯০ সালে আন্তর্জাতিক গণিত সংঘ তাঁকে প্রথম পদার্থবিজ্ঞানী হিসেবে গণিতে ফিল্ডস পদক প্রদান করে। পদার্থবিজ্ঞানে অন্তর্দৃষ্টির জন্য (যেমন সাধারণ আপেক্ষিকতা ক্ষেত্রে ১৯৮১ সালে ধনাত্মক শক্তি উপপাদ্যটির প্রমাণ) এবং জোনসের অপরিবর্তনীয়গুলিকে ফাইনম্যান সমগ্রক হিসেবে ব্যাখ্যা করার জন্য তাঁকে এই পুরস্কার দেওয়া হয়।[৩] তাঁকে কার্যত এম-তত্ত্বের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়।[৪]
জীবনী
[সম্পাদনা]উইটেন ম্যারিল্যান্ডের বাল্টিমোরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে ১৯৭৪ সালে এমএ এবং ১৯৭৬ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি উপদেষ্টা ছিলেন নোবেল বিজয়ী পদার্থবিজ্ঞানী ডেভিড জোনাথন গ্রস। তিনি ১৯৮০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত প্রিন্সটনে পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। [৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Edward Witten"। Institute for Advanced Study। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২২।
- ↑ Atiyah, Michael (১৯৯০)। "On the Work of Edward Witten" (পিডিএফ)। Proceedings of the International Congress of Mathematicians। পৃ. ৩১–৩৫। ১ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ Michael Atiyah। "On the Work of Edward Witten" (পিডিএফ)। Mathunion.org। ১ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০১৭।
- ↑ Duff 1998, p. 65
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি" (পিডিএফ)। ৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- পদার্থবিজ্ঞানীদের উপর লেখা অসম্পূর্ণ নিবন্ধসমূহ
- গণিতবিদ
- মার্কিন পদার্থবিজ্ঞানী
- মার্কিন গণিতবিদ
- ১৯৫১-এ জন্ম
- ফিল্ডস পদক বিজয়ী
- ন্যাশনাল মেডেল অফ সাইন্স বিজয়ী
- আলবার্ট আইনস্টাইন পদক বিজয়ী
- লরেন্টজ মেডেল বিজয়ী
- হার্ভি পুরস্কার বিজয়ী
- আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের বিশিষ্ট সভ্য
- ২০শ শতাব্দীর মার্কিন পদার্থবিজ্ঞানী
- ব্র্যান্ডেস বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- আমেরিকান ম্যাথমেটিকাল সোসাইটির সভ্য
- আমেরিকান ফিজিক্যাল সোসাইটির বিশিষ্ট সভ্য
- রয়েল সোসাইটি অব এডিনবার্গের সভ্য
- রয়েল সোসাইটির বিদেশি সদস্য
- হার্ভার্ড সভ্য
- ইহুদি মার্কিন বিজ্ঞানী
- জীবিত ব্যক্তি
- গাণিতিক পদার্থবিজ্ঞানী
- মার্কিন ফিলোসফিক্যাল সোসাইটির সদস্য
- ফরাসি বিজ্ঞান একাডেমির সদস্য
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য
- প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডির শিক্ষক
- ম্যাকআর্থার সভ্য
- রুশ ইহুদি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ২১শ শতাব্দীর মার্কিন পদার্থবিজ্ঞানী