এইচ এন আশিকুর রহমান
এইচ এন আশিকুর রহমান | |
|---|---|
| রংপুর-৫ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮ | |
| পূর্বসূরী | কাজী নুরুজ্জামান |
| উত্তরসূরী | হারিজ উদ্দিন সরকার |
| কাজের মেয়াদ সেপ্টেম্বর ১৯৯৬ – ১ আক্টোবর ২০০১ | |
| পূর্বসূরী | হুসেইন মুহাম্মদ এরশাদ |
| উত্তরসূরী | শাহ্ সোলায়মান আলম ফকির |
| কাজের মেয়াদ ২৯ ডিসেম্বর ২০০৮ – ৭ জানুয়ারি ২০২৪ | |
| পূর্বসূরী | শাহ্ সোলায়মান আলম ফকির |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ডিসেম্বর ১১, ১৯৪১ রংপুর, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) |
| নাগরিকত্ব | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| দাম্পত্য সঙ্গী | রেহানা হক |
| সম্পর্ক | মোহাম্মদ আবদুল হক (শ্বশুর) |
| শিক্ষা | স্নাতক |
এইচ এন আশিকুর রহমান (জন্মঃ ১১ ডিসেম্বর ১৯৪১) বাংলাদেশের রংপুর জেলার রাজনীতিবিদ ও শিল্পপতি। তিনি রংপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ।এছাড়াও তিনি মেঘনা ব্যাংকের প্রধান ব্যক্তি(চেয়ারম্যান)[১]
জন্ম ও শিক্ষাজীবন
[সম্পাদনা]এইচ এন আশিকুর রহমান ১১ ডিসেম্বর ১৯৪১ সালে তার পৈতৃক বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ফরিদপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।[১]
তার স্ত্রী রেহানা হক। তার শ্বশুর মোহাম্মদ আবদুল হক সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য ও পুলিশের সাবেক আইজিপি।[২] তার ছেলে রাশেক রহমান আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক।
কর্মজীবন
[সম্পাদনা]এইচ এন আশিকুর রহমান ১৯৭১ সালে টাঙ্গাইলের অতিরিক্ত ডিসি ছিলেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]পেশায় ব্যবসায়ী এইচ এন আশিকুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয় ভাবে যুক্ত আছেন। তিনি ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রংপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৩] এর পর সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে হুসেইন মুহাম্মদ এরশাদ রংপুর-৫ আসনে জয়ী হয়ে আসনটি ছেড়ে দিলে সেপ্টেম্বর ১৯৯৬ সালের উপ-নির্বাচন তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[৪]
২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রংপুর-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[৫][৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 এইচ এন আশিকুর রহমান, রংপুর-৫। "Constituency 23_10th_En"। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৮।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ "এহসানুল হক জসীম"। সিলেটরিপোর্ট.কম। ২৮ ডিসেম্বর ২০১৮। ৬ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০২২।
- ↑ "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৭ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২০।
- ↑ "১০ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মে ২০২৩।
- ↑ "১১তম সংসদের সদস্যবৃন্দ"। জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ১৪ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।