বিষয়বস্তুতে চলুন

ইসুফু দায়ো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইসুফু দায়ো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইসুফু সেলসাভোঁ দায়ো
জন্ম (1991-08-06) ৬ আগস্ট ১৯৯১ (বয়স ৩৪)
জন্ম স্থান সিলুর বোবো দিউলাসো, বুর্কিনা ফাসো
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বেরকান
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১১–২০১৩ বোবো দিউলাসো
২০১৩–২০১৪ এতোয়াল ফিলঁত
২০১৪–২০১৬ ভিতা
২০১৬– বেরকান ১২০ (২২)
জাতীয় দল
২০১৩– বুর্কিনা ফাসো ৫৭ (৬)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:০৮, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:০৮, ২৬ জানুয়ারি ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ইসুফু সেলসাভোঁ দায়ো (ফরাসি: Issoufou Dayo; জন্ম: ৬ আগস্ট ১৯৯১; ইসুফু দায়ো নামে সুপরিচিত) হলেন একজন বুর্কিনাবি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে মরক্কী ক্লাব বেরকান এবং বুর্কিনা ফাসো জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১১–১২ মৌসুমে, বুর্কিনাবি ক্লাব বোবো দিউলাসোর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; বোবো দিউলাসোর হয়ে দুই মৌসুম অতিবাহিত করার পর ২০১৩–১৪ মৌসুমে তিনি কঙ্গোলীয় ক্লাব এতোয়াল ফিলঁতে যোগদান করেছেন। এতোয়াল ফিলঁতে মাত্র এক মৌসুম অতিবাহিত করার পর ভিতার সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। ২০১৬–১৭ মৌসুমে, তিনি ভিতা হতে মরক্কী ক্লাব বেরকানে যোগদান করেছেন।

দায়ো ২০১২ সালে বুর্কিনা ফাসোর হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বুর্কিনা ফাসোর জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫৭ ম্যাচে ৬টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ইসুফু সেলসাভোঁ দায়ো ১৯৯১ সালের ৬ই আগস্ট তারিখে বুর্কিনা ফাসোর সিলুর বোবো দিউলাসোতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

২০১২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে, ২১ বছর, ৪ মাস ও ১০ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী দায়ো টোগোর বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৪ আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বুর্কিনা ফাসোর হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি বুর্কিনা ফাসো ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] বুর্কিনা ফাসোর হয়ে অভিষেকের বছরে দায়ো সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

দায়ো ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের জন্য ২০২১ সালের ২৪শে ডিসেম্বর তারিখে ঘোষিত বুর্কিনা ফাসো দলে স্থান পেয়েছেন।[][][][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৬ জানুয়ারি ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
বুর্কিনা ফাসো২০১২
২০১৩
২০১৪
২০১৫
২০১৬
২০১৭১০
২০১৮
২০১৯
২০২০
২০২১১১
২০২২
সর্বমোট৫৭

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Strack-Zimmermann, Benjamin (১৬ ডিসেম্বর ২০১২)। "Togo vs. Burkina Faso"National Football Teams। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২২
  2. "29 players in Burkina Faso provisional TotalEnergies AFCON squad" [টোটালএনার্জিস এএফসিওএনে বুর্কিনা ফাসোর প্রাথমিক দলে ২৯ খেলোয়াড়]CAFOnline.com (ইংরেজি ভাষায়)। আফ্রিকান ফুটবল কনফেডারেশন। ২৪ ডিসেম্বর ২০২১। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২
  3. "Africa Cup of Nations 2021 squads" [২০২১ আফ্রিকা কাপ অব নেশন্সের দল]BBC Sport (ইংরেজি ভাষায়)। বিবিসি। ৪ জানুয়ারি ২০২২। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২ {{সংবাদ উদ্ধৃতি}}: |archive-date= / |archive-url= টাইমস্ট্যাম্প মেলেনি; 7 জানুয়ারি 2022 প্রস্তাবিত (সাহায্য)
  4. "Burkina Faso - Squad Africa Cup 2022 Kamerun" [বুর্কিনা ফাসো - আফ্রিকা কাপ ২০২২ ক্যামেরুন দল]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ওয়ার্ল্ডফুটবল। ৩ জানুয়ারি ২০২২। ৩ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২
  5. ওলুদারে, শিনা (৪ জানুয়ারি ২০২২)। "Afcon 2021 squads: Nigeria, Ghana, Cameroon & every official tournament squad list" [এএফসিওএন ২০২১ দল: নাইজেরিয়া, ঘানা, ক্যামেরুন এবং অন্যান্য দেশের চূড়ান্ত দলের তালিকা]Goal.com (ইংরেজি ভাষায়)। গোল। ৮ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]