বিষয়বস্তুতে চলুন

ইয়াহিয়া আল হিন্দি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়াহিয়া আল হিন্দি
২০১৯ সালে নাজমাহের হয়ে ইয়াহিয়া
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইয়াহিয়া মুসবাহ আল হিন্দি
জন্ম (1998-09-24) ২৪ সেপ্টেম্বর ১৯৯৮ (বয়স ২৭)[]
জন্ম স্থান সিডনি, অস্ট্রেলিয়া
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)[]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল আনসার
জার্সি নম্বর ১৩
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:০৩, ২৫ জানুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ইয়াহিয়া মুসবাহ আল হিন্দি (আরবি: يحيى مصباح الهندي, ইংরেজি: Yahya El Hindi; জন্ম: ২৪ সেপ্টেম্বর ১৯৯৮; ইয়াহিয়া আল হিন্দি নামে সুপরিচিত) হলেন একজন অস্ট্রেলীয়–লেবানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে লেবানীয় ক্লাব আল আনসার এবং লেবানন জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৯ সালে, ইয়াহিয়া লেবানন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে লেবাননের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত লেবাননের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে লেবাননের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; লেবাননের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ইয়াহিয়া মুসবাহ আল হিন্দি ১৯৯৮ সালের ২৪শে সেপ্টেম্বর তারিখে অস্ট্রেলিয়ার সিডনিতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ইয়াহিয়া লেবানন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে লেবাননের প্রতিনিধিত্ব করেছেন। লেবাননের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

ইয়াহিয়া কাতারে অনুষ্ঠিত ২০২৩ এএফসি এশিয়ান কাপের জন্য ঘোষিত লেবাননের ২৬ সদস্যের চূড়ান্ত দলে স্থান পেয়েছিলেন।[][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
লেবানন২০১৯
২০২৩
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "AFC Asian Cup 2023™ Qatar squad lists" [এএফসি এশিয়ান কাপ ২০২৩™ কাতার দলের তালিকা] (পিডিএফ)the-afc.com (ইংরেজি ভাষায়)। এশিয়ান ফুটবল কনফেডারেশন। ৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৪
  2. "منتخب لبنان يعلن تشكيلته إلى كأس آسيا" [The Lebanon national team announces its squad for the Asian Cup] (আরবি ভাষায়)। Lebanese Football Association। ৩০ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]