বিষয়বস্তুতে চলুন

ইভা লঙ্গোরিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইভা লঙ্গোরিয়া
Eva Longoria
২০১৫ সালে কান চলচ্চিত্র উৎসব-এ লঙ্গোরিয়া
জন্ম
ইভা জ্যাকুলিন লঙ্গোরিয়া

(1975-03-15) মার্চ ১৫, ১৯৭৫ (বয়স ৫০)
জাতীয়তা মার্কিন যুক্তরাষ্ট্র
অন্যান্য নাম
  • ইভা লঙ্গোরিয়া পার্কার
  • ইভা লঙ্গোরিয়া বাস্তন
মাতৃশিক্ষায়তনটেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়-কিংসভিল (বি.এসসি)
ক্যালিফোর্নিয়া স্টেট বিশ্ববিদ্যালয় (এম.এ.)
পেশা
  • অভিনেত্রী
  • প্রযোজক
  • রেস্তোরাঁ মালিক
  • সমাজকর্মী
কর্মজীবন২০০০–বর্তমান
দাম্পত্য সঙ্গী
  • টাইলার ক্রিস্টোফার (বি. ২০০২; বিচ্ছেদ. ২০০৪)
  • টনি পার্কার (বি. ২০০৭; বিচ্ছেদ. ২০১১)
  • হোসে আন্তনিও বাস্তন (বি. ২০১৬)

ইভা জ্যাকুলিন লঙ্গোরিয়া বাস্তন[] (ইংরেজি: Eva Jacqueline Longoria Bastón; জন্ম: ১৫ মার্চ ১৯৭৫)[] হলেন একজন মার্কিন অভিনেত্রী, প্রযোজক, পরিচালক, সমাজকর্মী ও ব্যবসায়ী। জনপ্রিয় সিরিজ ডেস্পারেট্‌ হাউজ্‌ওয়াইফ্‌স-এ 'গ্যাব্রিয়েল সোলিস'-এর চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেছেন। এই ধারাবাহিকটি ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রচারিত হয় এবং তিনি তার ভূমিকার জন্য গোল্ডেন গ্লোব পুরস্কারস্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি দ্য সেন্টিনেল (২০০৬), ওভার হার ডেড বডি (২০০৮), ক্রিস্তিয়াদা (২০১২), ফ্রন্তেরা (২০১৪) এবং লোরাইডার্স (২০১৬) চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৫ থেকে ২০১৬ সালে লঙ্গোরিয়া এনবিসির সিটকম টেলিনোভেলা ধারাবাহিকে আনা সোফিয়া কালদেরন চরিত্রে অভিনয় করেন এবং লাইফটাইম টেলিভিশনের ডেভিয়াস মেইডস ধারাবাহিকের নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Eva Longoria Files for Divorce from Tony Parker"দ্য ডেইলি টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। ১৮ নভেম্বর ২০১০। ১১ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৮
  2. Hale, Clinton (২৭ জুন ২০০৭)। "High and Lows of TEVA"। San Antonio Express-News (ইংরেজি ভাষায়)। San Antonio। {{সংবাদ উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর জন্য |ইউআরএল= প্রয়োজন (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]