বিষয়বস্তুতে চলুন

ইউক্রেনের রাষ্ট্রপতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইউক্রেনের রাষ্ট্রপতি
Президент України
দায়িত্বরত
ভলোদিমির জেলেনস্কি

২০ মে ২০১৯ থেকে
ইউক্রেন সরকারের নির্বাহী শাখা
রাষ্ট্রপতির কার্যালয়
সম্বোধনরীতিজনাব রাষ্ট্রপতি
(অনানুষ্ঠানিক)
সুপ্রিম কমান্ডার-ইন-চিফ
(সামরিক)
মহামান্য
(কূটনৈতিক)
ধরননির্বাহী প্রধান
রাষ্ট্রপ্রধান
এর সদস্যজাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদ
বাসভবনম্যারিনস্কি প্রাসাদ (আনুষ্ঠানিক)
অন্যান্য আরও ১৩টি ভবন
নিয়োগকর্তাজনপ্রিয় ভোট
মেয়াদকালপাঁচ বছর,
পরপর টানা দুইবার পর্যন্ত নির্বাচিত হতে পারেন
গঠনের দলিলইউক্রেনের সংবিধান (১৯৯৬)
গঠন ডিসেম্বর ১৯৯১; ৩৪ বছর আগে (1991-12-05)[d] (প্রথম প্রতিষ্ঠিত)
২৮ জুন ১৯৯৬; ২৯ বছর আগে (1996-06-28) (সাংবিধানিক কার্যক্রমের স্বীকৃতি)
প্রথমলিওনিড ক্রাভচুক
ডেপুটিভেরখভনা রাদার সভাপতি
বেতনবার্ষিক ₴৩,৩৬,০০০ বা মার্কিন$১২,৩০০ প্রা. (২০১৬)[][]
ওয়েবসাইটpresident.gov.ua/en

ইউক্রেনের রাষ্ট্রপতি (ইউক্রেনীয়: Президент України, প্রতিবর্ণীকৃত: Prezydent Ukrainy, উচ্চারণ [prezeˈdɛnt ʊkrɐˈjine]) হলেন ইউক্রেনের রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপতি আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ইউক্রেনের প্রতিনিধিত্ব করেন, রাষ্ট্রের আন্তর্জাতিক রাজনৈতিক কার্যক্রমের নিয়ন্ত্রণ করেন, আপস-মীমাংসা করেন এবং আন্তর্জাতিক সন্ধি স্থাপন করেন। রাষ্ট্রপতি ইউক্রেনীয় নাগরিকদের প্রত্যক্ষ ভোটে পাঁচ বছরের জন্য নির্বাচিত হন। একজন ব্যক্তি পরপর দুইবারের বেশি রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন না। নিয়মিত কিংবা আগাম কোনো রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রেই এই নিয়মের ব্যত্যয় ঘটে না।

ম্যারিনস্কি প্রাসাদ ইউক্রেনের রাষ্ট্রপতির আনুষ্ঠানিক বাসভবন হিসেবে ব্যবহৃত হয়, যা রাজধানী কিয়েভের পেচেরস্কি জেলায় অবস্থিত। অন্যান্য আনুষ্ঠানিক বাসভবনের মধ্যে রয়েছে হাউজ উইথ কাইমেরাসহাউস অব দ্য উইপিং উইডো অন্যতম, যা প্রধানত বিদেশি প্রতিনিধিদের রাষ্ট্রীয় সফরে ব্যবহৃত হয়। ইউক্রেনের রাষ্ট্রপতির কার্যালয় অনানুষ্ঠানিকভাবে এর নিকটবর্তী সড়কের নামে “বাঙ্কোভা” নামে পরিচিত। এট একাধারে রাষ্ট্রপতির কার্যালয় এবং অভ্যন্তরীণ, আন্তর্জাতিক ও আইনি বিষয়ে রাষ্ট্রপতির উপদেষ্টাদের কার্যালয় হিসেবে কাজ করে।

১৯৯১ সালের ৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের রাষ্ট্রপতির পদ সংস্থাপিত হওয়ার পর থেকে অদ্যাবধি ছয়জন দেশটির রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশটির প্রথম রাষ্ট্রপতি ছিলেন লিওনিড ক্রাভচুক, যিনি ১৯৯১ সাল থেকে ১৯৯৪ সালে পদত্যাগের পূর্ব পর্যন্ত তিন বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। লিওনিড কুচমা একমাত্র রাষ্ট্রপতি হিসেবে পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। এছাড়া ভিক্তর ইয়ুশচেঙ্কা, পেত্রো পোরোশেঙ্কোভিক্তর ইয়ানুকোভিচ এক মেয়াদে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের ২১ ফেব্রুয়ারি ইউক্রেনীয় আইনসভার সভাপতি ওলেকসান্দর তারচিনভ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ভিক্তর ইয়ানুকোভিচের স্থলাভিষিক্ত হন।[] আধুনিক ইউক্রেনের ইতিহাসে ওলেকসান্দর তারচিনভই একমাত্র ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষমতা অত্যন্ত সীমিত। ২০১৫ সালের ১৮ জুন আনুষ্ঠানিকভাবে ইয়ানুকোভিচের রাষ্ট্রপতির ক্ষমতা অপসারণ করা হয়।[] ইউক্রেন সরকার একটি অর্ধ-রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থায় পরিচালিত হয়, যেখানে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানের দায়িত্ব ভিন্ন ভিন্ন। ফলে রাষ্ট্রপতি ইউক্রেনের সরকার প্রধান হিসেবে ভূমিকা পালন করেন না।[] প্রধানমন্ত্রী ইউক্রেনের সরকার প্রধানের দায়িত্ব পালন করেন।[] ডেনিস শ্মিগাল ২০২০ সালের মার্চ মাস থেকে এই দায়িত্ব পালন করছেন।

ইউক্রেনের বর্তমান রাষ্ট্রপতি হলেন ভলোদিমির জেলেনস্কি, যিনি ২০১৯ সালের ২০ মে থেকে এই পদে বহাল আছেন। রাশিয়ার সাথে যুদ্ধের কারণে সামরিক শাসনের ফলে ইউক্রেনের সকল ধরনের নির্বাচন স্থগিত রয়েছে।[]

সারসংক্ষেপ

[সম্পাদনা]

রাষ্ট্রপতি ইউক্রেনের সামরিক বাহিনীর সুপ্রিম কমান্ডার-ইন-চিফ। তিনি জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান, যার কাজ হলো জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়া এবং এই ক্ষেত্রে নির্বাহী ক্ষমতার নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধন করা।[] ইউক্রেনের সংবিধানের ১০২তম অনুচ্ছেদ অনুসারে, রাষ্ট্রপতি ইউক্রেনের সার্বভৌমত্ব ও রাষ্ট্রীয় অখণ্ডতার রক্ষক, ইউক্রেনের সংবিধান, মানবাধিকার এবং নাগরিক অধিকার ও স্বাধীনতার পর্যবেক্ষক।

ক্ষমতার বিভাজনের মাধ্যমে রাষ্ট্রপতি সংসদ ও বিচার বিভাগের কর্তৃত্বের পর্যবেক্ষণ করেন। উদাহরণস্বরূপ, দেশটির সংসদে পাশ হওয়া কোনো বিলে রাষ্ট্রপতি ভেটো ক্ষমতাবলে আটকে দিতে পারেন। তবে, সেক্ষেত্রে সংসদ সাংবিধানিক দুই-তৃতীয়াংশ ভোটে রাষ্ট্রপতির ভেটো ক্ষমতাকে অগ্রাহ্য করতে পারে। সংবিধানের ৯০তম অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি দেশটির ভেরখভনা রাদা (আইনসভা) ভেঙে দেওয়ার সীমিত ক্ষমতার অধিকারী। তিনি ইউক্রেনের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী পদপ্রার্থীদের মনোনীত করতে পারেন। রাষ্ট্রপতি ইউক্রেনের আঠারোটি সাংবিধানিক আদালতের ছয়টির বিচারক নিয়োগ করতে পারেন। ইউক্রেনের আদালত ইউক্রেনের রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহের পর্যবেক্ষণ করে; কিন্তু কেবল সাংবিধানিক আদালত রাষ্ট্রপতিকে অসাংবিধানিক ঘোষণা করে ফরমান জারির ক্ষমতা রাখে। দায়িত্ব পালনকালে ইউক্রেনের রাষ্ট্রপতি সার্বভৌম নিরাপত্তার সুবিধা ভোগ করেন।

ইউক্রেনের নাগরিকগণ তাদের ব্যক্তিজীবনের সমস্যার সমাধানে ইউক্রেনের রাষ্ট্রপতিকে প্রশ্ন করতে পারেন। কখনো কখনো এই প্রক্রিয়ায় সমাধানেও উপনীত হওয়া সম্ভব হয়েছে। ২০১২ সালের হিসাব অনুযায়ী, তৎকালীন রাষ্ট্রপতি ইয়ানুকোভিচ প্রতি মাসে সাধারণ মানুষের থেকে ১০,০০০ থেকে ১২,০০০ চিঠি পেতেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "336,000 UAH to EUR - Ukrainian Hryvni to Euros Exchange Rate" (ইংরেজি ভাষায়)। ১৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৮
  2. "Кабмин утвердил новые зарплаты для Порошенко и Гройсмана" (রুশ ভাষায়)। বিগমির.নেট। ১ আগস্ট ২০১৬। ২ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  3. "Resolution of the Verkhovna Rada №764-VII of 23.02.2014 on conferring powers of the president of Ukraine on the Chairman of the Verkhovna Rada according to article 112 of the Constitution of Ukraine"ইউক্রেনের রাষ্ট্রপতির প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ইংরেজি ভাষায়)। ২৫ ফেব্রুয়ারি ২০১৪। ৫ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  4. "Published law deprives Yanukovych of presidential rank"ইউনিয়ান (ইংরেজি ভাষায়)। ১৭ জুন ২০১৫। ১৭ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  5. "Volunteer battalion Azov members and former members create National Corps political party"ইন্টারফ্যাক্স-ইউক্রেন (ইংরেজি ভাষায়)। ১৪ অক্টোবর ২০১৬। ৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  6. ডি'আনিয়েরি, পল জে (১৯৯৯)। Economic Interdependence in Ukrainian-Russian Relations (ইংরেজি ভাষায়)। স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক প্রেস। পৃ. ১৮৭। আইএসবিএন ৯৭৮-০-৭৯১৪-৪২৪৬-৩
  7. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; economist নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  8. "President of Ukraine"সরকারি পোর্টাল (ইংরেজি ভাষায়)। ইউক্রেনের মন্ত্রিপরিষদ। ১০ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০০৮
  9. গ্রিৎসেঙ্কো, ওক্সানা (৫ এপ্রিল ২০১২)। "Help Me, Father Czar!" (ইংরেজি ভাষায়)। কিয়েভ পোস্ট। ৬ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।