বিষয়বস্তুতে চলুন

আসরানী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গোবর্ধন আসরানী
ইটস অনলি সিনেমা ম্যাগাজিনের উদ্বোধন অনুষ্ঠানে আসরানী
জন্ম
গোবর্ধন আসরানী

(১৯৪১-০১-০১)১ জানুয়ারি ১৯৪১
মৃত্যু২০ অক্টোবর ২০২৫(2025-10-20) (বয়স ৮৪)
মুম্বাই, মহারাষ্ট্র, ভারত
নাগরিকত্বভারতীয়
মাতৃশিক্ষায়তনসেন্ট জেভিয়ার্স স্কুল, জয়পুর;
রাজস্থান কলেজ;
এফটিআইআই, পুনে
পেশা
কর্মজীবন১৯৬৭ – ২০ অক্টোবর ২০২৫
দাম্পত্য সঙ্গীমঞ্জু আসরানী
পুরস্কারশ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার

আসরানী (১ জানুয়ারি ১৯৪১ – ২০ অক্টোবর ২০২৫) ছিলেন একজন ভারতীয় অভিনেতা এবং চলচ্চিত্র পরিচালক। তিনি প্রায় পাঁচ দশক ধরে বলিউডে কাজ করেছেন।[][] তিনি ৩৫০টিরও বেশি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে আসরানী প্রধান ভূমিকা, চরিত্রের ভূমিকা, হাস্যরসাত্মক ভূমিকা এবং সহায়ক ভূমিকা পালন করেছেন।[] তিনি ১৯৭২ থেকে ১৯৯১ সালের মধ্যে রাজেশ খান্না'র সাথে ২৫টি চলচ্চিত্রে তিনি অভিনয় করেছিলেন এবং ১৯৭২ থেকে ১৯৯১ সালের মধ্যে তিনি শোলে চলচ্চিত্রে তার ভূমিকার জন্য সবচেয়ে বেশি পরিচিত।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

জয়পুরের একটি মধ্যবিত্ত, সিন্ধি পরিবারে আসরানী'র জন্ম।[] তার বাবা কার্পেটের দোকান চালাতেন। তার চার বোন ও তিন ভাই; ভাইদের মধ্যে দুইজন তার বড় এবং একজন ছোট। আসরানী ব্যবসায় আগ্রহী ছিলেন না এবং গণিতে দুর্বল ছিলেন। তিনি সেন্ট জেভিয়ার্স স্কুল থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন এবং রাজস্থান কলেজ, জয়পুর থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি তার শিক্ষার খরচ চালাতে একাধারে অল ইন্ডিয়া রেডিও, জয়পুরে ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছিলেন।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

আসরানী অভিনেত্রী মঞ্জু বনসল-কে বিয়ে করেন।[] তাদের নবীন আসরানী নামের এক পুত্র রয়েছে।[]

পুরস্কার ও মনোনয়ন

[সম্পাদনা]
ফিল্মফেয়ার পুরস্কার
বছরচলচ্চিত্রবিভাগফলাফল
১৯৭৪ অভিমান শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা মনোনীত
আজ কি তাজা খবর শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী বিজয়ী
নমক হারাম মনোনীত
১৯৭৫ চোর মচায়ে শোর মনোনীত
বিদায় মনোনীত
১৯৭৬ রাফু চক্কর মনোনীত
শোলে মনোনীত
১৯৭৭ ছোটি সি বাত মনোনীত
বালিকা বধু বিজয়ী
১৯৭৯ পতি পত্নী আউর ওহ মনোনীত
১৯৮০ সারগম মনোনীত
১৯৮১ হাম নহি সুধরেঙ্গে মনোনীত
১৯৮২ এক দুঝে কে লিয়ে মনোনীত
  • ১৯৭৩ – আনহোনি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা বিভাগে শ্যামা সুশমা পুরস্কার
  • ১৯৮৬ – সাত কায়েদি চলচ্চিত্রের জন্য গুজরাটি বিভাগে গুজরাট রাজ্য সরকারের শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ পরিচালক পুরস্কার।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 আসরানি – বলিউড অভিনেতা – জয়পুরের কৌতুক শিল্পী[অধিগ্রহণকৃত!]। Rajasthantour4u.com।
  2. "When Asrani said Rajesh Khanna had 'superiority complex': He never accepted his downfall"Hindustan Times (ইংরেজি ভাষায়)। ৯ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২৩
  3. "When Asrani got annoyed with Hrishikesh Mukherjee, Gulzar for asking him about Jaya Bachchan: 'Maine apne mann mein bola..'"The Indian Express (ইংরেজি ভাষায়)। ৬ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২৩
  4. "Neetu Kapoor shoots with Asrani after 47 years, says it's unreal"The Times of India। ৮ নভেম্বর ২০২২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২৩
  5. "Asrani reveals Salim-Javed asked him to audition for Sholay's role, says the character's body language was inspired by Hitler"The Indian Express (ইংরেজি ভাষায়)। ১৭ জুন ২০২৩। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২৩
  6. "People are waiting to pull you down: Asrani, who turns 79 today"Yahoo News (ইংরেজি ভাষায়)। ১ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২৩
  7. "Asrani with wife Manju Asrani"India Forums (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২৩
  8. "Asrani Height, Age, Family, Wiki, News, Videos, Discussion & More"India Forums (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ ডিসেম্বর ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]