আশরাফ উদ দৌল্লাহ পালোয়ান
অবয়ব
আশরাফ উদ-দৌলাহ পাহলোয়ান | |
|---|---|
| জামালপুর-২ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ১৯৮৮ – ১৯৯০ | |
| পূর্বসূরী | রাশেদ মোশাররফ |
| উত্তরসূরী | রাশেদ মোশাররফ |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১ জুলাই ইসলামপুর উপজেলা |
| মৃত্যু | ২২ সেপ্টেম্বর ২০০২ ইসলামপুর উপজেলা |
| রাজনৈতিক দল | জাতীয় পার্টি |
আশরাফ উদ-দৌলাহ পাহলোয়ান বাংলাদেশের জামালপুর জেলার রাজনীতিবিদ ও জামালপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আশরাফ উদ-দৌলাহ পাহলোয়ান জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলভী মোহাম্মদ আবদুল জব্বার পাহলোয়ান ছিলেন অবিভক্ত বাংলার আইন সভার অন্যতম নির্বাচিত সদেস্য।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আশরাফ উদ-দৌলাহ পাহলোয়ান ১৯৬৪-৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। পরে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জামালপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[১] ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে জামালপুর-২ আসন থেকে তিনি পরাজিত হয়েছিলেন।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "পঞ্চম থেকে দশম: আসনভিত্তিক ভোটের ফল"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৭ ডিসেম্বর ২০১৮। ২১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |