আলেজ গার্সিয়া
|
২০১৫ সালে স্পেনের হয়ে গার্সিয়া | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | আলেজ গার্সিয়া সেরানো | ||
| জন্ম | ২৮ জুন ১৯৯৭ | ||
| জন্ম স্থান | উয়দেকোনা, স্পেন | ||
| উচ্চতা | ১.৭৩ মিটার (৫ ফুট ৮ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | জিরোনা | ||
| জার্সি নম্বর | ১৪ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:০১, ৩ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
আলেজ গার্সিয়া সেরানো (স্পেনীয়: Aleix García; জন্ম: ২৮ জুন ১৯৯৭; আলেজ গার্সিয়া নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনীয় ক্লাব জিরোনা এবং স্পেন জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৩ সালে, গার্সিয়া স্পেন অনূর্ধ্ব-১৬ দলের হয়ে স্পেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় পাঁচ বছর যাবত স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে স্পেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; স্পেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]আলেজ গার্সিয়া সেরানো ১৯৯৭ সালের ২৮শে জুন তারিখে স্পেনের উয়দেকোনায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]গার্সিয়া স্পেন অনূর্ধ্ব-১৬, স্পেন অনূর্ধ্ব-১৭, স্পেন অনূর্ধ্ব-১৮, স্পেন অনূর্ধ্ব-১৯ এবং স্পেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে স্পেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৩ সালের ৫ই মার্চ তারিখে তিনি হাঙ্গেরি অনূর্ধ্ব-১৬ দলের বিরুদ্ধে ম্যাচে স্পেন অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১] স্পেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৫ বছরে ১৫ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন।
২০২৩ সালের ১৬ই নভেম্বর তারিখে, ২৬ বছর, ৪ মাস ও ১৯ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী গার্সিয়া সাইপ্রাসের বিরুদ্ধে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের হয়ে অভিষেক করেছেন। উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় মিকেল মেরিনোর বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ১৪ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি স্পেন ৩–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] স্পেনের হয়ে অভিষেকের বছরে গার্সিয়া সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ৩ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| স্পেন | ২০২৩ | ১ | ০ |
| সর্বমোট | ১ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Spain U16 - Hungary U16, Mar 5, 2013 - International Friendlies - Match sheet"। www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪।
- ↑ "Cyprus - Spain 1:3 (EURO Qualifiers 2023/2024, Group A)"। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২০ নভেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪।
- ↑ "Cyprus - Spain, Nov 16, 2023 - European Qualifiers - Match sheet"। www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪।
- ↑ Strack-Zimmermann, Benjamin। "Cyprus vs. Spain"। www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে আলেজ গার্সিয়া (ইংরেজি)
- সকারবেসে আলেজ গার্সিয়া (ইংরেজি)
- বিডিফুটবলে আলেজ গার্সিয়া (ইংরেজি)
- ইইউ-ফুটবলে আলেজ গার্সিয়া (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে আলেজ গার্সিয়া (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে আলেজ গার্সিয়া (ইংরেজি)
- জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনে আলেজ গার্সিয়া (ইংরেজি)
- প্রিমিয়ার লিগে আলেজ গার্সিয়া (ইংরেজি)
- কিকারে আলেজ গার্সিয়া (জার্মান)
- এফবিরেফে আলেজ গার্সিয়া (ইংরেজি)
- ১৯৯৭-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- জিরোনা ফুটবল ক্লাবের খেলোয়াড়
- স্পেনের আন্তর্জাতিক যুব ফুটবলার
- স্পেনের অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- স্পেনের অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবলার
- স্পেনের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- স্পেনের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- প্রিমিয়ার লিগের খেলোয়াড়
- বেলজীয় প্রো লিগের খেলোয়াড়
- রয়্যাল এক্সেল মুকরোঁর খেলোয়াড়
- ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- বায়ার ০৪ লেভারকুজেনের খেলোয়াড়
- স্পেনীয় পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- লা লিগার খেলোয়াড়
- সেহুন্দা দিভিসিওন বি-এর খেলোয়াড়
- তেরসেরা দিভিসিওনের খেলোয়াড়
- ভিয়ারিয়াল ফুটবল ক্লাব বি-এর খেলোয়াড়
- ভিয়ারিয়াল ফুটবল ক্লাবের খেলোয়াড়
- সোসিয়েদাদ দেপোর্তিভা এইবারের খেলোয়াড়
- ইংল্যান্ডে স্পেনীয় প্রবাসী ক্রীড়াবিদ
- জার্মানিতে স্পেনীয় প্রবাসী ক্রীড়াবিদ
- ইংল্যান্ডে প্রবাসী পুরুষ ফুটবলার
- জার্মানিতে প্রবাসী পুরুষ ফুটবলার