বিষয়বস্তুতে চলুন

আমিনুল ইসলাম চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমিনুল ইসলাম চৌধুরী
পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য
কাজের মেয়াদ
১৯৬৫  ১৯৬৯
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯২১
কুমিল্লা জেলা
দাম্পত্য সঙ্গীজাহানারা বেগম চৌধুরী
সন্তানতিন কন্যা
পিতামাতাসিরাজুল ইসলাম চৌধুরী
প্রাক্তন শিক্ষার্থীকলকাতা বিশ্ববিদ্যালয়

আমিনুল ইসলাম চৌধুরী (জন্মঃ ১৯২১) একজন বাংলাদেশী রাজনীতিবিদ ও ব্যবসায়ী। কুমিল্লার একটি অঞ্চলের প্রতিনিধি তিনি হিসাবে পাকিস্তানের চতুর্থ জাতীয় পরিষদের সদস্য ছিলেন।[][]

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আমিনুল ইসলাম চৌধুরী ১৯১২ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন আলকোরার জমিদার সিরাজুল ইসলাম চৌধুরীর ছেলে। তিনি ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন। জাহানারা বেগম চৌধুরীর সাথে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তার তিন কন্যা জাকিয়া, মমতাজ ও রেবেকা।

রাজনৈতিক ও কর্মজীবন

[সম্পাদনা]

আমিনুল ইসলাম চৌধুরী পাকিস্তানের চতুর্থ জাতীয় পরিষদের সদস্য ছিলেন।[] তিনি অ্যালুমিনিয়াম, গভীর সমুদ্র ট্রলার মাছ ধরা, সীফুড রফতানি ইত্যাদির মতো অনেক শিল্পে জড়িত ছিলেন এবং অসামান্য ব্যবসায়ের পারফরম্যান্সের জন্য আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছিলেন। তিনি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Debates: Official Report (ইংরেজি ভাষায়)। Manager of Publications.। ১৯৬৮। পৃ. ৩২১২।
  2. Agency, United States Central Intelligence (১৯৬৬)। Daily Report, Foreign Radio Broadcasts (ইংরেজি ভাষায়)। পৃ. ৮।
  3. Assembly, Pakistan National (১৯৬৫)। Debates: official report (ইংরেজি ভাষায়)। Manager of Publications.। পৃ. ৯২৪।