আমান উল্লাহ চৌধুরী
অধ্যাপক ডা. আমান উল্যাহ চৌধুরী | |
|---|---|
| ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য | |
| কাজের মেয়াদ ৭ মে ১৯৮৬ – ৩ মার্চ ১৯৮৮ | |
| পূর্বসূরী | ফজলুর রহমান সুলতান |
| উত্তরসূরী | এম. এ. হামিদ |
| কাজের মেয়াদ ২৭ ফেব্রুয়ারি ১৯৯১ – ১২ জুন ১৯৯৬ | |
| পূর্বসূরী | এম. এ. হামিদ |
| উত্তরসূরী | মোহাম্মদ আমানউল্লাহ |
| বাংলাদেশের শিক্ষা প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১৯ মার্চ ১৯৯৬ – ৩০ মার্চ ১৯৯৬ | |
| বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী | |
| কাজের মেয়াদ ১৯ মার্চ ১৯৯৬ – ৩০ মার্চ ১৯৯৬ | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ভালুকা, ময়মনসিংহ |
| মৃত্যু | ৮ জুন ২০১৪ স্কয়ার হাসপাতাল, ঢাকা, বাংলাদেশ। |
| রাজনৈতিক দল | বাংলাদেশ মুসলিম লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দল |
| দাম্পত্য সঙ্গী | রাহিজা খানম ঝুনু (বি. ১৯৬৬) |
| পিতামাতা | আফতাব উদ্দিন চৌধুরী (পিতা) |
আমান উল্লাহ চৌধুরী (মৃত্যু: ৮ জুন ২০১৪) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন রাজনীতিবিদ এবং ময়মনসিংহ-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী।[১][২][৩]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]আমান উল্লাহ চৌধুরী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা আফতাব উদ্দিন চৌধুরী তৎকালীন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য ও পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য (এম এন এ) ছিলেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]চৌধুরী সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি ময়মনসিংহ-১১ আসন থেকে ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ এর প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।[১] পরবর্তীতে যোগ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। ১৯৯১ সালের পঞ্চম ও ফেব্রুয়ারি ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।[২][৩][৪]
কিছুদিনের জন্য গঠিত ষষ্ঠ জাতীয় সংসদে তিনি ১৯ মার্চ ১৯৯৬ থেকে ৩০ মার্চ ১৯৯৬ পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
পারিবারিক জীবন
[সম্পাদনা]আমান উল্লাহ চৌধুরী ১৩ ফেব্রুয়ারি ১৯৬৬ সালে মানিকগঞ্জ জেলার রাহিজা খানম ঝুনুকে বিয়ে করেন। দুই মেয়ে লোপা ও ফারহানা চৌধুরী বেবী । দুজনই নৃত্যশিল্পী। ১৯৯০ সালে লোপা মারা যান। দুই ছেলে আহসান ও আহসান উল্লাহ চৌধুরী বড় বাবু।[৫]
মৃত্যু
[সম্পাদনা]আমান উল্লাহ চৌধুরী ৮ জুন ২০১৪ সালে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন।[৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 "৫ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 "৬ষ্ঠ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ১৫ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- ↑ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। Vote Monitor Networks। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯।
- ↑ "রাহিজা খানম ঝুনু"। gunijan.org.bd। ১৩ নভেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯।
- ↑ "Ex-MP of BNP Amanullah no more | banglanews24.com"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। ৭ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০১৯।
- ↑ BanglaNews24.com। "সাবেক এমপি আমান উল্লাহ চৌধুরীর দাফন সম্পন্ন"। banglanews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)