আবদুল করিম বেপারী
আবদুল করিম বেপারী | |
|---|---|
| অবিভক্ত ঢাকা-৭ আসনের সংসদ সদস্য (বর্তমান মুন্সীগঞ্জ-৩) | |
| কাজের মেয়াদ ৭ এপ্রিল ১৯৭৩ – ৬ নভেম্বর ১৯৭৫ | |
| পূর্বসূরী | শুরু স্বাধীনতা লাভ |
| উত্তরসূরী | সিদ্দিকুর রহমান |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১৯২৯ মুন্সীগঞ্জ জেলা |
| মৃত্যু | ২১ সেপ্টেম্বর ২০১১ (বয়স ৮১–৮২) বাংলাবাজার, ঢাকা |
| রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
| সন্তান | চার ছেলে ও তিন মেয়ে |
| পিতামাতা | ফালান বেপারী |
আবদুল করিম বেপারী (১৯২৯-২১ সেপ্টেম্বর ২০১১) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের সংগঠক, পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য ও অবিভক্ত ঢাকা-৭ (বর্তমান মুন্সীগঞ্জ-৩) আসনের সাবেক সংসদ সদস্য।[১][২]
জন্ম ও প্রাথমিক জীবন
[সম্পাদনা]আবদুল করিম বেপারী ১৯২৯ মুন্সীগঞ্জ জেলার মীরকাদিম পৌরসভার রামগোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. ফালান বেপারী।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]আবদুল করিম বেপারী মুক্তিযুদ্ধের সংগঠক, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিলুপ্ত রিকাবী বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ১৯৫৪ সালে পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালেও প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।[৩] ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে অবিভক্ত ঢাকা-৭ (বর্তমান মুন্সীগঞ্জ-৩) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[২]
মৃত্যু
[সম্পাদনা]আবদুল করিম বেপারী ২১ সেপ্টেম্বর ২০১১ সালে ঢাকার বাংলাবাজারে নিজের বাড়িতে মৃত্যুবরণ করেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ পঞ্চদশ খণ্ড। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র। পৃ. ২৩৮।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - 1 2 "১ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- 1 2 "সাবেক সংসদ সদস্য করিম ব্যাপারী মারা গেছেন"। মুন্সীগঞ্জ নিউজ। ২১ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৪ মে ২০২০।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |