বিষয়বস্তুতে চলুন

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের প্রতীক
অবস্থান
মানচিত্র
স্থানাঙ্ক২৩°৪৭′৩৮″ উত্তর ৯০°২৩′৩৬″ পূর্ব / ২৩.৭৯৪০° উত্তর ৯০.৩৯৩২° পূর্ব / 23.7940; 90.3932
তথ্য
বিদ্যালয়ের ধরনপ্রাথমিক ও মাধ্যমিক
নীতিবাক্যশিক্ষা, শৃঙ্খলা এবং চরিত্র।
প্রতিষ্ঠাকাল১৬ ফেব্রুয়ারি ১৯৬০; ৬৬ বছর আগে (1960-02-16)[]
প্রতিষ্ঠাতাগুল মোহাম্মদ আদমজী
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা
কর্তৃপক্ষবাংলাদেশ সেনাবাহিনী
ইআইআইএন১০৭৮৪৩
চেয়ারম্যানব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান এসপিপি,পিবিজি, এনডাব্লিউসি, পিএসসি[]
অধ্যক্ষলেফটেন্যান্ট কর্নেল মো জিয়াউর রহমান, পিএসসি, জি[]
কর্মকর্তা১২০ []
শিক্ষকমণ্ডলী২৬৮ []
শ্রেণিপ্রথম থেকে দশম
লিঙ্গপুরুষ
ভাষাবাংলা এবং ইংরেজি
আয়তন৫.০০ একর (২.০২ হেক্টর)[]
ক্যাম্পাসের ধরনশহুরে
রং  সাদা (শার্ট)
  নেভি ব্লু (সোয়েটার, বাংলা মাধ্যম)
  লাল (সোয়েটার, ইংরেজি ভার্শন)
  নেভি ব্লু (প্যান্ট, বাংলা মাধ্যম)
  ছাই (প্যান্ট, ইংরেজি ভার্শন)
ক্রীড়াফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল
ডাকনামআদমজীয়ান
বর্ষপুস্তকপ্রসূন
ওয়েবসাইটwww.acps.edu.bd

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বাংলাদেশের ঢাকা সেনানিবাসে অবস্থিত একটি বালক বিদ্যালয়। এটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত হয়। এই স্কুলে ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়।[][]

ইতিহাস

[সম্পাদনা]

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। সেই সময়ে এটি ব্রিটিশ পাবলিক স্কুলের পাঠ্যক্রম অনুসরণ করত এবং চতুর্থ থেকে নবম শ্রেণি পর্যন্ত মাত্র ছয়টি শ্রেণিতে শিক্ষা প্রদান করত। ব্রিটিশ শিক্ষাবিদ ডলম্যান ছিলেন বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক। পরবর্তীকালে, প্রতিষ্ঠানটি আরও সম্প্রসারণ করা হয় ও কলেজ শাখা যোগ করা হয় এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ নামে নামকরণ করা হয়। ১৯৯৫ সালে স্কুল বিভাগটি সম্পূর্ণভাবে বিভক্ত হয়ে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এবং এর আসল নাম "আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল" নামে পুনঃপ্রতিষ্ঠা করা হয়। []

অবস্থান এবং অবকাঠামো

[সম্পাদনা]

স্কুলটি ঢাকা সেনানিবাসে ৫.০০ একর জমিতে অবস্থিত। ‘’শিক্ষা,শৃঙ্খলা ও চরিত্র“ এই ত্রয়ীর সন্নিবেশে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এ রয়েছে সবুজ খেলার মাঠ, দুটি সুদৃশ্য মূল ভবন (মোট ৫টি সিড়ি ও ৩টি লিফট রয়েছে) , মসজিদ, কম্পিউটার ল্যাব, যুগোপযোগী বিজ্ঞানাগার, অভিভাবকদের জন্য সুপরিসর অপেক্ষাগার, মাল্টিপারপাস হলরুম, চিকিৎসা কেন্দ্র ও দৃষ্টিনন্দন ওয়াকওয়ে।[১০]

অনুষদ

[সম্পাদনা]

বর্তমানে এখানে ২৭৩ জন দক্ষ নিবেদিত ও প্রশিক্ষিত শিক্ষক-শিক্ষিকা নিষ্ঠার সাথে প্রায় ৭৫০০ শিক্ষার্থীকে প্রতিনিয়ত পাঠদান করছেন। বিদ্যালয়টি দুইটি শিফটে পরিচালিত হয়। মাঝখানে দিবা শিফট বন্ধ করা হলেও ২০১৩ সাল থেকে পুনরায় চালু করা হয়। আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়। এই বিদ্যালয়টি প্রভাতী শাখায় বাংলা মাধ্যমের পাশাপাশি ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ইংরেজি ভার্সন ও দিবা শাখায় ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত বাংলা মাধ্যম চালু রয়েছে এবং ১ম শ্রেণির ইংরেজি মাধ্যম ২০২৬ সালে শুরু হয়েছে। [১১]

সহ-শিক্ষা কার্যক্রম

[সম্পাদনা]

বিদ্যালয়টিতে প্রায় ৪০টি সহ-শিক্ষা ক্লাব রয়েছে।

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আইটি ক্লাব

[সম্পাদনা]

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আইটি ক্লাব ৫ অক্টোবর ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়।[১২]

ক্লাবটি প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ই-স্পোর্টস এবং ভিডিও সম্পাদনাসহ বিভিন্ন ধরনের কার্যক্রমে সম্পৃক্ত। প্রতিষ্ঠানটির অভ্যন্তরে ক্লাবটি নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

বর্তমানে ক্লাবটির মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন মৌসুমি মহসিন, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

হাউজসমূহ

[সম্পাদনা]

ফজলুর রহমান খান হাউজ

[সম্পাদনা]

ফজলুর রহমান খান ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন স্থপতি। তিনি সিয়ার্স টাওয়ার নকশা করেন, যা শিকাগো, যুক্তরাষ্ট্রে অবস্থিত এবং ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। এই টাওয়ারটি স্থাপত্য জগতের এক বিস্ময় হিসেবে বিবেচিত। তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে এই হাউজের নামকরণ করা হয়েছে ফজলুর রহমান খান হাউজ।

হাউজের পতাকায় লাল পটভূমির উপর সাদা মনোগ্রাম রয়েছে। এটি দুইজন হাউজমাস্টার এবং বারোজন শিক্ষক সদস্যের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

ড. ইব্রাহিম হাউজ

[সম্পাদনা]

ড. মুহাম্মদ ইব্রাহিম ছিলেন বাংলাদেশে ডায়াবেটিস চিকিৎসার পথিকৃৎ। এই দীর্ঘমেয়াদি রোগের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তিনি ঢাকায় বারডেম প্রতিষ্ঠা করেন। বর্তমানে বারডেমের শাখা সারা দেশে বিস্তৃত, যেখানে অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়।

চিকিৎসাক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁর নামে ইব্রাহিম হাউজের নামকরণ করা হয়েছে। হাউজের পতাকায় নীল পটভূমির উপর সাদা মনোগ্রাম রয়েছে। এটি দুইজন হাউজমাস্টার এবং বারোজন শিক্ষক সদস্যের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

কায়কোবাদ হাউজ

[সম্পাদনা]

আধুনিক বাংলা সাহিত্যে মহাকবি মুনশি কায়কোবাদ (১৮৫৭–১৯৫১) মুসলিম কবিদের মধ্যে অন্যতম পথিকৃৎ ছিলেন। তাঁর প্রকৃত নাম ছিল মোহাম্মদ কাজেম আল-কোরেশী। তিনি ইসলামী ঐতিহ্য ও ইতিহাসভিত্তিক সাহিত্য রচনা করেন। তাঁর সর্বাধিক বিখ্যাত মহাকাব্য হলো "মহাশ্মশান" (১৯০৪)। মুসলিম কবিদের মধ্যে তিনিই একমাত্র যিনি মহাকাব্য রচনা করেছেন।

তাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে "বিরহবিলাপ," "কুসুমকানন," "অশ্রুমালা," "শিবমন্দির," এবং "অমিয়ধারা।" এই খ্যাতিমান কবির সম্মানে একটি হাউজের নামকরণ করা হয়েছে কায়কোবাদ হাউজ। হাউজের পতাকায় সবুজ পটভূমির উপর সাদা মনোগ্রাম রয়েছে। এটি দুইজন হাউজমাস্টার এবং বারোজন শিক্ষক সদস্যের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

জয়নুল আবেদিন হাউজ

[সম্পাদনা]

শিল্পাচার্য জয়নুল আবেদিন ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত শিল্পী। তিনি ১৯১৪ সালের ২৯ ডিসেম্বর বাংলাদেশের ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে তিনি গভর্নমেন্ট আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ নামে পরিচিত। তাঁর অসাধারণ শিল্পকর্ম দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে এবং দর্শকদের মুগ্ধ করেছে।

তাঁর অন্যতম বিখ্যাত শিল্পকর্মে ১৯৪৩ সালের বঙ্গীয় দুর্ভিক্ষের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়াও, সোনারগাঁও, যা বাংলার প্রাচীন রাজধানী ছিল, সেখানে তিনি একটি আর্ট কলেজ এবং লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। এই কিংবদন্তি শিল্পীর সম্মানে একটি হাউজের নামকরণ করা হয়েছে জয়নুল আবেদিন হাউজ।

হাউজের পতাকায় কমলা পটভূমির উপর সাদা মনোগ্রাম রয়েছে। এটি দুইজন হাউজমাস্টার এবং বারোজন শিক্ষক সদস্যের তত্ত্বাবধানে পরিচালিত হয়।


আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "63rd Anniversary of Adamjee Cantonment Public School"Facebook
  2. {{https://www.acps.edu.bd}}
  3. {{https://www.acps.edu.bd}}
  4. "Staff Information"Adamjee Cantonment Public School
  5. "Teacher Information"Adamjee Cantonment Public School
  6. "Infrastructure"Adamjee Cantonment Public School
  7. https://www.dhakatribune.com/sport/166984/adamjee-cant.-public-school-annual-sports-held
  8. https://bangladeshpost.net/posts/adamjee-cantonment-school-mirpur-cant-college-champions-in-debate-contest-9825
  9. "Adamjee Cantonment Public School"Adamjee Cantonment Public School (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২১
  10. "Adamjee Cantonment Public School"Adamjee Cantonment Public School (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২১
  11. "Adamjee Cantonment Public School"Adamjee Cantonment Public School (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৭ এপ্রিল ২০২১
  12. https://www.facebook.com/acpsitc/posts/pfbid02YJoAYokWiEAgdp3H6rmXmq5M38wo1wsQvdVYwRA1cHP2JDG24f6q4cAEHpRsvYt2l# {{সংবাদ উদ্ধৃতি}}: |title= অনুপস্থিত বা খালি (সাহায্য)