বিষয়বস্তুতে চলুন

আথাবাস্কা হিমবাহ

আথাবাস্কা হিমবাহ
জুলাই, ২০২০-এ আথাবাস্কা হিমবাহ
অবস্থানজেসপার জাতীয় উদ্যান, আলবার্টা কানাডা
স্থানাঙ্ক৫২°১১′২৭″ উত্তর ১১৭°১৫′১৯″ পশ্চিম / ৫২.১৯০৮৩° উত্তর ১১৭.২৫৫২৮° পশ্চিম / 52.19083; -117.25528 (Athabasca Glacier)
দৈর্ঘ্য১৩ কিলোমিটার (৮.১ মাইল)
পুরুত্ব৯০-৩০০ মিটার
ট্যার্মিনাসহ্যা
অবস্থাক্ষয়িঞ্চু

আথাবাস্কা হিমবাহ কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানে অবস্থিত। এটি কানাডিয় রকি পর্বতমালাকলাম্বিয়া বরফক্ষেত্রের ছয়টি প্রধান হিমবাহ প্রান্তের বা

টারমিনাসের অন্যতম ও ক্রমাগত ক্ষয় হওয়া হিমবাহ।[] সহজে গমনযোগ্য হিমবাহটি উত্তর আমেরিকার সবচেয়ে বেশি পরিদর্শিত হিমবাহ।[][] ইংলিশ পর্বতবিদ জন নরম্যান কলি ও হারম্যান উলি ১৮৯৮ সালের ১৮ আগস্ট, এই বরফক্ষেত্র ঘিরে থাকা একটি পর্বতে প্রথম আরোহণ করেছিলেন, পরবর্তীতে জন নরম্যান কলি সেই পর্বতকে আথাবাস্কা পর্বত ও হিমবাহকে 'আথাবাস্কা হিমবাহ' নামকরণ করেন।[]

ভৌগোলিক অবস্থা

[সম্পাদনা]

আথাবাস্কা হিমবাহ দৈর্ঘ্যে প্রায় ৬ কিলোমিটার (৩.৭ মাইল) লম্বা। এর আয়তন ৬ বর্গকিলোমিটার (২.৩ বর্গমাইল), এর বরফের পুরুত্ব ক্ষেত্রভেদে ৯০–৩০০ মিটার (৩০০–৯৮০ ফুট)। হিমবাহটির গভীরতা প্রতিবছর ৫ মিটার (১৬ ফুট) হারে কমে যাচ্ছে।[] হিমবাহটি বিগত ১২৫ বছরে মূল ঘনত্বের অর্ধেক অবস্থায় এবং দৈর্ঘ্যে ১.৫ কিলোমিটার (০.৯৩ মাইল) কমে গেছে।[]

পর্যটন ও অভিগম্যতা

[সম্পাদনা]

আথাবাস্কা হিমবাহ সহজে গমনযোগ্য এবং উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বেশি পরিদর্শন করা হিমবাহ।[] হিমবাহটির পাদদেশে আলবার্টা প্রদেশের ৯৩ নং মহাসড়কের পাশে জেসপার জাতীয় উদ্যান কর্তৃপক্ষের 'কলম্বিয়া আইসফিল্ড ডিসকভারি সেন্টার' আছে, যেটি এই হিমবাহ ভ্রমণকারীদের থাকার জায়গা ও আরোহীদের জন্য টিকেট দিয়ে থাকে। ভ্রমণকারীরা সাধারণ বাসে করে হিমবাহের প্রান্ত অবধি যেতে পারেন, হিমবাহের বরফ আচ্ছাদিত রাস্তায় চলতে বিশেষ 'স্নো- কোচ' আছে। শীতের তীব্রতা বেশি থাকায় এই কেন্দ্রটি মধ্যে অক্টোবর হতে মধ্য এপ্রিল পর্যন্ত বন্ধ থাকে।[]

আথাবাস্কা হিমবাহ ভ্রমণের 'স্নো কোচ'
ভিডিওচিত্রে আথাবাস্কা হিমবাহ, ২০০৬

হিমবাহের শীর্ষ প্রান্তটি সহজে যাতায়াতযোগ্য এবং হাঁটার দূরত্বে অবস্থিত; তবে শীর্ষ আরোহণের পথে গুপ্ত খাদ থাকায় অনেক অপ্রস্তুত পর্যটকদের মৃত্যু ঘটেছে। এ কারণে কানাডার পার্ক কর্তৃপক্ষ পর্যটকদের সঠিক প্রস্তুতি ছাড়া এ হিমবাহে ভ্রমণের পরামর্শ দেয়না।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Athabasca glacier melting at 'astonishing' rate of more than five metres a year"দ্য গ্লোব এন্ড মেইল (ইংরেজি ভাষায়)। ২৫ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২০
  2. 1 2 3 "Columbia Icefield Area and the Athabasca Glacier - Jasper National Park"Parks Canada Agency- Government of Canada। ২৩ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২০
  3. "বিলুপ্ত হবার আগেই দেখুন ১০ বিস্ময়কর স্থান"বাংলাদেশ জার্নাল। ১৯ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৫ অক্টোবর ২০২০
  4. "Mount Athabasca"peakfinder.com। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২০
  5. 1 2 Columbia Icefield 2007 tour brochure ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত সেপ্টেম্বর ২৮, ২০০৭ তারিখে

সহায়ক পাঠ

[সম্পাদনা]
  • Kucera, Richard E. Probing the Athabasca Glacier: Case History of a Glacier in the Columbia Icefield [sic], Jasper National Park. Rev. and second printing. Evergreen Press, 1973, cop. 1972. 32, [2] p., ill. with b&w photos, graphs, and maps. N.B.: A bibliog. and the largest of the maps appear, respectively, on p. [33] and [34] (i.e., on the inside and outside the back cover).

বহিঃসংযোগ

[সম্পাদনা]