বিষয়বস্তুতে চলুন

আতিকা উড়দো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আতিকা ওদহো
টেলিনর পাকিস্তানের করো মুমকিন প্রচারণার জমকালো উদ্বোধনে আতিকা ওদহো
জন্ম (1968-02-12) ১২ ফেব্রুয়ারি ১৯৬৮ (বয়স ৫৭)
জাতীয়তাপাকিস্তানি
পেশাঅভিনেত্রী, টেলিভিশন উপস্থাপিকা
কর্মজীবন১৯৮৯–বর্তমান
দাম্পত্য সঙ্গীসমর আলি খান (বি. ২০১২)

আতিকা ওদহো (উর্দু: عتیقہ اوڈھو; জন্ম ১২ ফেব্রুয়ারি ১৯৬৮) হলেন একজন পাকিস্তানি টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপিকা এবং নিজস্ব প্রসাধনী ব্র্যান্ড ওদহো প্রসাধনীর প্রতিষ্ঠাতা।[][] তিনি আনোয়ার মকসুদের টিভি ধারাবাহিকের মধ্য দিয়ে অভিনয়জগতে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি সিতারা অউর মেহরুনিসার জন্য বিখ্যাত, তারপরে দাস্ত, নিজাত, হরজায়ের মতো নাটকে এবং সম্প্রতি হামসফর-এ অভিনয় করেছেন। পরবর্তীতে তিনি জো ডর গেয়া ও মর গেয়া, মমি এবং মুঝে চাঁদ চাহিয়ে সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[][]

কর্মজীবন

[সম্পাদনা]

আতিকা ওদহো ১৯৬৮ সালে জেকোবাবাদ একটি সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।[] তিনি ১৯৮৯ সালে মেক-আপ শিল্পী এবং হেয়ারস্টাইলিস্ট হিসেবে তার পেশাগত জীবন শুরু করেছিলেন।[] করাচিতে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার মেক-আপ শিল্পী হিসেবে কাজ করার সময় টেলিভিশন ব্যক্তিত্ব আনোয়ার মকসুদ তাকে আবিষ্কার করেন। তিনি ১৯৯৩ সালে সিতারা অউর মেহরুনিসা নাটকে অভিনয় করেন। ১৯৯৫ সালে তিনি জো ডর গেয়া ও মর গেয়া চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ ভূমিকা টি পেয়ার কে সাদকি তে মনসুরার চরিত্রে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. NewsBytes। "Atiqa Odho is all set for a fundraiser in the US"www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৯
  2. "Atiqa Odho Profile"। ২২ সেপ্টেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১০
  3. "Breast Cancer Awareness sessions in colleges"। Shaukat Khanum Memorial। ৬ অক্টোবর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১০
  4. "Breast cancer awareness drive need of hour: Odho"The Nation। ২৮ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১০
  5. Mahrukh Farooq (30 April 2015), "Profile: Atiqa Odho", Slogan magazine (April 2015), vol. 23, no. 6, p. 31
  6. "Beauty business beckons"Dawn.com.pk। ১০ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১০