আজরা শেরওয়ানি
আজরা শেরওয়ানি | |
|---|---|
অঙ্গন তেরহা চলচ্চিত্রে আজরা শেরওয়ানি | |
| জন্ম | ১৯৪০ |
| মৃত্যু | ১৯ ডিসেম্বর ২০০৫ (বয়স ৬৪–৬৫) |
| জাতীয়তা | পাকিস্তানি |
| অন্যান্য নাম | আপা বেগম |
| পেশা | টেলিভিশন অভিনেত্রী |
| পরিচিতির কারণ | আঙ্কেল উরফি (১৯৭২) অঙ্গন তেরহা (১৯৮৪) তানহাইয়ান (১৯৮৬) ধুপ কিনারে (১৯৮৭) |
| দাম্পত্য সঙ্গী | নাফিস শেরওয়ানি |
আজরা শেরওয়ানি [১][২] (১৯৪০-২০০৫) ছিলেন একজন পাকিস্তানি টেলিভিশন অভিনেত্রী যিনি ৩৫ বছরেরও বেশি সময় ধরে চিত্রজগতে বিভিন্ন ভূমিকায় কাজ করেছিলেন।[৩] তাঁর সবচেয়ে স্মরণীয় ভূমিকাগুলোর মধ্যে রয়েছে আঙ্কেল উরফি-তে গাজি আপা, তনহাইয়াঁতে আপা বেগম এবং ধুপ কিনারে-তে ফজিলত।
টেলিভিশন কর্মজীবন
[সম্পাদনা]তিনি ১৯৬০ এর দশকের শেষের দিকে পিটিভির রাওয়ালপিন্ডি স্টুডিওতে নিজের কর্মজীবন শুরু করেছিলেন।[৩]
তিনি শেরওয়ানি মহসিন আলি, শেরিন খান, শাহজাদ খলিল, সুলতানা সিদ্দিকি, জহির খান এবং সাহিরা কাজমি সহ দেশের সেরা কয়েকজন প্রযোজকের সাথে কাজ করেছিলেন।[৩] তিনি ফাতিমা সুরাইয়া বাজিয়া, হাসিনা মইন এবং আনোয়ার মাকসুদ সহ তাঁর সময়ের সেরা কয়েকজন লেখকের সাথেও কাজ করেছিলেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]পারিবারিক সূত্র অনুযায়ী শেরওয়ানি ভারতের মিরাটে জন্মগ্রহণ করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন] তিনি পাকিস্তান বিমান বাহিনীর এয়ার কমোডর নাফিস শেরওয়ানিকে বিয়ে করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]
তিনি ২০০৫ সালের ১৯শে ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমার ওকলাহোমা সিটিতে মৃত্যুবরণ করেছিলেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "15 Famous Pakistani Dramas of All Time To Watch"। DESIblitz (ইংরেজি ভাষায়)। ১০ জুলাই ২০১৯। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৯।
- ↑ "Old Pakistani TV drama 'Uncle Urfi' still rules over a million hearts"। www.thenews.com.pk (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৯।
- 1 2 3 4 "Archived copy"। ২৩ মার্চ ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০০৯।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: শিরোনাম হিসাবে আর্কাইভকৃত অনুলিপি (লিঙ্ক)