আইয়াসে উয়েদা
|
| |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ২৮ আগস্ট ১৯৯৮ | ||
| জন্ম স্থান | ইবারাকি প্রশাসনিক অঞ্চল, জাপান | ||
| উচ্চতা | ১.৮২ মিটার (৫ ফুট ১১+১⁄২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাশিমা অ্যান্টলার্স | ||
| জার্সি নম্বর | ১৮ | ||
| যুব পর্যায় | |||
| ২০১৭–২০১৯ | হোসেই বিশ্ববিদ্যালয় | ||
| জ্যেষ্ঠ পর্যায়* | |||
| বছর | দল | ম্যাচ | (গোল) |
| ২০১৯– | কাশিমা অ্যান্টলার্স | ৬৯ | (৩০) |
| জাতীয় দল‡ | |||
| ২০১৭ | জাপান অনূর্ধ্ব-২০ | ৩ | (২) |
| ২০১৮ | জাপান অনূর্ধ্ব-২১ | ৭ | (৬) |
| ২০১৭–২০২১ | জাপান অনূর্ধ্ব-২৩ | ১৭ | (৬) |
| ২০১৯– | জাপান | ৭ | (০) |
|
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৭:৫২, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:৫২, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
আইয়াসে উয়েদা (জাপানি: 上田綺世, ইংরেজি: Ayase Ueda; জন্ম: ২৮ আগস্ট ১৯৯৮) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাশিমা অ্যান্টলার্স এবং জাপান জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৭ সালে, আইয়াসে জাপান অনূর্ধ্ব-২০ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত জাপানের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে জাপানের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; জাপানের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]আইয়াসে উয়েদা ১৯৯৮ সালের ২৮শে আগস্ট তারিখে জাপানের ইবারাকি প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]আইয়াসে জাপান অনূর্ধ্ব-২০, জাপান অনূর্ধ্ব-২১ এবং জাপান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে জাপানের প্রতিনিধিত্ব করেছেন। জাপানের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ২৭ ম্যাচে অংশগ্রহণ করে ১৪টি গোল করেছেন।
২০১৯ সালের ১৭ই জুন তারিখে, ২০ বছর, ৯ মাস ও ২০ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী আইয়াসে চিলির বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১৯ কোপা আমেরিকার ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে জাপানের হয়ে অভিষেক করেছেন।[৩][৪] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[৫] ম্যাচে তিনি ১৩ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৬] ম্যাচটি চিলি ৪–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৭] জাপানের হয়ে অভিষেকের বছরে আইয়াসে সর্বমোট ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ৮ এপ্রিল ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| জাপান | ২০১৯ | ৬ | ০ |
| ২০২২ | ২ | ০ | |
| সর্বমোট | ৮ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "トップチーム – 鹿島アントラーズ オフィシャルサイト" [খেলোয়াড় / কর্মকর্তা – কাশিমা অ্যান্টলার্স]। antlers.co (জাপানি ভাষায়)। কাশিমা, টোকিও, জাপান: কাশিমা অ্যান্টলার্স। ৫ এপ্রিল ২০২২। ৫ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২২।
- ↑ "Kashima Antlers – J.LEAGUE" [কাশিমা অ্যান্টলার্স – জে. লিগ]। jleague.co (জাপানি ভাষায়)। জাপান: জে লিগ। ৫ এপ্রিল ২০২২। ৫ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২২।
- ↑ "Japan v Chile game report"। CONMEBOL। ১৭ জুন ২০১৯। ২৬ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।
- ↑ "Japan vs. Chile - 18 June 2019"। Soccerway। ১৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।
- ↑ "Japan - Chile 0:4 (Copa América 2019 Brazil, Group C)"। worldfootball.net। ১৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।
- ↑ "Japan - Chile, Jun 18, 2019 - Copa América 2019 - Match sheet"। Transfermarkt। ১৮ জুন ২০১৯। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।
- ↑ Strack-Zimmermann, Benjamin (১৭ জুন ২০১৯)। "Japan vs. Chile"। National Football Teams। সংগ্রহের তারিখ ৮ এপ্রিল ২০২২।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- জে. লিগে আইয়াসে উয়েদা (জাপানি)
- সকারওয়েতে আইয়াসে উয়েদা (ইংরেজি)
- সকারবেসে আইয়াসে উয়েদা (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে আইয়াসে উয়েদা (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে আইয়াসে উয়েদা (ইংরেজি)
- ইএসপিএন এফসিতে আইয়াসে উয়েদা (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে আইয়াসে উয়েদা (ইংরেজি)
- ১৯৯৮-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- হোসেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- কাশিমা অ্যান্টলার্সের খেলোয়াড়
- জে১ লিগের খেলোয়াড়
- জাপানের অলিম্পিক ফুটবলার
- ২০২২ ফিফা বিশ্বকাপের খেলোয়াড়
- ২০১৯ কোপা আমেরিকার খেলোয়াড়
- জাপানের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- বেলজীয় প্রো লিগের খেলোয়াড়
- সের্ক্লে ব্রুজের খেলোয়াড়
- ২০১৮ এশিয়ান গেমসের পদক বিজয়ী
- ২০১৮ এশিয়ান গেমসের ফুটবলার
- ফুটবলে এশিয়ান গেমস পদক বিজয়ী
- ২০১৯ গ্রীষ্মকালীন ইউনিভার্সিয়াডের পদক বিজয়ী
- ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- ২০২৩ এএফসি এশিয়ান কাপের খেলোয়াড়
- পুরুষ ফুটবল আক্রমণভাগের খেলোয়াড়
- এরেডিভিজির খেলোয়াড়
- ফেইয়ানর্টের খেলোয়াড়