বিষয়বস্তুতে চলুন

অরুণা রায়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অরুণা রায়
জন্ম (1946-05-26) ২৬ মে ১৯৪৬ (বয়স ৮০)
জাতীয়তাভারতীয়
পেশাসমাজকর্মী
পুরস্কাররামোন ম্যাগসেসে পুরস্কার, ২০০০; লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার, ২০১০

অরুণা রায় (জন্মঃ ২৬ মে, ১৯৪৬) একজন ভারতীয় রাজনীতিবিদসমাজকর্মী; তিনি শঙ্কর সিং, নিখিল দে ও অন্যান্য অনেকের সাথে মিলে মজদুর কিষাণ শক্তি সংগঠন (MKSS) প্রতিষ্ঠা করেন। তিনি সমাজের দুর্বল তথা অনগ্রসর অংশের জন্য করা সেবামূলক কাজের জন্য পরিচিত, এছাড়া তিনি ইউপিএ-১ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন 'রাষ্ট্রীয় উপদেষ্টা সমিতি’র সদস্য ছিলেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

অরুণা রায় চেন্নাইতে জন্মগ্রহণ করেন।[][] তিনি দিল্লীতে বড় হয়েছেন যেখানে তার বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইন্দ্রপ্রস্ত মহাবিদ্যালয়ে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেন।[][]

তিনি ১৯৬৮ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ভারতীয় প্রশাসনিক সেবার (আইএএস) সরকারি কর্মচারী হিসেবে কাজ করেন।

মজদুর কিষাণ শক্তি সংগঠন

[সম্পাদনা]

রায় রাজনৈতিক চাকরি থেকে পদত্যাগ করেন এবং দরিদ্র ও প্রান্তিকের বিষয় নিয়ে কাজ করা শুরু করেন। তিনি রাজস্থানের তিলোনিয়াতে সামাজিক কর্ম ও গবেষণা কেন্দ্রের (এসডব্লিউসি) সাথে যুক্ত হয়ে পড়েন।[][] ১৯৮৭ সালে, নিখিল দে, শঙ্কর সিং ও অন্যান্যদের সাথে তিনি মজদুর কিষাণ শক্তি সংগঠন প্রতিষ্ঠা করেন।[]

প্রথমত মজদুর কিষাণ শক্তি সংগঠন লড়াই শুরু করে শ্রমিকদের ন্যায্য ও সমান মজুরি আদায়ের লক্ষ্যে কিন্তু সেই লড়াই ধীরেধীরে ভারতে তথ্যের অধিকার আইন প্রনয়ণর আন্দোলনের রূপ নেয়। অরুণা রায় এমকেএসএস ও এনসিপিআরআই সংগঠন দুটির নেতৃত্ব প্রদান করেন এবং তাদের আন্দোলন সফল হয়, যার ফলস্বরূপ ২০০৫ সালে ভারতে তথ্য জানার অধিকার আইন প্রণয়ন হয়।[]

প্রচারাভিযান

[সম্পাদনা]

অরুণা রায় দরিদ্র তথা প্রান্তিক মানুষের অধিকারে জন্য বেশ কয়েকটি আন্দোলন করেন এবং সেগুলোর নেতৃত্ব দেন; যেগুলোর সর্বাধিক গুরুত্বপূর্ণ আন্দোলন হলো তথ্য জানার অধিকার আইন, কাজের অধিকার আইন (মনরেগা),[] এবং খাদ্যের অধিকার আন্দোলন উল্লেখযোগ্য। সম্প্রতি, she has been involved with the campaign for universal, non-contributory pension for unorganised sector workers as a member of the Pension Parishad[১০][১১] and the NCPRI for the passage and enactment of the Whistleblower Protection Law and Grievance Redress Act.[১২][১৩]

পুরস্কার ও অন্যান্য কাজ

[সম্পাদনা]

তিনি ২০০৬ সালে পদত্যাগ না করা পর্যন্ত রাষ্ট্রীয় উপদেষ্টা সমিতির একজন সদস্য হিসেবে কাজ করেছেন।[১৪][১৫]

মজদুর কিষাণ শক্তি সংগঠনের সাথে যৌথভাবে, অরুণা রায়কে গ্রামীণ কর্মীদের প্রতি সামাজিক ন্যায়বিচার ও সৃজনশীল উন্নয়নে অধিকার সম্পর্কিত কজের জন্য ১৯৯১ সালে টাইমস ফেলোশিপ পুরস্কার প্রদান করা হয়েছিল। ২০০০ সালে, তিনি সামাজিক নেতৃত্বের জন্য রামোন ম্যাগসেসে পুরস্কার অর্জন করেন।[১৬] ২০১০ সালে, জন প্রশাসন, শিক্ষা ও ব্যাবস্থাপনায় অসাধারণ কাজের জন্য লাল বাহাদুর শাস্ত্রী রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করা হয়। [১৭] ২০১১ সালে টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের প্রভাবশালী একশো ব্যাকির তালিকায় উল্লেখ করে।[১৮] In September 2017 India Times listed Roy as one of the 11 Human Rights Activists Whose Life Mission Is To Provide Others With A Dignified Life[১৯]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Daughter Of The Dust | Urvashi Butalia | Oct 16,2006"www.outlookindia.com। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৫
  2. "'I would like to know how I am a traitor'"www.telegraphindia.com। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৫
  3. "Aruna Roy (Indian activist) -- Encyclopædia Britannica"Encyclopædia Britannica। ৩০ জানুয়ারি ২০১৩।
  4. "DU has a lot on its ladies special platter"India Today। ৩ জুন ২০০৯।
  5. Women who dared, by Ritu Menon. Published by National Book Trust, India, 2002. আইএসবিএন ৮১-২৩৭-৩৮৫৬-০. Page 169-170.
  6. Aruna Roy National Resource Center for Women, Govt. of India.
  7. MKSS As a Role Model ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২২ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে, Civil Society Online. Jan 2012
  8. Blacked out: government secrecy in the information age, by Alasdair Scott Roberts. Cambridge University Press, 2006.
  9. "Matersfamilias | Saba Naqvi | Aug 24,2015"www.outlookindia.com। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৫
  10. "Pension Parishad calls off strike"The Hindu। ২১ ডিসেম্বর ২০১৩। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৫
  11. "Forgotten Brethren | Harsh Mander | Apr 20,2015"www.outlookindia.com। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৫
  12. "Aruna Roy seeks early passage of grievance redress, whistleblower bills"। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৫
  13. Roy, Aruna। "The Fate of RTI After One Year of Modi is a Bad Omen"The Wire। ১৮ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৫
  14. "NAC reconstituted"The Hindu। ৪ জুন ২০০৫। ১ মার্চ ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯
  15. "Daughter Of The Dust | Urvashi Butalia | Oct 16,2006"www.outlookindia.com। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৫
  16. "Ramon Magsaysay Award Citation"। ৭ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৯
  17. Thehindu.com
  18. Thottam, Jyoti (২১ এপ্রিল ২০১১)। "The 2011 TIME 100 - TIME"Timeআইএসএসএন 0040-781X। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৫
  19. Anjali Bisaria। "11 Human Rights Activists Whose Life Mission Is To Provide Others With A Dignified Life/"Indiatimes.com

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]