অভীক ঘোষ
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
অভীক ঘোষ | |
|---|---|
| জন্ম | অভীক ঘোষ ১২ জুন ১৯৬৪ কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
| জাতীয়তা | ভারতীয় |
| মাতৃশিক্ষায়তন | মিনেসোটা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় সাউথ পয়েন্ট স্কুল সেন্ট লরেন্স হাই স্কুল (কলকাতা) |
| পেশা | ইউআইটি – নরওয়ের আর্কটিক ইউনিভার্সিটি-তে রসায়নের অধ্যাপক অজৈব এবং উপাদান- রসায়নবিদ্ |
| পরিচিতির কারণ | অজৈব রসায়ন। পর্ফিরিন ও করোলজাতীয় পদার্থের রসায়ন। রসায়নে আইনস্টানীয় আপেক্ষিকতার প্রভাব। চতুর্গুণ বন্ধন। বিজ্ঞান যোগাযোগ। রসায়নের ইতিহাস। সমকামিতার ইতিহাস |
| সন্তান | অভ্রনীল ঘোষ (ছেলে) |
| পিতা-মাতা | সুবীর কুমার ঘোষ (বাবা) শীলা ঘোষ (মা) |
| পুরস্কার |
|
| সম্মাননা |
|
অভীক ঘোষ (জন্ম: ১২ জুন ১৯৬৪) একজন ভারতীয় অজৈব রসায়নবিদ্ ও উপাদানবিজ্ঞানী এবং নরওয়ের ত্রোমুসোতে অবস্থিত ইউআইটি – নরওয়ের আর্কটিক ইউনিভার্সিটি-তে রসায়নের অধ্যাপক।[১][২]
প্রাথমিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]অভীক ঘোষ পশ্চিমবঙ্গের কলকাতায় ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। সেন্ট লরেন্স হাই স্কুল (১৯৭১-১৯৮১) এবং সাউথ পয়েন্ট হাই স্কুলে (১৯৮১-১৯৮৩) তিনি পড়াশোনা করেন। শৈশবে তিনি তাঁর ঠাকুমা ইলা ঘোষের কাছ থেকে সংস্কৃত শিখেছিলেন। সে ভাষায় তিনি এখনও সাবলীলভাবে কথা বলেন এবং পড়েন।
১৯৮৭ সালে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ডিগ্রি এবং বিজ্ঞান অনুষদের 'বিশ্ববিদ্যালয়পদক' অর্জন করেন। একই বছরে, তিনি মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে চলে যান, যেখানে তিনি ১৯৯২ সালে প্রফেসর পল জি গাসম্যানের তত্ত্বাবধানে পিএইচডি সম্পন্ন করেন। সেখানে তিনি রসায়নতাত্ত্বিক যান আল্মলোফের সাথেও সহযোগিতা করেন। তারপর লরেন্স কে জুনিয়রের সাথে তিনি পোস্টডক্টরাল গবেষণাও করেন। সেই সময়ে তিনি বেশ কিছু বায়োইনর্গ্যানিক সিস্টেমের উপর সর্বপ্রথম উচ্চমানের অ্যাব ইনিসিও এবং ডেন্সিটি ফাংসনাল থিওরিভিত্তিক গণনা করেন। পরবর্তীকালে তিনি রিভারসাইড শহরে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ডেভিড বোসিয়ানের সাথে একটি সংক্ষিপ্ত, দ্বিতীয় পোস্টডক করেন। এখানে তিনি হিম প্রোটিনের সঙ্গে দ্বিপরমাণুক লিগ্যান্ডদের বৈষম্যমূলক বিক্রিয়া সম্পর্কে উল্লেখযোগ্য অন্তর্দৃষ্টি অর্জন করেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]মিনেসোটা এবং ক্যালিফোর্নিয়ায় পোস্টডক্টরাল কাজ করার পর, অভীক ১৯৯৬ সালে নরওয়ের আর্কটিক ইউনিভার্সিটিতে অধ্যাপক হয়ে আসেন। তার কিছু বছরের মধ্যে তিনি কয়েকটি সম্মান-উপাধি পান; উদাহরণতঃ, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সান দিয়েগো সুপার কম্পিউটার সেন্টারে সিনিয়র ফেলো[৪] পদ (১৯৯৭-২০০৪), নরওয়ের গবেষণাকাউন্সিলের 'অসামান্য তরুণ গবেষক' পুরস্কার (২০০৪-২০১০), নরওয়ের জাতীয় উৎকর্ষকেন্দ্র সেন্টার ফর থিওরিটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রির প্রধানগবেষক (২০০৭-২০১৭) এবং একাধিকবার (২০০৬-২০১৬) নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর পদ।
অভীক দুটি বই সম্পাদনা করেছেন: দ্য স্মলেস্ট বায়োমোলিকিউল্স্: ডায়াটমিক্স অ্যান্ড দেয়ার ইন্টারঅ্যাকশন্স্ উইথ হিম প্রোটিন্স্ (এলসেভিয়ার, ২০০৮)[৫] এবং লেটারস টু আ ইয়ং কেমিস্ট (ওয়াইলি, ২০০১); দ্বিতীয়টি রসায়নবিদ্-দের কর্মজীবনসংক্রান্ত একটি জনপ্রিয় বই।[৬][৭][৮][৯] ২০১৪ সালে, তিনি স্তেফেন বার্গের সাথে অজৈব রসায়নে তীরঠেলা: প্রধানগোষ্ঠীর মৌলপদার্থগুলির একটি যুক্তিযুক্ত উপস্থাপনা (ওয়াইলি) নামক পাঠ্যপুস্তক রচনা করেন;[১০] বইটি 'ভৌত বিজ্ঞান এবং গণিতের সেরা পাঠ্যপুস্তক' হিসেবে ২০১৫ সালের প্রোজ়পুরস্কার পেয়েছিল।[১১][১২] এছাড়া, একজন সমকামী রসায়নবিদ্ হিসেবে অভীক অন্যান্য সম/দ্বি-কামী বৈজ্ঞানিকদের জীবন ও সমস্যা নিয়ে বেশ কিছু লেখালেখি করেছেন।[১৩][১৪]
অভীক ৩০০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র লিখেছেন, যেগুলি ১৩,০০০ বারাধিক উদ্ধৃত হয়েছে (এইচ-ইনডেক্স ৬৬; গুগল স্কলার অনুযায়ী)।[২][১৫] তিনি জার্নাল অব বায়োলজিক্যাল ইনর্গ্যানিক কেমিস্ট্রির সম্পাদকীয় উপদেষ্টা-বোর্ডে কাজ করেছেন (১৯৯৯-২০০১, ২০০৫-২০০৭) এবং বর্তমানে জার্নাল অব পর্ফিরিন্স অ্যান্ড থ্যালোসায়ানিন্স (২০০০-) এবং জার্নাল অব ইনর্গ্যানিক বায়োকেমিস্ট্রির সম্পাদকীয় বোর্ডে কাজ করেন। পর্ফিরিনবিজ্ঞানে আজীবন অবদানের জন্য ২০২২ সালে তিনি হ্যান্স ফিশার ক্যারিয়ার পুরস্কার পান। তিনি নরওয়েজিয়ান একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটার্স, ইউরোপীয় একাডেমি অফ সায়েন্সেস এবং একাডেমিয়া ইউরোপিয়া সহ বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক একাডেমির সদস্য।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Abhik Ghosh"। Wikipedia (ইংরেজি ভাষায়)। ৭ অক্টোবর ২০২৪।
- 1 2 ORCID। "Abhik Ghosh (0000-0003-1161-6364)"। orcid.org (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০।
- ↑ Ghosh, Abhik; Bocian, David F. (জানুয়ারি ১৯৯৬)। "Carbonyl Tilting and Bending Potential Energy Surface of Carbon Monoxyhemes" (ইংরেজি ভাষায়): ৬৩৬৩–৬৩৬৭। ডিওআই:10.1021/jp953543h। আইএসএসএন 0022-3654। ৯ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Ghosh, Abhik (১৯৯৮)। "Understanding the Colors of Life: A Norway-California Collaboration"। www.sdsc.edu। ৫ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০।
- ↑ "The Smallest Biomolecules: Diatomics and their Interactions with Heme Proteins – 1st Edition"। www.elsevier.com। ১৪ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০।
- ↑ Letters to a Young Chemist (ইংরেজি ভাষায়)। ২১ মার্চ ২০১১। ডিওআই:10.1002/9781118007099। আইএসবিএন ৯৭৮১১১৮০০৭০৯৯।
- ↑ "What's it like to be a chemist?" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ জুলাই ২০১৩ তারিখে. Royal Society of Chemistry Website. review by Simon Cotton
- ↑ Haxton, Katherine (২০১১)। "Chemical counselling": ৯০৫। ডিওআই:10.1038/nchem.1211।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ Flynn, Sarai; Harris, Markel (আগস্ট ২০১২)। "Review of Letters to a Young Chemist"। American Chemical Society: ৯৭৩–৯৭৪। ডিওআই:10.1021/ed3003397।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "Arrow Pushing in Inorganic Chemistry: A Logical Approach to the Chemistry of the Main-Group Elements | Wiley"। Wiley.com (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩০ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০।
- ↑ "2015 Award Winners"। PROSE Awards (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০।
- ↑ Vibeke, Os। "Award to UiT chemists | UiT"। uit.no (নরওয়েজিয়ান বোকমাল ভাষায়)। ১৬ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ মে ২০২০।
- ↑ Ghosh, Abhik (২০২১)। "An Exemplary Gay Scientist and Mentor: Martin Gouterman (1931–2020)"। Angewandte Chemie International Edition (ইংরেজি ভাষায়)। ৬০ (18): ৯৭৬০–৯৭৭০। ডিওআই:10.1002/anie.202012840। আইএসএসএন 1521-3773।
- ↑ Ghosh, Abhik; Tolman, William B. (১১ এপ্রিল ২০২২)। "Out in Inorganic Chemistry: A Celebration of LGBTQIAPN+ Inorganic Chemists"। Inorganic Chemistry। ৬১ (14): ৫৪৩৫–৫৪৪১। ডিওআই:10.1021/acs.inorgchem.2c00729। আইএসএসএন 0020-1669।
- ↑ গুগল স্কলার দ্বারা সূচীবদ্ধ অভীক ঘোষের প্রকাশনাসমূহ
বহিঃসংযোগ
[সম্পাদনা]- গুগল স্কলার দ্বারা সূচীবদ্ধ অভীক ঘোষের প্রকাশনাসমূহ
- Buntrock, R. E. (জানুয়ারি ২০১২)। "Review: Letters to a Young Chemist"। Choice। পৃ. ৯১৩।
- আত্মজীবনীমূলক নিবন্ধ
- ১৯৬৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ভারতীয় রসায়নবিদ
- ভারতীয় বিজ্ঞান লেখক
- ভারতীয় পদার্থ বিজ্ঞানী
- ভারতীয় অজৈব রসায়নবিদ
- পশ্চিমবঙ্গের বিজ্ঞানী
- নরওয়েজীয় রসায়নবিদ
- বাঙালি রসায়নবিদ
- অজৈব রসায়নবিদ
- জৈব অজৈব রসায়নবিদ
- যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ট্রমসো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্টাফ
- ২০শ শতাব্দীর ভারতীয় রসায়নবিদ
- ২১শ শতাব্দীর নরওয়েজীয় বিজ্ঞানী
- উভকামী বিজ্ঞানী
- বাঙালি হিন্দু
- উভকামী শিক্ষায়তনিক
- ২১শ শতাব্দীর ভারতীয় এলজিবিটিকিউ ব্যক্তি
- ২১শ শতাব্দীর ভারতীয় বিজ্ঞানী