বিষয়বস্তুতে চলুন

অভিজ্ঞতা-নিরপেক্ষ ও অভিজ্ঞতা-সাপেক্ষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অভিজ্ঞতা-নিরপেক্ষ এবং অভিজ্ঞতা-সাপেক্ষ দুইটি পারিভাষিক শব্দগুচ্ছ যাদের দ্বারা দর্শনশাস্ত্রে অভিজ্ঞতাভিত্তিক সাক্ষ্যপ্রমাণের উপর নির্ভর করে জ্ঞান, সত্যতা প্রতিপাদন বা যুক্তির প্রকারভেদ করা হয়। এগুলিকে অভিজ্ঞতাপূর্বঅভিজ্ঞতাপর কিংবা পূর্বতসিদ্ধপরতসিদ্ধ হিসেবেও ডাকা হতে পারে। লাতিন ভাষায় এগুলি আ প্রিওরি (A priori "পূর্ব থেকে") ও আ পোস্তেরিওরি (a posteriori "পরের থেকে") নামে পরিচিত।

অভিজ্ঞতা-নিরপেক্ষ জ্ঞান বর্তমান অভিজ্ঞতা (যেমন নতুন কোনও গবেষণার অংশ) থেকে স্বাধীন। গণিতশাস্ত্র,[] পুনরুক্তি ও বিশুদ্ধ যুক্তি থেকে উপনীত অবরোহী যুক্তিবিন্যাস এরকম কিছু উদাহরণ।[] অন্যদিকে অভিজ্ঞতা-সাপেক্ষ জ্ঞান অভিজ্ঞতাভিত্তিক সাক্ষ্যপ্রমাণের উপর নির্ভর করে। বিজ্ঞানের বেশিরভাগ ক্ষেত্র এবং ব্যক্তিগত জ্ঞানের কিছু দিক এর কিছু উদাহরণ।

উদাহরণ

[সম্পাদনা]

অভিজ্ঞতা-নিরপেক্ষ

[সম্পাদনা]

এই প্রতিজ্ঞাটি বিবেচনা করুন: "যদি রাজা কমপক্ষে চার দিন শাসন করে থাকেন, তাহলে তিনি তিন দিনের বেশি শাসন করেছেন।" এই ব্যাপারটি একজন ব্যক্তি অভিজ্ঞতা-নিরপেক্ষভাবে জানে, কারণ এটি এমন একটি বিবৃতি প্রদান করেছে, যাতে একজন ব্যক্তি অন্য সব কিছু বাদে কেবল যুক্তির সাহায্য নিয়েই উপনীত হতে পারে।

অভিজ্ঞতা-সাপেক্ষ

[সম্পাদনা]

এই প্রতিজ্ঞাটি বিবেচনা করুন: "রাজা ২০০০ থেকে ২০১০ সাল পর্যন্ত শাসন করেন"। এই ব্যাপারটি (যদি সত্য হয়ে থাকে) একজন ব্যক্তিকে অবশ্যই অভিজ্ঞতা-সাপেক্ষে জানতে হবে, কেননা এতে এমন একটি অভিজ্ঞতানির্ভর বাস্তব সত্য অভিব্যক্ত হয়েছে, যেটিকে শুধুমাত্র যুক্তির সাথে জানা সম্ভব নয়।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
    1. Some associationist philosophers have contended that mathematics comes from experience and is not a form of any a priori knowledge (Macleod 2016)
    2. Galen Strawson has stated that an a priori argument is one in which "you can see that it is true just lying on your couch. You don't have to get up off your couch and go outside and examine the way things are in the physical world. You don't have to do any science." (Sommers 2003)

    উৎসপঞ্জি

    [সম্পাদনা]
    • Baehr, Jason S. (২০০৬)। "A Priori and A Posteriori"Internet Encyclopedia of Philosophy
    • Bird, Graham (১৯৯৫)। Honderich, Ted (সম্পাদক)। The Oxford Companion to Philosophy। Oxford: Oxford University Press। আইএসবিএন ০-১৯-৮৬৬১৩২-০
    • Boghossian, Paul Artin (২০০৩) [1997]। "14: Analyticity"। Hale, Bob; Wright, Crispin (সম্পাদকগণ)। A Companion to the Philosophy of Language। Blackwell Companions to Philosophy। Malden, MA: Blackwell Publishing। আইএসবিএন ৯৭৮-০৬৩১২১৩২৬০
    • Fodor, Jerry (১৯৯৮)। Concepts: Where Cognitive Science Went Wrong। New York, NY: Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০১৯৮২৩৬৩৬৮
    • Hoiberg, Dale H., সম্পাদক (২০১০)। "a priori knowledge"Encyclopædia Britannica, Vol. I: A-Ak - Bayes (15th সংস্করণ)। Chicago, Illinois: Encyclopædia Britannica, Inc.। আইএসবিএন ৯৭৮-১-৫৯৩৩৯-৮৩৭-৮
    • Kant, Immanuel (১৭৮১)। Kritik der reinen Vernunft [Critique of Pure Reason]। Im Insel-Verlag।
    • Kitcher, Philip (২০০১)। "A Priori Knowledge Revisited"। Boghossian, Paul; Peacocke, Christopher (সম্পাদকগণ)। New Essays on the A Priori। Oxford, England: Oxford University Press। আইএসবিএন ৯৭৮-০১৯৯২৪১২৭৯[যাচাইকরণ ব্যর্থ হয়েছে]
    • Look, Brandon C. (২২ ডিসেম্বর ২০০৭)। "Gottfried Wilhelm Leibniz"। Zalta, Edward N. (সম্পাদক)। The Stanford Encyclopedia of Philosophy (Spring 2020 সংস্করণ)। সংগ্রহের তারিখ ২২ মে ২০২০ Metaphysics Research Lab, Stanford University এর মাধ্যমে।
    • Macleod, Christopher (২৫ আগস্ট ২০১৬)। "John Stuart Mill"। Zalta, Edward N. (সম্পাদক)। The Stanford Encyclopedia of Philosophy (Summer 2020 সংস্করণ) Metaphysics Research Lab, Stanford University এর মাধ্যমে।
    • Palmquist, Stephen (ডিসেম্বর ১৯৮৭b)। "A Priori Knowledge in Perspective: (II) Naming, Necessity and the Analytic A Posteriori"। The Review of Metaphysics৪১ (2): ২৫৫–২৮২।
    • Quine, Willard Van Orman (১৯৫১)। "Two Dogmas of Empiricism"The Philosophical Review৬০ (1): ২০–৪৩। ডিওআই:10.2307/2181906জেস্টোর 2181906
    • Sloman, A. (১ অক্টোবর ১৯৬৫)। "'Necessary', 'a priori' and 'analytic'"Analysis২৬ (1): ১২–১৬। ডিওআই:10.1093/analys/26.1.12এস২সিআইডি 17118371
    • Sommers, Tamler (মার্চ ২০০৩)। Jarman, Casey (সম্পাদক)। "Galen Strawson (interview)"Believer Magazine (1)। San Francisco, CA: McSweeney's McMullens। ২৫ ফেব্রুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৩

    আরও পড়ুন

    [সম্পাদনা]

    বহিঃসংযোগ

    [সম্পাদনা]