অভিজিৎ সেন
অবয়ব
অভিজিৎ সেন (জন্ম ২৮ শে জানুয়ারি, ১৯৪৫) একজন বাঙালি সাহিত্যিক।
সাহিত্য
[সম্পাদনা]অভিজিত সেন ব্রিটিশ ভারতের বরিশাল জেলার ঝালকাঠি মহকুমার কেওড়া গ্রামে জন্মগ্রহণ করেন। দেশভাগের পরে কলকাতায় আসেন ও রাজনৈতিক নকশালপন্থী আন্দোলনের সাথে যুক্ত হয়ে পড়েন। ইতিহাস নিয়ে এম এ পাশ করেন তিনি।[১] ১৯৭০ সাল থেকে বালুরঘাটে থাকাকালীন তার লেখার সূত্রপাত। তার রচিত প্রথম উপন্যাস রহু চণ্ডালের হাড় ১৯৮৫ সালে প্রকাশিত হয়। উত্তরবঙ্গের এক যাযাবর গোষ্ঠীর জীবন সংগ্রামের কাহিনী নিয়ে এই উপন্যাস তাকে বিশেষ খ্যাতি দেয় বাংলা সাহিত্য জগতে।[২] ১৯৯২ সালে অভিজিৎ সেন রহু চণ্ডালের হাড় গ্রন্থের জন্য বঙ্কিম পুরস্কার পান এবং ২০০৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে শরৎচন্দ্র স্মৃতি পুরস্কারে ভূষিত করে।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Abhijit Sen"। www.goodreads.com। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২০।
- ↑ "'রহু চণ্ডালের হাড়' :বাজিকরদের জীবনগাথা"। সমকাল (ইংরেজি ভাষায়)। ২৫ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২০।
- ↑ "ভিন্ন বাঁকে অভিজিৎ সেন"। www.bhorerkagoj.com। ১৮ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ আগস্ট ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিউক্তিতে অভিজিৎ সেন সম্পর্কিত উক্তির সংকলন রয়েছে।