অন্নদাসুন্দরী ঘোষ
অবয়ব
অন্নদাসুন্দরী ঘোষ (১৮৭৩―২০ জুলাই, ১৯৫০) একজন বাঙালি মহিলা কবি। তিনি স্বাধীনতা সংগ্রামী শান্তিসুধা ঘোষের মাতা।[১]
জীবনী
[সম্পাদনা]তিনি তৎকালীন বাকেরগঞ্জ জেলার রামচন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে ঝালকাঠি জেলার সদর উপজেলায়)। তার পিতা মোহনচন্দ্ৰ গুহ ও স্বামী শিক্ষাবিদ, ব্রজমোহন কলেজের অধ্যাপক ক্ষেত্ৰনাথ ঘোষ। শৈশবকাল থেকে সাহিত্যে অনুরক্তা ছিলেন।[২] ১৯-২০ বছর বয়সে কবিতা লেখা শুরু করেন। তার ইতস্তত বিক্ষিপ্ত কবিতাসমূহ তার জ্যেষ্ঠপুত্ৰ অধ্যাপক দেবপ্রসাদ ঘোষ সংগ্রহ করে কবিতাবলী নামে একখানি গ্ৰন্থ প্রকাশ করেন ১৯৪০ সালে। কবিতাগুলি সামাজিক পারিবারিক, ব্যক্তিগত ও দেশপ্রেমমূলক শ্রেণীর অন্তর্ভুক্ত।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "শান্তিসুধা ঘোষ - Barisalpedia"। www.barisalpedia.net.bd। ১৪ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২১।
- ↑ Sāhityika barshapañji। Puśtaka Bipaṇi। ১৯৭৪।
- ↑ বসু, অঞ্জলি; সেনগুপ্ত, সুবোধচন্দ্র, সম্পাদকগণ, প্রথম খন্ড (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃ. ২০। আইএসবিএন ৯৭৮-৮১৭৯৫৫১৩৫৬।
{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: একাধিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)