হাউমেইয়া (বামন গ্রহ)
হাউমেইয়া (ইংরেজি ভাষায়: Haumea; পূর্বে ২০০৩ ইএল৬১ নামে পরিচিত ছিল) কাইপার বেষ্টনীর একটি বামন গ্রহ যার ভর প্লুটোর প্রায় এক তৃতীয়াংশ। বিশাল সাংঘর্ষিক পরিবারের সদস্য হিসেবে পরিচিত এই বস্তুটি আবিষ্কার করেছে স্পেনের José Luis Ortiz Moreno গ্রুপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মাইক ই ব্রাউন গ্রুপ । মোরেনো গ্রুপ স্পেনের সিয়েরা নেভাদা অবজারভেটরিতে কাজ করার সময় আবিষ্কারটি করেছে আর ব্রাউন গ্রুপের আবিষ্কারটি সম্পন্ন হয়েছে ক্যালটেকে। এমপিসি মোরেনোর গ্রুপকে আবিষ্কারের কৃতিত্ব দিয়েছে। কারণ তারাই আগে ঘোষণা দিয়েছিল।
কিউবিওয়ানো তথা কাইপার বেষ্টনীস্থিত চিরায়ত বস্তগুলোর মধ্যে এই বস্তুটি বেশ কয়েকটি বৈশিষ্ট্যের কারণে স্বাতন্ত্র অর্জন করেছে। বৈশিষ্ট্যগুলো হল: দুইটি চাঁদ, অতি উচ্চ দ্রাঘন এবং পৃষ্ঠে কেলাসিত বরফ পানি থাকার কারণে সৃষ্ট অতিরিক্ত প্রতিফলন অনুপাত। অনেক আগের একটি সংঘর্ষের কারণে সৃষ্ট সাংঘর্ষিক পরিবারের সদস্যগুলোর মধ্যে একে সর্ববৃহৎ বলে ধরে নেয়া হয়েছে। এই সংঘর্ষের কারণেই ব্যতিক্রমী বৈশিষ্ট্যগুলোর জন্ম হয়েছিল।
২০০৮ সালের ১৭ই সেপ্টেম্বর আইএইউ এই বস্তুকে সৌরজগতের পঞ্চম বামন গ্রহ হিসেবে স্বীকৃতি দেয়। এর নতুন নাম রাখা হয় হাওয়াই দ্বীপপুঞ্জের পৌরাণিক কাহিনীতে বর্ণীত উর্বরতা ও সন্তান প্রসবের দেবী হাউমেইয়া-এর নামানুসারে।
[সম্পাদনা] বহিঃসংযোগ
- NASA visualization of the orbit
- Updated data
- MPEC listing for 2003 EL61
- Space.com story: Large new world discovered beyond Neptune
- New Scientist story: New world found in outer solar system