মুক্তিবেগ
মুক্তিবেগ (ইংরেজীঃ Escape velocity) বলতে এমন একটি বেগকে বুঝানো হয় মহাকর্ষীয় ক্ষেত্রে যে মানের বেগে নিক্ষিপ্ত কোন বস্তুর গতিশক্তি ও মহাকর্ষীয় বিভবশক্তির সমষ্টি শুন্য হয়। মুক্তিবেগে কোন বস্তুকে কোন মহাকর্ষীয় ক্ষেত্র থেকে শুন্যে ছুড়ে দেয়া হলে তা আর ঐ মহাকর্ষীয় ক্ষেত্রে ফিরে আসে না। গোলীয় প্রতিসাম্য বস্তুর ক্ষেত্রে নিম্মোক্ত সমীকরন দ্বারা মুক্তিবেগের মান নির্নয় করা হয়।[১]
যেখানে
মুক্তিবেগ, G হল মহাকর্ষীয় ধ্রুবক (G = ৬.৬৭×১০−১১ মি৩ কেজি−1 সেকেন্ড−২), M তারা, গ্রহ বা অন্য যেকোন বস্তুর ভর এবং r এর ব্যাসার্ধ।
পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান প্রতি সেকেন্ডে ১১.২ কি.মি.। অর্থাৎ কোনো বস্তু কে প্রতি সেকেন্ডে ১১.২ কিমি গতিবেগে ওপরের দিকে ছূড়তে পারলে সেটা আর নীচের দিকে না পড়ে, মহাশূন্যে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। রকেট উড্ডয়নের ক্ষেত্রে, রকেটকে মুক্তি বেগের চেয়ে বেশি বেগে ভুমি ত্যাগ করতে হয়। কৃষ্ণগহবরের মুক্তি বেগ আলোর বেগের (৩×১০৮ মিটার/সেকেন্ড) সমান.
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Khatri, Poudel, Gautam, M.K. , P.R. , A.K. (2010). Principles of Physics. Kathmandu: Ayam Publication. পৃ: 170, 171. আইএসবিএন 9789937903844.
