ধূমকেতু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হেল-বপ ধুমকেতু

ধুমকেতু (ইংরেজি: Comet কমেট্‌) হল ধুলো, বরফগ্যাসের তৈরি এক ধরনের মহাজাগতিক বস্তু। ধূমকেতু একটি ক্ষুদ্র বরফাবৃত সৌরজাগতিক বস্তু যা সূর্যের খুব নিকট দিয়ে পরিভ্রমণ করার সময় দর্শনীয় কমা (একটি পাতলা, ক্ষণস্থায়ী বায়ুমন্ডল) এবং কখনও লেজও প্রদর্শন করে । ধূমকেতুর নিউক্লিয়াসের ওপর সূর্যের বিকিরণ ও সৌরবায়ুর প্রভাবের কারণে এমনটি ঘটে। ধূমকেতুর নিউক্লিয়াস বরফ, ধূলা ও ক্ষুদ্র ক্ষুদ্র পাথুরে কণিকার একটি দুর্বল সংকলনে গঠিত। প্রস্থে কয়েকশ মিটার থেকে দশ কি.মি. এবং লেজ দৈর্ঘ্যে কয়েকশ কোটি কি.মি. পর্যন্ত হতে পারে । মানুষ সুপ্রাচীন কাল থেকে ধূমকেতু পর্যবেক্ষণ করছে।

একটি ধূমকেতুর পর্যায়কাল কয়েক বছর থেকে শুরু করে কয়েকশ’ হাজার বছর পর্যন্ত হতে পারে। ধারণা করা হয় স্বল্পকালীন ধূমকেতুর উৎপত্তি কুইপার বেল্ট থেকে যার অবস্থান নেপচুনের কক্ষপথের বাইরে এবং দীর্ঘকালীন ধূমকেতুর উৎপত্তি ওরট মেঘ থেকে, যা সৌরজগতের বাইরে একটি বরফময় বস্তুর গোলাকার মেঘ। আমাদের সৌরজগতের বড় গ্রহগুলোর ( বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন) অথবা সৌরজগতের খুব কাছ দিয়ে পরিক্রমণকারী নক্ষত্রের কারণে ওরট মেঘে যে মাধ্যাকর্ষণ বল ক্রিয়া করে তাতে বস্তুগুলো সূর্যের দিকে ছুটে আসে এবং তখনি কমার উৎপত্তি হলে আমরা ধূমকেতু দেখি। বিরল কিছু ধূমকেতু অধিবৃত্তাকার কক্ষপথে সৌরজগতের ভেতরে প্রবেশ করে এসব গ্রহের মাধ্যমে আন্তনাক্ষত্রিক স্থানে নিক্ষিপ্ত হতে পারে।

ধুমকেতু উল্কা বা গ্রহাণু থেকে পৃথক কারণ এর কমা ও লেজের উপস্থিতি। কিছু বিরল ধূমকেতু সূর্যের খুব নিকট দিয়ে বারবার পরিভ্রমণ করার কারণে উদ্বায়ী বরফ ও ধূলা হারিয়ে ছোট গ্রহাণুর মত বস্তুতে পরিণত হয়।

জানুয়ারি ২০১১ এর পর্যবেক্ষণ অনুযায়ী ৪১৮৫ টি ধূমকেতু আমাদের জানা যার ৪৮৪ টি স্বল্পকালীন ও ১৫০০ টি Kreutz Sungrazers ধূমকেতু। এ সংখ্যা ক্রমবর্ধমান কারণ মোট ধূমকেতুর (যা ধারণা করা হয় শত কোটি) একটি নগণ্য অংশ। খালি চোখে দেখা যাওয়া উজ্জ্বল ধূমকেতুকে বৃহৎ ধূমকেতু বলা হয়।

কিছু ধুমকেতু নির্দিষ্ট সময় পরপর একই স্থানে ফিরে আসে। যেমন হ্যালীর ধুমকেতু

পরিচ্ছেদসমূহ

গঠন [সম্পাদনা]

Deep Impact মহাকাশযান থেকে তোলা Tempel 1 ধূমকেতুর নিউক্লিয়াসের ছবি। নিউক্লিয়াসটি চওড়ায় ৬ কিমি

নিউক্লিয়াস [সম্পাদনা]

এটি চওড়ায় ১০০ মিটার থেকে ৪০ কি.মি. পর্যন্ত হতে পারে। নিউক্লিয়াই’টি পাথর, ধূলা, জলীয় বরফ, বরফায়িত গ্যাস – কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, অ্যামোনিয়া দিয়ে গঠিত। এর সারফেস বা তলদেশ শুষ্ক ধূলোময় বা পাথুরে অর্থাৎ বরফ পাথরের ভাঁজে ভাঁজে থাকে। নাসার মতে, নিউক্লিয়াসে ৮৫% বরফ থাকলে তাকে ধূমকেতুর নিউক্লিয়াস বলা যাবে। এরকম স্বল্প ভরের কারণে নিউক্লিয়াইটি গোলাকার না হয়ে অনিয়মিত আকৃতির হয়।

উপরোক্ত গ্যাসগুলো ছাড়াও মিথানল, সায়ানাইড, ফরমালডিহাইড, ইথানল, ইথেন প্রভৃতি জৈব যৌগও থাকে।

২০০৯ এ নাসার স্টারডাস্ট মিশনে নিউক্লিয়াসের ধূলায় গ্লাইসিন অ্যামিনো এসিডের উপস্থিতি পাওয়া গেছে।

নিউক্লিয়াইটির প্রতিফলন ক্ষমতা সৌরজগতের মধ্যে সবচেয়ে কম; হ্যালির ধূমকেতুর ক্ষেত্রে ৪% ও বোরেলীর ধূমকেতুর ২.৪% - ৩.০%।

এ কারণে নিউক্লিয়াইটি প্রয়োজনীয় সূর্যালোক শোষণ করে গ্যাসীয় প্রক্রিয়াগুলো সম্পন্ন করে।

কমা ও লেজ [সম্পাদনা]

ধূমকেতু সৌরজগতের ভেতরে অগ্রসর হলে সূর্যের বিকিরণে উদ্বায়ী পদার্থগুলো ধূলো ও গ্যাস হয়ে ছড়িয়ে পড়তে থাকে। এর ফলে যে বায়ুমণ্ডল তৈরী হয় তাকে বলে কমা। সূর্যের বিকিরণ বল ও সৌরবায়ুর প্রভাবে কমার ওপর যে বল প্রযুক্ত হয় তাতে সূর্যাবিমূখি একটি বিশাল লেজ তৈরি হয়। কমা ও লেজে যেসব অতিক্ষুদ্র উপাদান থাকে সেগুলো নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসা উপাদান, সূর্যের আলোয় যা অত্যুজ্জ্বল হয়ে ওঠায় আমরা তা দেখতে পাই। অধিকাংশ ক্ষেত্রে তা খুবই অনুজ্জ্বল বলে টেলিস্কোপ ছাড়া দেখা যায় না। চার্জযুক্ত পরমাণুর এই লেজটি সৃষ্টি হয় নিউক্লিয়াসের গ্যাসীয় বস্তুগুলোর বাষ্পীভবনের কারণে। অতিবেগুনি রশ্মির সংস্পর্শে তা ভেঙ্গে চার্জযুক্ত বস্তুতে পরিণত হয়ে সৌরবায়ুতে তরঙ্গের আকারে প্রবাহিত হয়।

কখনও ধূমকেতুতে আকস্মিক ধূলা ও গ্যাসের বিস্ফোরণের কারণে কমার আকৃতি বড় হয়ে যেতে পারে।

কক্ষপথের প্রকৃতি ও ধূমকেতুর প্রকারভেদ [সম্পাদনা]

Orbits of the Kohoutek Comet (red) and the Earth (blue), illustrating the high eccentricity of its orbit and its rapid motion when close to the Sun.

অধিকাংশ ধূমকেতুর কক্ষপথের ক্ষুদ্র অংশ সূর্যের কাছাকাছি (অনুসূর) এবং বাকি অংশ বা প্রায় পুরোটা সময় সৌরজগেতের দূরবর্তী অঞ্চলে (অপসূর) থাকে। এজন্য কিছু ধূমকেতুকে কক্ষপথের পর্যায়কালের ওপর ভাগ করা হয়।

স্বল্পকালীন ধূমকেতু হল যাদের পর্যায়কাল ২০০ বছরের কম। সাধারণত এগুলো গ্রহগুলোর মত একটি উপবৃত্তাকার তলে ঘোরে। এসব ধূমকেতুর অপসূর দূরত্ব হয় বৃহস্পতির কক্ষপথের বাইরে। যেমন হ্যালীর পর্যায়কাল ৭৬ বছর এবং এর অপসূর নেপচুনের কক্ষপথের বাইরে। যেসব ধূমকেতু সরাসরি বৃহস্পতি গ্রহের সাথে সম্পর্ক রেখে চলে তাদেরকে বৃহস্পতি পরিবারের ধূমকেতু বলে হয়।

দীর্ঘকালীন ধূমকেতুর পর্যায়কাল ২০০ বছর থেকে কয়েক লক্ষ বছর হতে পারে এবং এদের কক্ষপথের উৎকেন্দ্রিকতা অনেক বেশি। এসব ধূমকেতু কোনও বড় গ্রহের কাছাকাছি এলে সৌরজগত থেকে বিক্ষিপ্ত হতে পারে এবং তখন এদের পর্যায়কাল থাকে না । একবার দেখা যাওয়া ধূমকেতুগুলোর অনুসূরে এদের কক্ষপথ অধিবৃত্তাকার বা কিছুটা উপবৃত্তাকার বলে মনে হয়। কিন্তু বড় গ্রহগুলোর মাধ্যাকর্ষণ এদেরকে ছুঁড়ে দিলে এদের অপসূর ওরট মেঘে পর্যন্ত বিস্তৃত হতে পারে। আসলে খু কম দীর্ঘকালীন ধূমকেতুরই পুরোপুরি উপবৃত্তাকার কক্ষপথ ও পর্যায়কাল পাওয়া গেছে।

বর্তমানে নব-আবিষ্কৃত মেইন-বেল্ট ধূমকেতু প্রায় বৃত্তাকার কক্ষপথে গ্রহাণুপুঞ্জের মধ্যে ঘোরে ।

ধূমকেতুর জন্ম [সম্পাদনা]

ধারণা করা হয় স্বল্পকালীন ধূমকেতুর জন্ম বামন গ্রহগুলো বা সেন্টর থেকে এবং কুইপার বেল্ট ও নেপচুনের কক্ষপথের বাইরের এলাকায় যে ছড়িয়ে থাকা বিভিন্ন বস্তুর চাকতির মত এলাকা আছে সেখান থেকে; দীর্ঘকালীন ধূমকেতুর জন্ম ওরট মেঘ থেকে যা সৌরজগতের সবচে দূরের এলাকা এবং এখানে বরফপিণ্ডের মত অনেক বস্তু গোলাকার কক্ষপথে ঘূর্ণায়মান বলে মনে করা হয়। কুইপার বেল্টে বড় গ্রহগুলোর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে বা ওরট মেঘে নিকটবর্তী কোনও নক্ষত্রের প্রভাবে কোনও বস্তু উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের দিকে এলে নতুন ধূমকেতুর জন্ম হবে। কিন্তু ধূমকেতুর জন্মের এই প্রক্রিয়া হিসাব করে বের করা সম্ভব হয়নি। কিছু ধূমকেতুর পর্যায়কাল বড় গ্রহগুলোর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে পরিবর্তিত হতে পারে। যেমন 11P/Tempel-Swift-LINEAR ধূমকেতু ১৮৬৯ সালে আবিষ্কৃত হলেও ১৯০৮ সালের পর আর দেখা যায় নি কারণ হল বৃহস্পতি। পরে ২০০১ সালে LINEAR দ্বারা পুনরায় আবিষ্কৃত হয়।

ধূমকেতুর ভাগ্য [সম্পাদনা]

Material coming off Component B of 73P/Schwassmann-Wachmann which broke up starting in 1995, as seen by the HST. This animation covers a span of three days.

সৌরজগত ছেড়ে চলে যাওয়া [সম্পাদনা]

বৃহস্পতির মত বড় গ্রহগুলোর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে একটি ধূমকেতু সৌরজগত ছেড়ে চলে যেতে পারে।

উদ্বায়ী পদার্থ পুরোপুরি শেষ হয়ে যাওয়া [সম্পাদনা]

এই কারণে বৃহস্পতি পরিবারের ধূমকেতুর আয়ু ১০০০০ বছর বা প্রায় ১০০০ বার সূর্যকে প্রদক্ষিণ করা। কিন্তু দীর্ঘকালীন ধূমকেতুগুলোর ১০% মাত্র ৫০বার সূর্যকে প্রদক্ষিণ করতে পারে এবং মাত্র ১% প্রায় ২০০০ বার সূর্যকে প্রদক্ষিণ করতে পারে। এরপরে ভেতরের উদ্বায়ী পদার্থ পুরোপুরি শেষ হয়ে যায়।

খণ্ড খণ্ড হয়ে যাওয়া [সম্পাদনা]

প্রাচীন ইতিহাসবিদ ইফোরাস প্রথম খ্রি. পূর্ব ৪র্থ শতকে বলেন একটি ধূমকেতু দুইভাগে ভাগ হয়ে গেছিল। বিশাল সেপ্টেম্বর (1882 II) ধূমকেতুর নিউক্লিয়াস সূর্যের খুব কাছে গিয়ে চারটি স্বতন্ত্র নিউক্লিয়াসে ভাগ হয় যা ২৫০০ থেকে ২৯০০ সালের মধ্যে আবার ফিরে আসবে। এছাড়া ১৯৯৫ সালে Comet 73P/Schwassmann-Wachmann 3 ধূমকেতু ভেঙ্গে যেতে শুরু করে। এগুলোকে ক্রেজ সানগ্রেজার পরিবারের ধূমকেতু বলা হয়। এই ভাঙ্গন সূর্যের খুব কাছ দিয়ে গেলে সৌর জোয়ার বা বড় গ্রহগুলোর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে হতে পারে।

সংঘর্ষ ও আত্মাহুতি [সম্পাদনা]

Brown spots mark impact sites of the Shoemaker-Levy Comet on Jupiter's southern hemisphere.

কোনও ধূমকেতু সূর্যে সফলভাবে পতিত হতে পারে যেমন হাওয়ার্ড-কূমন-মিশেল (1979 XI) ১৯৭৯ সালের আগস্টের শেষে অথবা গ্রহের সাথে সংঘর্ষ হতে পারে যেমন Shoemaker-Levy ধূমকেতু ১৯৯৪ সালের জুলাইতে খণ্ড খণ্ড হয়ে বৃহস্পতিতে পতিত হয়। লুইস ও ওয়াল্টার আলভারেজের মতে ৬.৫ কোটি বছর আগে কোনও ধূমকেতু বা বৃহৎ কোন উল্কাপাতের ফলে ডাইনোসরসহ অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। অনেকের ধারণা পৃথিবীর জন্মের পর যথেষ্ট পরিমাণ পানি ধূমকেতু থেকে এসেছিল।

নামকরণ [সম্পাদনা]

Halley's Comet, named after the astronomer Edmund Halley for successfully calculating its orbit

বিজ্ঞানী হ্যালী প্রথম দেখান যে ১৫৩১, ১৬০৭, ১৬৮২ সালের ধূমকেতু ১৭৫৯ সালের শেষে আবার দেখা যাবে। তার এই সফল হিসাবের জন্য এই ধূমকেতুর নাম হ্যালীর ধূমকেতু। একইভাবে ইনকার ধূমকেতু, বিলার ধূমকেতুর নামকরণ করা হয় এই ধূমকেতুগুলোর প্রথম আবিষ্কর্তার নাম না দিয়ে। পরবর্তীতে অধিকাংশ ধূমকেতুর নামকরণ প্রথম আবিষ্কর্তার নামে করা হয়। IRAS-Araki-Alcock ধূমকেতুর নাম IRAS উপগ্রহ এবং Genichi Araki ও George Alcock নামের দুই জ্যোতির্বিদের নামে করা হয়। ১৯৬৯i(Bennet) এর অর্থ ১৯৬৯ সালের নবম ধূমকেতু। বর্তমানে প্রচলিত নামকরণের পদ্ধতি ১৯৯৪ সালে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংস্থা অনুমোদন করে। এই পদ্ধতিতে-

P/ পর্যায়কালীন ধূমকেতু যেমন হ্যালীর ধূমকেতু হল 1P/1682 Q1

C/ যেগুলো পর্যায়কালীন নয় যেমন – হেল-বপ ধূমকেতু হল C/1995 O1

X/ যেগুলোর পর্যায়কাল হিসাব করা সম্ভব হয়নি

D/ হারিয়ে যাওয়া পর্যায়কালীন ধূমকেতু

A/ আসলে যা বামন গ্রহ কিন্তু ভুল করে ধূমকেতু বলে চিহ্নিত করা হয়েছে।

সাহিত্য সংস্কৃতিতে ধূমকেতু [সম্পাদনা]

১৩০১ সালে বিখ্যাত ফ্লোরেন্টাইন চিত্রশিল্পী Giotto di Bondone ১৩০১ সালের হ্যালীর ধূমকেতুর স্মরণার্থে পাদুয়ার এরেনা চ্যাপেলের দেয়ালে ফ্রেসকো আঁকেন যার নাম Adoration of the Magi । এটি শেষ হয় ১৩০৪ সালে। তাঁর স্মরণার্থে ১৯৮৬ সালে হ্যালীর ধূমকেতুর পর্যবেক্ষণে Giotto মহাকাশযান ছাড়া হয়। ১৮১১ সালের বিশাল ধূমকেতু নিয়ে লিও তলস্তয় লিখেছেন War and Peace গ্রন্থে।

১৯১০ সালের হ্যালীর ধূমকেতু নিয়ে কবিতা লেখেন এবং ১৯২২ সালে ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি ধূমকেতুকে দেখেছেন প্রচণ্ড শক্তিশালী কিন্তু খেয়ালী অনাসৃষ্টি হিসেবে। পরবর্তীতে পত্রিকাটির ৮ নভেম্বরের সংখ্যাটি নিষিদ্ধ করা হয়।

পশ্চিমা সংস্কৃতিতে ধূমকেতুকে ধ্বংসের প্রতীক ও দুনিয়ার দুর্যোগ আগমনের ভবিষ্যদ্বাণী বলে মনে করা হয়। হ্যালীর শৈশবকালেই ৪টি বিশাল ধূমকেতু লন্ডনের আকাশে দেখা যায় যার একটিকে লন্ডনের অগ্নিকাণ্ডের জন্য দায়ী করা হয়েছিল। কিছু বিখ্যাত মানুষের জন্ম-মৃত্যুর সাথে ধূমকেতুর আগমনের সময়ের মিল পাওয়া যায়। মার্ক টোয়াইন সফলভাবে ভবিষ্যদ্বাণী করেন যে তিনি ধূমকেতুর সাথে চলে যাবেন (১৯১০ সালের হ্যালীর ধূমকেতু)।

সায়েন্স ফিকশনে ধূমকেতুকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিপদকে থামানোর প্রতীক হিসেবে দেখা হয়।

পর্যবেক্ষণের ইতিহাস [সম্পাদনা]

উল্লেখযোগ্য ধূমকেতু [সম্পাদনা]

বৃহৎ

সূর্যাভিমুখি (সানগ্রেজার)

অস্বাভাবিক

তথ্যসূত্র [সম্পাদনা]

১. মহাবিস্ময় ধূমকেতু ; নাসরীন মুস্তাফা

২. English 'Comet'