হরিপ্রসাদ চৌরসিয়া
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
পন্ডিত হরিপ্রসাদ চৌরসিয়া (জন্ম: জুলাই ১, ১৯৩৮) একজন বিখ্যাত ভারতীয় বাঁশী বাদক।
হরিপ্রসাদ চৌরসিয়ার জন্ম ভারতের এলাহাবাদে। চার বছর বয়সে তার মা মারা যান। তার বাবা একজন কুস্তিগীর ছিলেন। তার বাবা চাইতেন তিনিও কুস্তিগীর হন। এ কারণে তাকে বাবার কাছ থেকে লুকিয়ে বাঁশি শিখতে হয়। তিনি ১৫ বছর বয়স থেকে তার প্রতিবেশী পণ্ডিত রাজারামের কাছ থেকে কণ্ঠশিল্পে দীক্ষা নেয়া শুরু করেন। পরে তিনি বারাণসীর পণ্ডিত ভোলানাথ প্রসন্নের কাছে বাঁশি শেখা শুরু করেন। এরও অনেক পরে তিনি আকাশবাণীতে কাজ করা শুরু করলে অন্নপূর্ণা দেবীর (আলাউদ্দিন খাঁর মেয়ে) নির্দেশনা লাভ করেন।
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |