স্যান ডিয়েগো
স্যান ডিয়েগো (ইংরেজি: San Diego) মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি শহর। এটি যুক্তরাষ্ট্রের অষ্টম বৃহত্তম ও ক্যালিফোর্নিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর। শহরটি সেন্ট ডিডাকাসের (স্প্যানিশ নামে স্যান ডিয়েগো) নামাঙ্কিত। শহরটি প্রশান্ত মহাসাগরের উপকূলে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মেক্সিকান সীমান্তের কাছে অবস্থিত। ক্যালিফোর্নিয়ার জন্মস্থান সান ডিয়েগো তার বছরব্যাপী মৃদু জলবায়ু, গভীর জলের প্রাকৃতিক পোতাশ্রয় ও ইউ এস নেভির সঙ্গে এর দীর্ঘকালের সম্পর্কের জন্য পরিচিত।
সুদূর অতীতে স্যান ডিয়েগো ছিল কুমেয়ায় জাতির আবাসস্থ। এটিই মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের প্রথম এলাকা যা ইউরোপীয়দের নজরে আসে। ১৫৪২ সালে স্যান ডিয়েগো উপসাগরে অবতরণ করেই জুয়ান ক্যাব্রিলো অঞ্চলটি স্পেনের জন্য দাবি করেন। ২০০ বছর পরে যে আলটা ক্যালিফোর্নিয়া জনবসতি এই অঞ্চলে গড়ে ওঠে তার সূত্রপাত ঘটে ক্যাব্রিলোর দাবির মধ্য দিয়েই। ১৭৬৯ সালে স্যান ডিয়েগোর প্রেসিডিও ও মিশন স্থাপিত হয়। এটিই ছিল এখানকার প্রথম ইউরোপীয় বসতি, যা বর্তমানে ক্যালিফোর্নিয়া নামে পরিচিত। ১৮২১ সালে স্যান ডিয়েগো নব্য স্বাধীন মেক্সিকো রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় এবং ১৮৫০ সালে এটি ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে স্যান ডিয়েগোও যুক্তরাষ্ট্র-ভুক্ত হয়।
শহরটি স্যান ডিয়েগো কাউন্টির একটি কাউন্টি সিট। এটি স্যান ডিয়েগ-কার্লসবাড-স্যান মারকোস মেট্রোপলিটান এরিয়া এবং স্যান ডিয়েগো-টিজুয়ানা মেট্রোপলিটান এরিয়ার একটি অর্থনৈতিক কেন্দ্র। স্যান ডিয়েগোর প্রধান শিল্পটি হল সামরিক ও প্রতিরক্ষা-সংক্রান্ত শিল্প, পর্যটন ও উৎপাদন। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, স্যান ডিয়েগো (ইউসিএসডি) এবং ইউসিএসডি মেডিক্যাল সেন্টারের সহায়তায় এই অঞ্চলটি একটি জৈবপ্রযুক্তি গবেষণা কেন্দ্র হয়ে উঠেছে।
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
সংজ্ঞা, উইকিঅভিধান হতে
পাঠ্যবই, উইকিবই হতে
উক্তি, উইকিউক্তি হতে
রচনা সংকলন, উইকিউৎস হতে
ছবি ও অন্যান্য মিডিয়া, কমন্স হতে
ভ্রমণ নির্দেশিকা, উইকিভয়েজ হতে
সংবাদ, উইকিসংবাদ হতে
- City of San Diego Official Website
- City of San Diego Redevelopment Agency Website
- Centre City Development Corporation Website
- Southeastern Economic Development Corporation Website
- SANDAG, San Diego's Regional Planning Agency
- Demographic Fact Sheet from Census Bureau
- History of San Diego from San Diego Historical Society
- San Diego Unified School District
- San Diego Public Library
- San Diego Convention and Visitors Bureau
- San Diego Wiki