স্টিফেন হকিং
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| অধ্যাপক স্টিফেন উইলিয়াম হকিং | |
NASA StarChild image of Stephen Hawking, 1999
|
|
| জন্ম | ৮ জানুয়ারি, ১৯৪২ অক্সফোর্ড, যুক্তরাজ্য |
|---|---|
| বাসস্থান | যুক্তরাজ্য |
| জাতীয়তা | ব্রিটিশ |
| ক্ষেত্র | ফলিত গণিতবিদ তত্ত্বীয় পদার্থবিজ্ঞানী |
| প্রতিষ্ঠান | ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয় পেরিমিটার ইনস্টিটিউট ফর থিওরেটিক্যাল ফিজিক্স |
| যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলেন | অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয় |
| পিএইচডি উপদেষ্টা | ডেনিস শিয়ামা |
| অন্যান্য শিক্ষা উপদেষ্টা | রবার্ট বারমান |
| পিএইচডি ছাত্র | ব্রুস অ্যালেন ফে ডাউকার ম্যালকম পেরি বার্নার্ড কার গ্যারি গিবনস হারভি রিয়াল ডন পেইজ টিম প্রেসটিজ রেমন্ড লাফ্লেম জুলিয়ান লাটরেল |
| যেজন্য পরিচিত | কৃষ্ণবিবর তত্ত্বীয় সৃষ্টিতত্ত্ব কোয়ান্টায়িত মহাকর্ষ |
| প্রভাব | ডিকরান তাহতা |
| উল্লেখযোগ্য পুরস্কার | প্রিন্স অফ অস্ট্রিয়ানস পুরস্কার (1989) কোপলি পদক (২০০৬) এডিংটন পদক (১৯৭৫) হিউ পদক (১৯৭৬) আলবার্ট আইনস্টাইন পদক (১৯৭৯) উলফ পুরস্কার (১৯৮৮) জুলিয়াস এডগার লিলিয়েনফেল্ড পুরস্কার (১৯৯৯), |
| স্বাক্ষর |
|
স্টিফেন উইলিয়াম হকিং (জন্ম জানুয়ারি ৮, ১৯৪২)সি.এইচ., সি.বি.ই., এফ.আর.এস., পিএইচ.ডি., কে বিশ্বের সমকালীন তাত্ত্বিক পদার্থবিদদের মধ্যে অন্যতম হিসাবে বিবেচনা করা হয়। হকিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের লুকাসিয়ান অধ্যাপক(স্যার আইজ্যাক নিউটনও একসময় এই পদে ছিলেন) এবং ক্যামব্রীজের গনভিলি এবং কেয়াস কলেজের ফেলো হিসাবে কর্মরত আছেন। শারীরিকভাবে ভীষণরকম অচল এবং এ.এল.এসের (এমায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস বা লাউ গেহরিগ রোগ - যা একপ্রকার মোটর নিউরন রোগ) জন্য ক্রমাগতভাবে সম্পূর্ণ অথর্বতার দিকে ধাবিত হওয়া সত্ত্বেও বহু বছর যাবৎ তিনি ক্যারিয়ারকে সাফল্যমন্ডিত করে রেখেছেন এবং শিক্ষিতমহলে একজন খ্যাতিমান ব্যাক্তিত্ব হয়ে উঠেছেন। পদার্থবিজ্ঞানে হকিঙের দুই অবদানের কথা সবচেয়ে বেশি স্বীকৃত। প্রথ জীবনে সতীর্থ রজার পেনরাজের সঙ্গে মিলে সাধারণ আপেক্ষিকতায় সিংগুলারিটি সংক্রান্ত তত্ত্ব। হকিং প্রথম অনিশ্চয়তার তত্ত্ব ব্ল্যাক হোল-এর ঘটনা দিগন্তে প্রয়োগ করে দেখান যে ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসছে কণা স্রোত। এই বিকরণ এখন হকিং বিকিরণ নামে (অথবা কখনো কখনো বেকেনস্টাইন-হকিং বিকিরণ) [১] নামে পরিচিত। প্রায় ৪০ বছর ধরে হকিং তত্ত্বীয় পদার্থবিজজ্ঞানের চচ্চা করছেন। লিখিত পুস্তক এবং বিভিন্ন অনুষ্ঠানে হাজির থেকে হকিং একাডেমিক জগতে যথেষ্ঠ খ্যাতিমান হয়ে উঠেছেন। তিনি রয়েল সোসাইটি অব আর্টসের সম্মানীয় ফেলো[২] এবং পন্টিফিকাল একাডেমি অব সায়েন্সের জীবন সদস্য[৩] ।
সূচিপত্র |
[সম্পাদনা] জীবনী
গ্যালিলিও গ্যালিলাই-এর মৃত্যুর ঠিক তিনশত বছর পরে, ১৯৪২ সালের ৮ই জানুয়ারি স্টিফেন হকিং-এর জন্ম, অক্সফোর্ডে। হকিং-এর বাবা ড. ফ্রাঙ্ক হকিং একজন জীব বিজ্ঞান গবেষক ও মা ইসোবেল হকিং একজন রাজনৈতিক কর্মী। হকিং এর বাবা-মা উত্তর লন্ডনে থাকতেন, লন্ডনে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা চলাকালীন হকিং গর্ভে আসার পর নিরাপত্তার খাতিরে তারা অক্সফোর্ডে চলে যান। হকিঙের জন্মের পর তারা আবার লল্ডনে ফিরে আসেন। ফিলিপ্পা ও মেরি নামে হকিঙের দুই বোন রয়েছে। এছাড়া হকিং পরিবারে এডওয়ার্ড নামে এক পালকপুত্রও ছিল।[৪] হকিং-এর বাবা-মা পূর্ব লন্ডনে বসাবস করলেও ইসাবেল গর্ভাতী থাকার সময় তারা অক্সফোর্ডে চলে যান। সে সময় জার্মানরা নিয়মিতভাবে লন্ডনে বোমা বর্ষন করতো। হকিং-এর একটি প্রকাশনা থেকে জানা গেছে তাদের বসতবাড়ির কয়েকটি গলি পরেই জার্মানীর ভি-২ মিসাইল আঘাত হানে।[৫]
স্টিফেনের জন্মের পর তাঁরা আবার লন্ডনে ফিরে আসেন। সেখানে স্টিফেনের বাবা ন্যাশনাল ইনস্টিটিউট ফর মেডিকাল রিসার্চ এর প্যারাসাইটোলজি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন।[৪]
১৯৫০ হকিংদের পরিবার হার্টফোর্ডশায়ারের সেন্ট অ্যালবাতে চলে যান। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত হকিং সেন্ট অ্যালবার মেয়েদের স্কুলে পড়েন। (সে সময় ১০ বছর বয়স পর্যন্ত ছেলেরা মেয়েদের স্কুলে পড়তে পারতো [৬]।) পরে সেখান থেকে ছেলেদের স্কুলে চলে যান। স্কুলে তার রেজাল্ট ভাল ছিল বটে তবে অসাধারণ ছিল না।[৪] স্কুলের শিক্ষকদের মধ্যে গণিত শিক্ষক ডিকরান তাহতার অনুপ্রেরণার কথা হকিং পরবর্তী জীবনে স্মরণ করেন [৭]। পরবর্তী সময়ে হকিং স্কুলের সঙ্গে তার সম্পর্ক বজায় রাখেন। নিজের নামে স্কুলের চারটি হাউসের একটি ও সহপাঠের লেকচার সিরিজের নাম দেন। স্কুল ম্যাগাজিন “দি অ্যালবানিয়ান”-এ দীর্ঘ সাক্ষাৎকার দেন।
বিজ্ঞানে হকিং-এর সহজাত আগ্রহ ছিল।[৪] হকিঙের বাবার ইচ্ছে ছিল হকিং যেন তার মতো ডাক্তার হয়। কিন্তু হকিং গণিত পড়ার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি কলেজে ভর্তি হোন। কিন্তু যেহেতু সেখানে গণিতের কোর্স পড়ানো হতো না, সেজন্য হকিং পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে পড়া শুরু করেন। সে সময়ে তার আগ্রহের বিষয় ছিল তাপগতিবিদ্যা, আপেক্ষিকতা এবং কোয়ান্টাম বলবিদ্যা।
[সম্পাদনা] গবেষণার ক্ষেত্রসমূহ
তত্ত্বীয় কসমোলজি আর কোয়ান্টাম মধ্যাকর্ষ হকিঙের প্রধান গবেষণা ক্ষেত্র। ১৯৬০ এর দশকে ক্যামব্রিজের বন্ধু ও সহকর্মী রজার পেনরোজের সঙ্গে মিলে হকিং আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব থেকে একটি নতুন মডেল তৈরি করেন[৮]। সেই মডেলের ওপর ভিত্তি করে ১৯৭০ এর দশকে হকিং প্রথম তাদের (পেনরোজ-হকিং তত্ত্ব নামে পরিচিত) তত্ত্বের প্রথমটি প্রশাণ করেন। এই তত্ত্বগুলো প্রথমবারের মতো কোয়ান্টাম মহাকর্ষে এককত্বের (Singularity) পর্যাপ্ত শর্ত সমূহ পূরণ করে। আগে যেমনটি ভাবা হতো এককত্ব কেবল একটি গানিতিক বিষয়, এই তত্ত্বের পর প্রথম বোঝা গেল, এককত্বের বীজ লুকোনো ছিল আপেক্ষিকতার সাধারণ তত্ত্বে। [৯]
[সম্পাদনা] সম্মাননা
[সম্পাদনা] সমকালীন মন্তব্যগুচ্ছ
[সম্পাদনা] একটা পুরানো বাজিতে পরাজয়
[সম্পাদনা] ধর্ম বিশ্বাস
নিজের বই বা বক্তৃতায় নানা প্রসঙ্গে হকিং “ঈশ্বর” শব্দটি ব্যবহার করেছেন।[১০] তার স্ত্রীসহ অনেকে তাকে একজন নাস্তিক হিসাবে বর্ণনা করলেও [১১][১২] হকিং নিজে মনে করেন তিনি “সাধারণ অর্থে ধার্মিক নন” এবং তিনি বিশ্বাস করেন “দুনিয়া বিজ্ঞানের নিয়ম মেনেই চলে. এমন হতে পারে নিয়মগুলো ঈশ্বর সৃষ্টি করেছেন কিন্তু তিনি নিয়মের ব্যত্যয় ঘটানোর জন্য কখনো হস্তক্ষেপ করেন না”।[১৩]
[সম্পাদনা] পুরস্কারাদি
[সম্পাদনা] প্রকাশনাসমূহ
[সম্পাদনা] তাত্ত্বিক
[সম্পাদনা] সাধারণ
[সম্পাদনা] জনপ্রিয় কৃষ্টি
[সম্পাদনা] প্রাক্তন ছাত্রদের তালিকা
[সম্পাদনা] আরও দেখুন
[সম্পাদনা] টীকা এবং উৎসসমূহ
[সম্পাদনা] উদ্বৃতিসমূহ
[সম্পাদনা] বহিঃসংযোগ
- Stephen Hawking's web site
- Stephen Hawking's page on Academia.edu
- TED Talks: Stephen Hawking asks big questions about the universe at TED in 2008
- স্টিফেন হকিং এ Mathematics Genealogy Project
- জন জে. ও'কনোর এবং এডমান্ড এফ. রবার্টসন। "স্টিফেন হকিং". ম্যাকটিউটর হিস্টরি অফ ম্যাথেমেটিক্স আর্কাইভ.
- Hawking's Students at the Mathematical Genealogy Project.
- Hawking celebrates own brief history, 7 January 2002, BBC
- Black holes turned "inside out", 22 July 2004, BBC
- An audio interview with Stephen Hawking (MP3 format) from Hour 25
- Stephen Hawking's concept of God
- The role of God within the no boundary cosmology and Imaginary time
- Return of the time lord, Interview about "A Brief History of Time", 27 September 2005, The Guardian.
- "Leaping the Abyss", interview in Reason by Gregory Benford
- Stephen Hawking touches on God and science – Physicist says Pope John Paul told scientists not to study universe's origins msnbc. com 15 June 2006
- Stephen Hawking – discussion of two views of the universe Video
- Transcript of Stephen Hawking's lecture "The Origin Of The Universe" in the Hebrew University In Jerusalem, 14 December 2006
- Public Lectures, including debate with Roger Penrose
- BBC exclusive interview
| Persondata | |
|---|---|
| NAME | Hawking, Stephen |
| ALTERNATIVE NAMES | Hawking, Stephen William |
| SHORT DESCRIPTION | Theoretical physicist |
| DATE OF BIRTH | 8 January 1942 |
| PLACE OF BIRTH | Oxford, England |
| DATE OF DEATH | |
| PLACE OF DEATH | |
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ "Particle creation by black holes". Project Euclid Retrieved on 2008-05-19.
- ↑ Honorary Fellows of the Royal Society of Arts। Royal Society for the encouragement of Arts, Manufactures & Commerce। 2007-03-25 তারিখে সংগৃহীত।
- ↑ Mason, Michael; “Alliance, Many of the greatest minds of science meet regularly in Vatican City to counsel the pope on the hot topics of the day'”। Discover Magazine (September 2008)। 2008-08-19 তারিখে সংগৃহীত।।
- ↑ ৪.০ ৪.১ ৪.২ ৪.৩ (1984) Current Biography, 1984। New York City, H. W. Wilson Company প্রকাশিত।।
- ↑ Dr. Hawking, Stephen W. 1994. Black Holes And Baby Universes and Other Essays. Bantam Books, London. ISBN 0-553-37411-7.
- ↑ (1995) Stephen Hawking A Biography। Greenwood Press প্রকাশিত।।
- ↑ Dick Tahta। The Guardian। 2008-05-19 তারিখে সংগৃহীত।
- ↑ Origins of the universe: Stephen Hawking's J. Robert Oppenheimer Lecture। University of California, Berkeley। 2008-05-19 তারিখে সংগৃহীত।
- ↑ Hawking, Stephen, Roger Penrose (January 1970); “The Singularities of Gravitational Collapse and Cosmology”। Proceedings of the Royal Society A 314 (1519): পৃ. 529–548। ডিওআই:10.1098/rspa.1970.0021।
- ↑ "Though A Brief History of Time brings in God as a useful metaphor, Hawking is an atheist" Anthony Burgess, 'Towards a Theory of Everything', The Observer, December 29, 1991, Pg. 42
- ↑ "Then, in 1999, his former wife published Music To Move The Stars: My Life with Stephen, in which she detailed (...) how her Christian faith clashed with his steadfast atheism; (...) The last line in A Brief History Of Time is famous for saying that, if we could tie together the equations describing the universe, we would "know the mind of God." But, as his former wife says, he is an atheist. So why is the deity making an appearance? The obvious answer is that it helps sell books." Charles Arthur, 'The Crazy World of Stephen Hawking', The Independent (London), October 12, 2001, Features, Pg. 7.
- ↑ "Jane took much of her dramatic hope at the time from her faith, and still sees something of the irony in the fact that her Christianity gave her the strength to support her husband, the most profound atheist. 'Stephen, I hope, had belief in me that I could make everything possible for him, but he did not share my religious - or spiritual - faith.' " Tim Adams, 'A Brief History of a First Wife', The Observer, April 4, 2004, Review Pages, Pg. 4.
- ↑ Pope sees physicist Hawking at evolution gathering | Science। Reuters (2008-10-31)। 2009-05-22 তারিখে সংগৃহীত।