রাশিয়ার প্রথম পিটার
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সম্রাট মহান পিটার বা পিয়োত্র আলেক্সিয়েভিচ রোমানফ (রুশ ভাষায়: Пётр Алексеевич) (৯ই জুন, ১৬৭২ – ৮ই ফেব্রুয়ারি, ১৭২৫) ৭ই মে, ১৬৮২ থেকে মৃত্যুর আগ পর্যন্ত রাশিয়া শাসন করেন। পিটার রাশিয়াতে "পাশ্চাত্যকরণ" অভিযান চালান এবং তাঁর অধীনে রুশ ৎসার শাসন ইউরোপের একটি অন্যতম প্রধান পরাশক্তি রুশ সাম্রাজ্যে রূপান্তরিত হয়।

