মারিসা মিলার
| মারিসা মিলার | |
|---|---|
মারিসা মিলার, ২৪ এপ্রিল ২০০৯ |
|
| জন্ম নাম | মারিসা লি বার্তেত্তা |
| জন্ম | আগস্ট ৬, ১৯৭৮ |
| জন্মস্থান | সান্তা ক্রুজ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
| উচ্চতা | ৫’–৮” (১.৭৩ মিটার) |
| চুলের রং | ব্লন্ড |
| চোখের রং | লালচে-বাদামি |
| বক্ষ-কটি- নিতম্বের মাপ |
৩৪ডি-২৩-৩৫ (যুক্তরাষ্ট্রীয়) ৮৬.৫-৫৮-৮৯ (ইউরোপীয়)[১] |
| ওজন | ১১০ পাউন্ড (৫০ কেজি; ৭.৯ স্টোন) |
| পোষাকের মাপ |
২ (যুক্তরাষ্ট্রীয়), ৩২ (ইউরোপীয়), ৬ (যুক্তরাজ্য) |
| জুতার মাপ | ৭ (যুক্তরাষ্ট্রীয়), ৩৭.৫ (ইউরোপীয়), ৪.৫ (যুক্তরাজ্য) |
| সংস্থা | কার্টেল ম্যানেজমেন্ট |
| দাম্পত্য সঙ্গী | জিম মিলার (২০০০ – ২০০২) গ্রিফিন গেস (২০০৬ – বর্তমান) |
| ওয়েবসাইট | marisamiller.com |
মারিসা লি মিলার (ইংরেজি: Marisa Lee Miller) (জন্ম: ৬ আগস্ট, ১৯৭৮)[২][৩] একজন মার্কিন মডেল। স্পোর্টস ইলাস্ট্রেটেড সুইমস্যুট ইস্যু, এবং ল্যানজারি নির্মাতা ভিক্টোরিয়া’স সিক্রেটের হয়ে মডেলিং করার জন্যই তিনি মূলত পরিচিত। ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর জন্য আলোকচিত্রী মারিও টেসটিনোর সাথে একটি ফটোশুটের পর, ২০০২ সাল থেকে তিনি দুই ধরনের শিল্পেই কাজ করা শুরু করেন।[৪] ২০০৭ সালে তিনি ভিক্টোরিয়া’স সিক্রেট অ্যাঞ্জেল হিসেবে আবির্ভূত হন। এছাড়া তিনি স্পোর্টস ইলাস্ট্রেটেড সুইমস্যুট ইস্যুর প্রচ্ছদে তিনি এখন পর্যন্ত রেকর্ড সংখ্যকবার স্থান পেয়েছেন।[৫] তাঁর এই কাজের কারণে তাঁকে ‘প্রখ্যাত অ্যামেরিকান সুপারমডেলের ফিরে আসা’ হিসেবে অভিহিত করা হয়।[৬]
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] প্রাথমিক জীবন
মারিসা মিলারের জন্ম যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সান্টা ক্রুজ শহরে। তিনি পড়াশোনা করেছেন সেখানকারই অ্যাপ্টস হাই স্কুল ও মন্টি ভিসতা ক্রিশ্চিয়ান হাই স্কুলে। তিনি ছোটবেলা থেকেই ছেলেপূর্ণ পরিবেশে বেড়ে উঠেছেন। তাঁর বন্ধুদের বেশিরভাইগই ছিলো ছেলে, এবং মেয়েলিপনার ব্যাপারে তাঁর সচেতনতা ছিলো খুবই কম।[৭] তিনি ছোট বেলা থেকে ছিলেন লাজুক। এমন কী সৈকতে যাওয়ার ক্ষেত্রে প্রায় সময়ই তিনি বড় টি-শার্ট গায়ে দিয়ে তাঁর সম্পূর্ণ শরীর ঢাকা অবস্থায় যেতেন।[৮]
সান ফ্রান্সিসকোর একটি কাফে দিয়ে যাওয়ার সময় দুজন ইতালীয় মডেলিং এজেন্ট মিলারকে দেখতে পান, এবং তাঁদের মাধ্যমেই মিলারের মডেলিং-এ আসা। সে সময় মিলারের বয়স ছিলো ১৬।[৯] এরপর মা ক্রিস্টা বের্তেত্তার সাথে কথা বলার পর মিলার কয়েক মাস পর তাঁর মা সহকারে ইতালিতে পাড়ি জমান। এরপর লাজুক ও রক্ষণশীল ব্যক্তিত্বকে পেরিয়ে মারিসার মডেলিং জগতে আত্মপ্রকাশ ঘটে।[৪] ১৯৯৭ সালে পারফেক্ট ১০ ম্যাগাজিনের প্রথম বার্ষিক মডেল অনুসন্ধানে স্থান পাওয়ার মাধ্যমে মিলারের প্রতি সবার মনোযোগ আকর্ষিত হয়। যদিও পারফেক্ট ১০-এ তাঁর অবস্থান ছিলো তৃতীয়, এবং তাঁর ওপরে অবস্থান করছিলেন অ্যাশলি ড্যাগেনফোর্ড ও মনিকা হ্যানসেন।[১০] পরবর্তীতে তিনি পরপর ১৯৯৮-এর শীতকালীন ও ১৯৯৯-এর আগস্ট/সেপ্টেম্বরের সংখ্যাতেও স্থান পান। সেইসাথে ২০০৪ সালের একটি পুনঃপ্রকাশের প্রচ্ছদে।
[সম্পাদনা] ব্যক্তিগত জীবন
২০০০ সালে তিনি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের সার্ফিং প্রতিযোগিতার প্রচারক, ও লাইফগার্ড জিম মিলারকে বিয়ে করেন।[১১] ২০০২ সালের তাঁরা আলাদা হয়ে যান,[১২][১৩] এবং কিছুদিন পরে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর ২০০৬ সালের ১৫ এপ্রিল তিনি বিয়ে করেন সঙ্গীত প্রযোজক গ্রিফিন গেসকে।[১৪] ছোটবেলা থেকে তিনি সাফিং খেলা পছন্দ করতেন।[৯][১৫] ২০০৪ সালে তিনি কেলি স্লেটারের সার্ফ ইনভাইটেশনালে সেলিব্রেটি বিভাগে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন।[২] সার্ফিং খেলাটি সম্পর্কে তখন তিনি বলেন, “আমি আমার সবচেয়ে ভালেটি অনুভব করি—শারীরিক, মানসিক, আত্মিক—সকল অবস্থায়, যখন আমি প্রতিদিন সার্ফিং করি।”[৭] এছাড়া চতুর্থ বার্ষিক সেলিব্রেটি বিচ বাউলেও তিনি সবচেয়ে মূল্যবান খেলোয়ড়ের সম্মান অর্জন করেছেন।[১৬] হাইস্কুলে থাকাকালীন তিনি ভালো ভলিবল খেলতেন,[২] এবং তিনি বক্সিংয়ের প্রশিক্ষণও নিয়েছিলেন।[১৭][১৩] হার্লে ডেভিডন মোটর সাইকেল কেনার পর তিনি মোটর সাইকেল চালনার লাইসেন্সও লাভ করেন।[১৮] তিনি বর্তমানে হার্লে ডেভিডসন স্পোর্টসস্টার মোটর সাইকেল চালান। তিনি বলেছেন যে, এক কালে তিনি একজন স্পোর্টসকাস্টার হতে চেয়েছিলেন।[১৯] মিলার মূলত একটি সেবিকা পরিবার থেকে এসেছেন। তাঁর মা শিশুদের নার্স হবার জন্য কলেজের পড়া দেরিতে শুরু করেন। তাঁর বোনরাও পেশায় সেবিকা। এবং মারিসা আগে একবার বলেছিলেন যে, মডেলিং ছেড়ে দিলে তিনি সেবাকর্মকে পেশা হিসেবে গ্রহণ করবেন।[২০][২১]
২০০৯ সাল পর্যন্ত মিলার অ্যামেরিকান ক্যান্সার সোসাইটির একজন অ্যাম্বাসেডর।[১৭][২২] মিলারের অনলাইন স্টোরে কেনাকাটার অর্থ তিনি এখানে অনুদান হিসেবে প্রদান করেন। এছাড়াও ইয়াং সারভাইভাল কোয়ালিশন নামক চল্লিশোর্ধ নারীদের স্তন ক্যান্সার সম্পর্কে সচতনতা করার জন্য একটি কর্মসূচির সাথেও তিনি যুক্ত।[৬]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Fashion Model Directory profile. http://www.fashionmodeldirectory.com/models/Marisa_Miller। সংগৃহীত হয়েছে: 2009-02-28.
- ↑ ২.০ ২.১ ২.২ Askmen Profile. http://www.askmen.com/celebs/women/models_200/242_marisa_miller.html। সংগৃহীত হয়েছে: 2008-09-18.
- ↑ Marisa Miller biography at TV.com. http://www.tv.com/marisa-miller/person/246237/summary.html। সংগৃহীত হয়েছে: 2009-10-14.
- ↑ ৪.০ ৪.১ Lauren Murphy. "Miller, Genuine", Los Angeles Confidential, October 2008.
- ↑ SI Digital Launch of Swimsuit 2008 Experiences Unprecedented Traffic and Engagement Levels. http://findarticles.com/p/articles/mi_m0EIN/is_2008_Feb_22/ai_n24320612। সংগৃহীত হয়েছে: 2008-02-22.
- ↑ ৬.০ ৬.১ Thompson, Arienne (2008-05-13). Marisa Miller's model year just got 'Maxim' exposure. প্রকাশক: USA Today. http://www.usatoday.com/life/people/2008-05-13-miller-maxim_N.htm। সংগৃহীত হয়েছে: 2008-05-14. ""She represents the return of the great American supermodel, and she's veering towards ubiquity""
- ↑ ৭.০ ৭.১ 13 Questions With Marisa Miller. প্রকাশক: Askmen.com.. http://www.askmen.com/celebs/interview_200/233_marisa_miller_interview.html। সংগৃহীত হয়েছে: 2009-10-16.
- ↑ Dan gets close to Angel Marisa Miller. প্রকাশক: KGMB9.com. http://kgmb9.com/main/index.php?option=com_content&task=view&id=21613&Itemid=108। সংগৃহীত হয়েছে: 2009-10-16.
- ↑ ৯.০ ৯.১ Seals, Brian (2008-02-13). Aptos native Marisa Miller makes Sports Illustrated cover. প্রকাশক: www.santacruzsentinel.com. http://www.santacruzsentinel.com/ci_8248147। সংগৃহীত হয়েছে: 2009-02-27.
- ↑ TV.com Bio. http://www.tv.com/marisa-miller/person/246237/biography.html। সংগৃহীত হয়েছে: 2008-09-18.
- ↑ "Biography of Jimmy Miller April 28, 1969 to August 7, 2004". প্রকাশক: The Jimmy Miller Foundation. http://www.themediacorporation.com/jimmymiller/mobile/biography.html। সংগৃহীত হয়েছে: 2009-10-14.
- ↑ Marisa Miller Profile. প্রকাশক: New York Magazine. http://nymag.com/fashion/models/mmiller/marisamiller/। সংগৃহীত হয়েছে: 2009-10-14.
- ↑ ১৩.০ ১৩.১ Jonathan L - owner (August 2007). Interview with Marisa Miller - the World's Leading Swimsuit Model. প্রকাশক: Models Observer. Archived from [modelsobserver.com/marisa-miller.html the original] on 2007-09-27. http://web.archive.org/web/20070927223604/www.modelsobserver.com/marisa-miller.html। সংগৃহীত হয়েছে: 2009-11-07. "I like to have curves and feel like a woman. I hope that people see that in my photos and know that healthy is better than skinny"
- ↑ Marisa Miller. Askmen.com. http://www.askmen.com/women/models_200/242c_marisa_miller.html। সংগৃহীত হয়েছে: 2007-06-24.
- ↑ Covergirls: Marisa Miller. Complex Magazine. http://www.complex.com/GIRLS/Cover-Girls/MARISA-MILLER.
- ↑ Victoria's Secret's model loses her shorts in cheeky tackle by Tom Arnold at celebrity American football game. Daily Mail. 2010-02-11. http://www.dailymail.co.uk/news/worldnews/article-1249452/Victorias-Secret-model-Marisa-Miller-Tom-Arnold-cheeky-football-game.html। সংগৃহীত হয়েছে: 2010-02-15.
- ↑ ১৭.০ ১৭.১ Carson, Kelly (2008-05-23). Malibu magazine: Suburbia. Archived from the original on 2008-06-19. http://web.archive.org/web/20080619070257/http://www.malibumag.com/site/article/suburbia_with_marisa_miller1/। সংগৃহীত হয়েছে: 2009-02-28. ""A lot has changed for the veteran Sports Illustrated and Victoria Secret supermodel. She got married, took up boxing and designed a line of sneakers for Vans, Inc.""
- ↑ Ramos, Patricia (2009-11-24). Marisa Miller: “I Was Always Shy About My Body”. OK! Magazine. http://www.okmagazine.com/2009/11/marisa-miller-i-was-always-shy-about-my-body/। সংগৃহীত হয়েছে: 2010-03-29.
- ↑ Marisa Miller. প্রকাশক: AskMen.com. 2005. http://www.askmen.com/specials/2006_top_99/marisa-miller-14.html। সংগৃহীত হয়েছে: 2007-06-24.
- ↑ { Scott Juba (2006-02-01). Interview: Marisa Miller: The Girl Behind the Pretty Face. http://www.the-trades.com/article.php?id=4022.
- ↑ Claire Connors (Summer, 2009). 5 minutes to a prettier, healthier you: surfer and supermodel Marisa Miller shares some very down-to-earth insider tricks that work for every woman. Shape. http://findarticles.com/p/articles/mi_m0846/is_91_28/ai_n32169632/. ""Everyone in my family is a nurse except me""
- ↑ Coyte, Matt. "A Model Citizen" (Faces of Change inset), Rolling Stone Magazine, July 2009.
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: মারিসা মিলার |
- মারিসা মিলার — প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
- মারিসা মিলার - ফ্যাশন মডেল ডিরেক্টরি
- মারিসা মিলার — ইন্টারনেট মুভি ডেটাবেজ
- Marisa Miller at Fashion Model Talk
- Marisa Miller in Sports Illustrated
|
|||||||||||