লিতিসিয়া কাস্তা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লিতিসিয়া কাস্তা
Laetitia Casta 2005.jpg
জন্ম নাম লিতিসিয়া মারি লরা কাস্তা
জন্ম মে ১১, ১৯৭৮ (1978-05-11) (বয়স ৩৫)[১]
জন্মস্থান পোঁ-অদেম, ওর, ফ্রান্স
উচ্চতা ১.৬৯ মিটার (৫–৭)[২]
চুলের রং বাদামী
চোখের রং নীল
বক্ষ-কটি-
নিতম্বের
মাপ
৩৫-২৩.৫-৩৫.৫ ইঞ্চি (যুক্তরাষ্ট্রীয়)
৮৯-৫৯.৫-৯০ সে.মি. (ইউরোপীয়)
ওজন ১২৫.৪ পাউন্ড (৫৭ কেজি)
পোষাকের
মাপ
৬ (যুক্তরাষ্ট্রীয়)
৩৬ (ইউরোপীয়)
জুতার মাপ ৭ (যুক্তরাষ্ট্রীয়)
৩৮ (ইউরোপীয়)

লিতিসিয়া মারি লরা কাস্তা[৩] (ইংরেজি: Laetitia Marie Laure Casta) (ফরাসি উচ্চারণ: লীঁতিসিয়া কাস্‌তা) (জন্ম: ১১ মে, ১৯৭৮) একজন ফরাসী মডেল ও অভিনেত্রী।

পরিচ্ছেদসমূহ

প্রাথমিক জীবন [সম্পাদনা]

লিতিসিয়া কাস্তার জন্ম ফ্রান্সের পোঁ-অদেম ক্যান্টনের ওরে শহরে। লিন ব্লিনের বাড়ি ছিলো নরমান্ডিতে, এবং বাবা দোমিনিক কাস্তার নিবাস ছিলো কর্সে। জ্যঁ বাতিস্ত নামে তাঁর বড় একটি ভাই, ও মারি-অঁ নামে ছোট এক বোন আছে। তিনি তাঁর শৈশব কাটিয়েছেন ফ্রান্সের নরমান্ডি ও নয়জি-লে-গ্রঁ (৯৩ - ফ্রান্স)-এ।

পেশাজীবন [সম্পাদনা]

মাত্র ১৫ বছর বয়সে তাঁর মডেলিং জীবনের শুরু। সেসময় তিনি বাবার সাথে কর্সে বাস করতেন, এবং তখন একজন আলোকচিত্র গ্রাহক তাঁকে আবিস্কার করেন, এবং তাঁর মাধ্যমেই কাস্তার মডেলিং জীবনে পদার্পণ। তিনি ১০০-এরও বেশি ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেয়েছেন। এর মধ্যে আছে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে ভিক্টোরিয়া’স সিক্রেট, এল, ভোগ ইত্যাদি। এছাড়া তিনি স্পোর্টস ইলাস্ট্রেটেড সুইমস্যুট ইস্যু, রোলিং স্টোন, এবং পিরেল্লি ক্যালেন্ডার-এর হয়েও মডেলিং করেছেন।

ব্যক্তিগত জীবন [সম্পাদনা]

২০০১ সালের ১৯ অক্টোবর তিনি শাতিনি নামের একটি কন্যা সন্তানের জন্ম দেন। কন্যার বাবা তাঁর প্রাক্তন প্রেমিকা স্টেফান সেদনাউয়ি। বর্তমানে তিনি ইতালীয় অভিনেতা স্টেফানো অ্যাক্রোসি’র বাদদত্তা। এই যুগলের বর্তমানে দুইটি সন্তান রয়েছে। ২১ সেপ্টেম্বর, ২০০৬-এ জন্ম নেয় ছেলে অর্লান্ডো, এবং মেয়ে অ্যাথেনা’র জন্ম হয় ২০০৯ সালের ২৯ আগস্ট।

তথ্যসূত্র [সম্পাদনা]

  1. FMD profile. Retrieved 2009-12-04.
  2. Elle magazine (France). May 2004. Retrieved 2009-12-04
  3. উইকিপিডিয়া:বাংলা ভাষায় ফরাসি শব্দের প্রতিবর্ণীকরণ অনুসৃত হয়েছে। এছাড়াও বহিঃসংযোগ হিসেবে দেখুন: লিতিসিয়া কাস্তা উচ্চারণ

আরো পড়ুন [সম্পাদনা]

বহিঃসংযোগ [সম্পাদনা]