ক্যারোলিনা কুর্কোভা
| ক্যারোলিনা কুর্কোভা | |
|---|---|
২০০৯ সালে মেট্রোপলিটান অপ্রার উদ্বোধনী রাতে ক্যারোলিনা কুর্কোভা |
|
| জন্ম নাম | ক্যারোলিনা ইসেলা কুর্কোভা[১] |
| অন্যান্য নাম | কেকে |
| জন্ম | ফেব্রুয়ারি ২৮, ১৯৮৪ |
| জন্মস্থান | ডেইচিন, চেক প্রজাতন্ত্র |
| উচ্চতা | ৫’–১১” (১.৮ মিটার) |
| চুলের রং | ব্লন্ড |
| চোখের রং | সবুজ |
| বক্ষ-কটি- নিতম্বের মাপ |
৩৪.৫বি-২৫-৩৫ (যুক্তরাষ্ট্রীয়) ৮৭-৬৪-৮৯ (ইউরোপীয়)[২] |
| ওজন | ৫৯ কেজি (১৩০ পাউন্ড; ৯.৩ স্টোন) |
| পোষাকের মাপ |
৮ (যুক্তরাষ্ট্রীয়); ৩৪ (ইউরোপীয়) |
| জুতার মাপ | ৯ (যুক্তরাষ্ট্রীয়) ৪১ (ইউরোপীয়) |
| সংস্থা | আইএমজি মডেল ম্যানেজমেন্ট ভিভা মডেল ম্যানেজমেন্ট |
ক্যারোলিনা ইসেলা কুর্কোভা (চেক: Karolína Isela Kurková) (জন্ম: ২৮ ফেব্রুয়ারি, ১৯৮৪)[৩] একজন চেক মডেল। প্রাক্তন ভিক্টোরিয়া’স সিক্রেট মডেল ও একজন উৎসাহী অভিনেত্রী হিসেবে তিনি বেশি পরিচিত। ফ্যাশন আলোকচিত্রী মারিও টেস্টিনো কুর্কোভা সম্মন্ধে বলেন, “তাঁর মুখমণ্ডল ও দেহের অনুপাত, সেই সাথে তাঁর শক্তিমত্তা, তাঁকে এমন একজন মডেলে পরিণত করেছে যে, সর্বাবস্থায় সে মডেলিংয়ের জন্য প্রস্তুত।”[৪] ফ্যাশন ম্যাগাজিন ভোগ-এর সম্পাদক অ্যানা উইনটোর কুর্কোভাকে ‘পরবর্তী সুপারমডেল’ বলে আখ্যায়িত করেছেন।[৪]
পরিচ্ছেদসমূহ |
[সম্পাদনা] প্রাথমিক ও পেশা জীবন
চেকোস্লোভাকিয়ার ডেইচিন শহরে ক্যারোলিনা কুর্কোভার জন্ম। তাঁর বাবা ছিলেন একজন চেক বাস্কেটবল খেলোয়াড়। তাঁর মা ছিলেন জাতিতে স্লোভাক।[৫] ছোটবেলায় কুর্কোভার উচ্চতা নিয়ে সবাই তাঁর সাথে মজা করতো।[৬] ১৫ বছর বয়সে তাঁর এক বন্ধু কুর্কোভার একটি ছবি প্রাগের একটি এজেন্সির কাছে পাঠায়। সেবার ঐ বয়সেই তাঁকে রানওয়েতে মডেলিংয়ে দেখা যায়।[৩] পরবর্তীতে তিনি আরো অভিজ্ঞতা অর্জনের জন্য মিলানে চলে যান।[৫] এবং মিউসিয়া প্রাদার সাথে একটি মডেলিং চুক্তিতে আবদ্ধ হন।[৭]
১৯৯৯ সালের সেপ্টেম্বরে কুর্কোভাকে ফ্যাশন ও লাইফস্টাইল ম্যাগাজিন ভোগ-এর মার্কিন সংস্করণে দেখা যায়। দুই বছরের মাথায় তিনি নিউ ইয়র্ক সিটিতে চলে যান, এবং ২০০১ সালের ফেব্রুয়ারিতে, ১৭ বছর বয়সে তিনি স্থান পান ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে।[৫]
[সম্পাদনা] ব্যক্তিগত জীবন
ক্যারোলিন কুর্কোভা নিউ ইয়র্ক সিটির ট্রাইবেকা ডিসট্রিক্টে বাস করেন, এবং তিনি ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাস্কেটবল খেলা উপভোগ করেন।[৭] কুর্কোভা স্বীকার করেছেন তিনি হাইপোথাইরয়েডিজমে ভুগছেন এবং এটি তাঁর ওজন বাড়ার একটি অন্যতম কারণ।[৮]
২০০৯ সালের জুলাইয়ে কুর্কোভা ঘোষণা করেন যে, তিনি তাঁর বাগদত্তা আর্চি ড্রুরির সন্তানের মা হতে চলেছেন।[৯] পরবর্তীতে অক্টোবরের ২৯ তারিখে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় টোবিন জ্যাক ড্রুরি। জন্মের সময় সন্তানের ওজন ছিলো ৬ পাউন্ড ৩ আউন্স। এটি এই যুগলের একমাত্র সন্তান।[১০]
[সম্পাদনা] তথ্যসূত্র
- ↑ Karolina Kurkova profile at nymag.com. New York Magazine. http://www.nymag.com/fashion/models/kkurkova/karolinakurkova/। সংগৃহীত হয়েছে: 2009-06-27.
- ↑ http://www.dnamodels.com/ DNA Profile
- ↑ ৩.০ ৩.১ 2007 Victoria's Secret Fashion Show. প্রকাশক: CBS. 2007-12-04. http://en.wikipedia.org/wiki/Victoria%27s+Secret%23Victoria%27s+Secret+Fashion+Show.
- ↑ ৪.০ ৪.১ http://models.com/model_culture/tales_model/Karolina02/
- ↑ ৫.০ ৫.১ ৫.২ http://www.tv.com/karolina-kurkova/person/201748/biography.html
- ↑ Karolina Kurkova interview at Victoria's Secret Fashion Show. প্রকাশক: Bellasugar. 2007-12-19. http://www.bellasugar.com/Karolina-Kurkova-interview-Victorias-Secret-Fashion-Show-888380। সংগৃহীত হয়েছে: 2010-03-15.
- ↑ ৭.০ ৭.১ "Karolina Kurkova".AskMen. Retrieved 2007-06-04.
- ↑ Karolina Kurkova’s “Weight Problem” Caused by Hyperthyroidism
- ↑ Karolina Kurkova Is Pregnant! People Magazine website. 07/14/2009
- ↑ Model Karolina Kurkova Has a Boy! People Magazine website. 11/02/2009
[সম্পাদনা] বহিঃসংযোগ
|
|||||||||||