বেঙ্গালুরু মেট্রো
| বেঙ্গালুরু মেট্রো | |||
|---|---|---|---|
| তথ্য | |||
| অবস্থান | বেঙ্গালুরু, ভারত | ||
| অতিক্রমণের ধরণ | দ্রুত পরিবহণ | ||
| লাইনের সংখ্যা | ২ (পর্ব এক)[১] | ||
| স্টেশনের সংখ্যা | ৪১ (পর্ব এক)[১] | ||
| দৈনিক যাত্রীসংখ্যা | ২৫,০০০ (গন্তব্য একের আনুমানিক হিসাব)[২] | ||
| সদরদপ্তর | বেঙ্গালুরু | ||
| ওয়েবসাইট | http://www.bmrc.co.in/ | ||
| কাজ | |||
| পরিচালক | বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন (বিএমআরসিএল) | ||
| দৈর্ঘ্য | ৩ কোচ ট্রেন | ||
| প্রযুক্তি | |||
| লাইনের দৈর্ঘ্য | ৪২.৩ কিলোমিটার (২৬.৩ মা) [১] (Phase I) | ||
| গতিপথ গেজ | 1,435 mm (4 ft 8½ in) standard gauge | ||
| বৈদ্যতীকরণ | Third rail 750 V DC | ||
| গড়পড়তা গতি | ৩২ km/h (২০ mph) | ||
| সর্বোচ্চ গতি | ৬৭.৫ km/h (৪১.৯ mph) | ||
|
|||
নাম্মা মেট্রো (কন্নড়: ನಮ್ಮ ಮೆಟ್ರೊ "আমাদের মেট্রো"), যা বেঙ্গালুরু মেট্রো নামে পরিচিত (কন্নড়: ಬೆಂಗಳೂರು ಮೆಟ್ರೊ), হল ভারতের বেঙ্গালুরু শহরের একটি গণ রেলপরিবহণ ব্যবস্থা। বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন এই রেল চালায়। ২০১১ সালের ২০ অক্টোবর বেঙ্গালুরু মেট্রোর উদ্বোধন হয়েছে। প্রথম ধাপে বাইয়াপ্পানাহল্লি থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত ট্রেন চলাচল করছে।[৩] এই রেলব্যবস্থা ম্যাজেস্টিক (কেম্পেগৌড়া বাস স্টেশন ও বেঙ্গালুরু মেট্রো স্টেশন), সম্পিগ রোড, হাডসন সার্কেল ও মহাত্মা গান্ধী রোড এলাকার ট্রাফিক সমস্যার সমাধানার্থে গড়ে তোলা হয়েছে।[৪]
পাদটীকা [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ ১.২ "Project Highlights"। Official webpage of B.M.R.C.। সংগৃহীত 2010-05-03।
- ↑ Business Line : Industry & Economy / Logistics : Bangalore's ‘Namma Metro' to roll out on October 20
- ↑ Namma metro to chug on October 20 - southindia - Bangalore - ibnlive
- ↑ "Metro comes to Bangalore finally"। The Times of India। 20 October 2011।
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: নাম্মা মেট্রো |
- Bangalore Metro Rail Corporation Limited
- Official BMRC Route Map
- Praja Metro Tracker
- Namma Metro Rebranding Exercise
|
|||||||||||||||||||||||