ফখরুদ্দীন আহমদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ড. ফখরুদ্দীন আহমেদ
তত্ত্বাবধায়ক সরকার
দায়িত্ব
অধিকৃত অফিস
জানুয়ারি ১২ ২০০৭
ব্যক্তিগত বিবরণ
জন্ম মে ১, ১৯৪০
মুন্সিগঞ্জ, বাংলা
জাতীয়তা বাঙালি
ধর্ম ইসলাম

ড. ফখরুদ্দীন আহমেদ (জন্মঃ ১ মে, ১৯৪০, মুন্সিগঞ্জ, অবিভক্ত ভারত) একজন বাংলাদেশী অর্থনীতিবিদ, সাবেক আমলা এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর। অস্থির রাজনৈতিক পরিস্থিতির মাঝে ২০০৭ সালের ১২ জানুয়ারি তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন।

পরিচ্ছেদসমূহ

শিক্ষা ও কর্মজীবন [সম্পাদনা]

ড. ফখরুদ্দীন আহমেদের পিতার নাম ড. মহিউদ্দিন আহমেদ। ২০০৭ সালের ১২ই জানুয়ারী প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন। তার আগে ২০০৫ এর জুন থেকে তিনি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে (পি.কে.এস.এফ.) কর্মরত ছিলেন। পৃথিবীর বৃহত্তম ক্ষুদ্রঋণ তহবিল - পি.কে.এস.এফ. দুশো'র ও বেশী ক্ষুদ্রঋণ সংস্থাকে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সাহায্য দিয়ে থাকে। ২০০১ সালের অক্টোবর থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত ড. আহমেদ বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ছিলেন।

পুরস্কার [সম্পাদনা]

তথ্যসূত্র [সম্পাদনা]

বহিঃসংযোগ [সম্পাদনা]