নাটক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ভারতীয় নাটকের একটি দৃশ্য

নাটক সাহিত্যের একটি বিশেষ ধরণ। সাধারণত একটি লিখিত পাণ্ডুলিপি অনুসরণ করে অভিনয় করে নাটক পরিবেশিত হয়ে থাকে। নাটক লেখা হয় অভিনয় করার জন্য। তাই নাটক লেখার আগেই তার অভিনয় করার যোগ্য হতে হয়। নাটকে স্থান, সময় ও পরিবেশের বর্ণনা ছাড়াও সংলাপ লেখা থাকে। সংলাপ বলেই একজন অভিনতা নাটকের বিভিন্ন বিষয়ে বলে থাকেন। তবে সংলাপই শেষ কথা নয়। সংলাপবিহীন অভিনয়ও নাটকের অংশ।


[সম্পাদনা] নাটকের উপাদান :

০১) মূল ভাবনা বা প্রেমিজ : একটা নাটক তার দর্শককে কিছু বলতে চায়। নাট্যকার একটি ধারণাকে অবলম্বন করে একটি কাহিনী তৈরি করেন। কাহিনীর মাধ্যমে তিনি তার ধারণাটিকে বলেন। তার এই মূল বক্তব্যটিই হল মূল ধারণা বা প্রেমিজ।

০২) কাহিনী বা প্লট : নাটকে সাধারণত একটি ঘটনা থাকে। কাহিনীর শুরু, মধ্য ও শেষ থাকে। এক বা একাধিক মানুষের বা চরিত্রের কাহিনী বর্ণিত হতে থাকে। প্রধান কাহিনীর পাশাপাশি নাটকে উপ-কাহিনী বা সাব-প্লট থাকতে পারে। তবে উপ-কাহিনী প্রধান কাহিনীকে সহায়তা করে।

০৩) চরিত্র : নাটক যেই ব্যক্তিগুলোর কাহিনী বর্ণনা করে সেই ব্যক্তিগুলোই নাটকের চরিত্র। মূলত একটি নাটকে একজন প্রধান চরিত্র হয়। চরিত্রটি নাটকের শুরুতে যে রকম থাকে, নাটকের শেষে সে রকম থাকে না। ঘটনাপ্রবাহের প্রবাহে তার মধ্যে নানা রকম পরিবর্তন ঘটে।

০৪) সংলাপ : নাটকের চরিত্র বা পাত্রপাত্রী কথোপকথন আকারে যা বলে সেটাই সংলাপ। সোজা কথায়, নাটকের চরিত্রের মুখের কথাগুলোকেই সংলাপ বলে।

[সম্পাদনা] নাটকের শ্রেণী বিভাগ

নাটকের শ্রেণীবিভাগ কোন বিশেষ বিষয়কে ভিত্তি করে করা হয় নি। নানা রকম বিষয়বস্তু অনুসারে নাটককে নানা ভাবে শ্রেণী বিভাগ করা হয়েছে। নাটকের শ্রেণী বিভাগগুলো বর্ণনা করা হল - ক) ভাব সংবেদনা রীতি অনুসারে (০১) ট্রাজেডি (০২) কমেডি (০৩) ট্রাজি-কমেডি (০৪) মেলোড্রামা ও (০৫) ফার্স। খ) বিষয়বস্তুর উৎসরীতি অনুসারে (০১) পৌরাণিক (০২) ঐতিহাসিক (০৩) ঐতিহাসিককল্প চরিত্রমূলক (০৪) সামাজিক (০৫) পারিবারিক (০৬) উপকথাশ্রয়ী ও (০৭) কাল্পনিক গ) বিষয়বস্তুর প্রকৃতি অনুসারে (০১) ধর্মমূলক (০২) নীতিমূলক (০৩) আধ্যাত্মিক (০৪) রাজনৈতিক (০৫) অর্থনৈতিক (০৬) প্রেমমূলক (০৭) দেশপ্রেমমূলক (০৮) সমাজরীতিমূলক (০৯) ষড়যন্ত্রমূলক (১০) রোমাঞ্চকর দুঃস্বাহসমূলক ও (১১) অপরাধ আবিষ্কারমূলক প্রভৃতি ঘ) উপাদানযোজনা বৈশিষ্ট্য অনুসারে (০১) গীতিনাট্য বা অপেরা (০২) যাত্রা (০৩) নৃত্যনাট্য (০৪) নাটক বা ড্রামা ঙ) আয়তন বা অঙ্কসংখ্যা অনুসারে (০১) মহানাটক (০২) নাটক (০৩) নাটিকা (০৪) একাঙ্কিকা চ) গঠন রীতি অনুসারে (০১) ক্লাসিক্যাল (০২) রোমান্টিক (০৩) দৃশ্যাবলী ছ) রচনারীতি অনুসারে (০১) পদ্যনাটক (০২) গদ্যনাটক (০৩) গদ্য-পদ্যময় নাটক জ) উপস্থাপনারীতি অনুসারে (০১) বাস্তবিক নাটক (০২) ভাবতান্ত্রিক নাটক (০৩) রূপক নাটক (০৪) সাংকেতিক নাটক (০৫) এক্সপ্রেশানিস্টিক নাটক ঝ) উদ্দেশ্য অনুসারে (০১) ঘটনামূখ্য (মোলোড্রামা) (০২) চরিত্রমূখ্য (চরিত্রনাট্য) (০৩) রসমূখ্য (রসনাট্য) ও (০৪) তত্ত্বমূখ্য (তত্ত্বনাটক)

[সম্পাদনা] গ্রন্থপঞ্জি

  • Banham, Martin, ed. 1998. The Cambridge Guide to Theatre. Cambridge: Cambridge University Press. ISBN 0521434378.
  • Brockett, Oscar G. and Franklin J. Hildy. 2003. History of the Theatre. Ninth edition, International edition. Boston: Allyn and Bacon. ISBN 0205410502.
  • Carlson, Marvin. 1993. Theories of the Theatre: A Historical and Critical Survey from the Greeks to the Present. Expanded ed. Ithaca and London: Cornell University Press. ISBN 0801481546.
  • Duchartre, Pierre Louis. 1929. The Italian Comedy. Unabridged republication. New York: Dover, 1966. ISBN 0486216799.
  • Dukore, Bernard F., ed. 1974. Dramatic Theory and Criticism: Greeks to Grotowski. Florence, KY: Heinle & Heinle. ISBN 0030911524.
  • Durant, Will & Ariel Durant. 1963 The Story of Civilization, Volume II: The Life of Greece. 11 vols. New York: Simon & Schuster.
  • Elam, Keir. 1980. The Semiotics of Theatre and Drama. New Accents Ser. London and New York: Methuen. ISBN 0416720609.
  • Fergusson, Francis. 1949. The Idea of a Theater: A Study of Ten Plays, The Art of Drama in a Changing Perspective. Princeton, NJ: Princeton UP, 1968. ISBN 0691012881.
  • Gordon, Mel. 1983. Lazzi: The Comic Routines of the Commedia dell'Arte. New York: Performing Arts Journal Publications. ISBN 0933826699.
  • Harsh, Philip Whaley. 1944. A Handbook of Classical Drama. Stanford: Stanford UP; Oxford: Oxford UP.
  • Johnstone, Keith. 1981. Impro: Improvisation and the Theatre Rev. ed. London: Methuen, 2007. ISBN 0713687010.
  • Pfister, Manfred. 1977. The Theory and Analysis of Drama. Trans. John Halliday. European Studies in English Literature Ser. Cambridige: Cambridge University Press, 1988. ISBN 052142383X.
  • Rehm, Rush. 1992. Greek Tragic Theatre. Theatre Production Studies ser. London and New York: Routledge. ISBN 0415118948.
  • Spolin, Viola. 1967. Improvisation for the Theater. Third rev. ed Evanston, Il.: Northwestern University Press, 1999. ISBN 081014008X.
  • Taxidou, Olga. 2004. Tragedy, Modernity and Mourning. Edinburgh: Edinburgh UP. ISBN 0748619879.
  • Weimann, Robert. 1978. Shakespeare and the Popular Tradition in the Theater: Studies in the Social Dimension of Dramatic Form and Function. Baltimore and London: The John Hopkins University Press. ISBN 0801835062.
  • ---. 2000. Author's Pen and Actor's Voice: Playing and Writing in Shakespeare's Theatre. Ed. Helen Higbee and William West. Cambridge Studies in Renaissance Literature and Culture. Cambridge: Cambridge University Press. ISBN 0521787351.
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করতে পারেন