জাম্বুরা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জাম্বুরা লেবু প্রজাতির এক প্রকার ফল। বাংলায় এর অপর নাম 'বাতাবী লেবু'। বিভিন্ন ভাষায় এটি পুমেলো, জাবং, বা শ্যাডক নামেও পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Citrus maxima বা Citrus grandis । এটি হালকা সবুজ হতে হলদেটে বর্ণের ফল। এর কোয়া গুলো লাল বর্ণের হয়ে থাকে।
জাম্বুরার গঠন অনেকটা লেবুর ("lemon" in English) মত। এটাকে বড় আকারের লেবু বলা যেতে পারে। এর কোয়াগুলোও লেবুর কোয়ার মত, তবে পাকা জাম্বুরার কোয়ার রঙ গোলাপী হ্য। জাম্বুরার খোসা অনেক পুরু হয় এবং খোসার ভিতর দিকটা ফোম এর মত নরম। এটি একটি ভিটামিন সমদ্ধ ফল।
[সম্পাদনা] খাওয়ার পদ্ধতি
প্রথমে জাম্বুরার খোসায় ছুরি দিয়ে এমন ভাবে পোচ দিতে হবে যেন এর কোয়া গুলো না কাটে। এরপর খোসা গুলো হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তারপর প্রতিটি কোয়া ছাড়িয়ে নিয়ে প্লেটে নিয়ে লবণ, মরিচ দিয়ে মাখিয়ে নিয়ে পরিবেশন করতে হবে।
-
Citrus maxima.jpg
পাকা জাম্বুরা
[সম্পাদনা] বহিঃসংযোগ
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: জাম্বুরা |
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সমৃদ্ধ করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |