গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - কমেডি বা সঙ্গীতধর্মী চলচ্চিত্র)
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
| অনুগ্রহ করে এই নিবন্ধ বা অনুচ্ছেদটি সম্প্রসারণ করে এর উন্নতিতে সহায়তা করুন। অতিরিক্ত তথ্যের জন্য আলাপ পাতা দেখতে পারেন। |
গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - কমেডি বা সঙ্গীতধর্মী চলচ্চিত্র) (ইংরেজি: The Golden Globe Award for Best Actress - Motion Picture Musical or Comedy) হচ্ছে গোল্ডন গ্লোব পুরস্কার প্রদানের একটি শাখা। ১৯৫০ সালে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন সর্বপ্রথম এই পুরস্কার প্রদান শুরু করে। এর আগে সেরা অভিনেত্রীদের জন্য একটি মাত্র পুরস্কারই বরাদ্দ ছিলো, যার নাম, "সেরা অভিনেত্রী (চলচ্চিত্র)"। পরবর্তীতে এটি দুটি শাখায় ভাগ হয়, যার একটি কমেডি বা সঙ্গীতধর্মী চলচ্চিত্রের ওপর, এবং অপরটির নাম গোল্ডেন গ্লোব পুরস্কার (সেরা অভিনেত্রী - নাট্য চলচ্চিত্র)।