রিজ উইদারস্পুন
|
|
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। অনুগ্রহপূর্বক নির্ভরযোগ্য উৎস সংযুক্ত করে সাহায্য করুন। জীবিত ব্যক্তির ক্ষেত্রে বিতর্কিত হতে পারে এমন উৎসবিহীন অথবা অপার্যপ্তভাবে উৎসবিহীন উপাদান, বিশেষভাবে যদি সম্ভাব্য কুৎসাপূর্ণ বা ক্ষতিকর হিসেবে গণ্য হয় তবে তা অচিরেই অপসারণ করা হবে। (উৎস খুঁজুন: রিজ উইদারস্পুন – সংবাদ, বই, গবেষণাপত্র) |
| রিজ উইদারস্পুন | |
|---|---|
২০০৯-এর ২৫ জুন ওভাল অফিসে উইদারস্পুন |
|
| জন্ম | লরা জন রীজ উইদারস্পুন |
| পেশা | অভিনেত্রী, প্রযোজক |
| কার্যকাল | ১৯৯১–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | রায়ান ফিলিপ (১৯৯৯–২০০৭); ২ সন্তান |
লরা জন রীজ উইদারস্পুন (ইংরেজি: Laura Jeanne Reese Witherspoon) (জন্ম: ২২ মার্চ, ১৯৭৬), যিনি রীজ উইদারস্পুন নামেই সমধিক পরিচিত; একজন মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক। ১৯৯৮ সালে তিনি তিনটি খ্যাতনামা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সেগুলো হচ্ছে: ওভারনাইট ডেলিভারি, প্লিজেন্টভিল, এবং টোয়াইলাইট। পরবর্তী বছরে সমালোচকভূষিত চলচ্চিত্র ইলেকশন-এ তাঁকে দেখা যায়। এই চলচ্চিত্রটির জন্য তিনি গোল্ডেন গ্লোব মনোনয়ন লাভ করেন। ২০০১ সালে তাঁর পেশাজীবনের অন্যতম উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটে। “এল উড” চরিত্রে অভিনীত তাঁর চলচ্চিত্র লিগালি ব্লন্ড বক্স অফিস হিট হয়; আর এটাই উইদারস্পুনের চলচ্চিত্র জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ২০০২ সালে তিনি সুইট হোম আলাবামা ছবিতে অভিনয় করেন, যা এখন পর্যন্ত তাঁর অভিনীত সবচেয়ে ব্যবসাসফল ছবি। ২০০৩ তিনি চলচ্চিত্রে ফিরে আসেন আসেন একই সাথে মূল নায়িকা ও প্রযোজক হিসেবে; প্রযোজনা ও অভিনয় করেন লিগালি ব্লন্ড চলচ্চিত্রের দ্বিতীয় পর্ব লিগালি ব্লন্ড ২: রেড, হোয়াইট, এন্ড ব্লন্ড। ২০০৫ সালে ওয়াক ইন দ্য লাইন চলচ্চিত্রে জুন কার্টার ক্যাশ চরিত্রে তাঁর অভিনয় আন্তর্জাতিক মনোযোগ কাড়তে সমর্থ হয়। এই চলচ্চিত্রের জন্য পরবর্তীতে তিনি মূল চরিত্রে অভিনয়কৃত সেরা অভিনেত্রী হিসেবে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা, এবং স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন।
উইদারস্পুন বিয়ে করেছিলেন তাঁর অভিনীত ক্রুয়েল ইনটেনশন চলচ্চিত্রের সহ-অভিনেতা রায়ান ফিলিপকে। তাঁদের বিয়ে হয় ১৯৯৯ সালে, এবং আভা ও ডেকন নামে এই দম্পতির দুটি সন্তান আছে। এই দম্পতি ২০০৬ সালের শেষে সেপারেশন গ্রহণ করেন এবং আলাদাভাবে বসবাস করতে থাকেন। ২০০৭-এর অক্টোবরে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। উইদারস্পুনের একটি নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আছে, যেখান এ ক্যাটাগরির চলচ্চিত্র তৈরি করা হয়, এছাড়া তিনি নারী ও শিশু বিষয়ক বিভিন্ন পরামর্শদানকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত। তিনি চিল্ড্রেন'স ডিফেন্স ফান্ডের (CDF) বোর্ডের একজন সদস্য এবং এই সংগঠনে তিনি নিয়মিত সময় দিয়ে আসছেন। তাঁকে ২০০৭ সালে অ্যাভন প্রোডাক্ট-এর বিশ্বব্যাপী প্রচারদূত করা হয়, এবং তখন থেকে তিনি অ্যাভন ফাউন্ডেশনের সম্পানসূচক চেয়ার পদে বহাল আছেন।
পরিচ্ছেদসমূহ |
প্রাথমিক জীবন ও শিক্ষা [সম্পাদনা]
লুইজিয়ানার নিউ অর্লিন্সের তৎকালীন সাউদার্ন ব্যাপটিস্ট হাসপাতালে (বর্তমান অশস্নের ব্যাপটিস্ট মেডিক্যাল সেন্টার) রীজ উইদারস্পুনের জন্ম। তাঁরা তখন নিউ অর্লিন্সে থাকতেন, কারণ তাঁর বাবা সেসময় টুলেন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্কুলের ছাত্র ছিলেন।
চলচ্চিত্র তালিকা [সম্পাদনা]
টেলিভিশন অনুষ্ঠান [সম্পাদনা]
| বছর | অনুষ্ঠানের নাম | চরিত্র | মন্তব্য |
|---|---|---|---|
| ২০০০ | কিং অফ দ্য হিল | ডেবি | ২ পর্ব |
| Friends | Jill | 2 episodes Nominated – American Comedy Award for Funniest Female Guest Appearance in a TV Series |
|
| 2002 | The Simpsons | Greta Wolfcastle (voice) | 1 episode |
| 2003 | Freedom: A History of Us | Various roles | 3 episodes |
তথ্যসূত্র [সম্পাদনা]
বহিঃসংযোগ [সম্পাদনা]
| উইকিউক্তিতে নিচের বিষয় সম্পর্কে সংগৃহীত উক্তি আছে:: রীজ উইদারস্পুন |
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: রীজ উইদারস্পুন |