খুলনা জিলা স্কুল
| খুলনা জিলা স্কুল | |
|---|---|
| অবস্থান | |
| খুলনা শহরের কেন্দ্রস্থলে, খুলনা বাংলাদেশ |
|
| তথ্য | |
| ধরন | সরকারি |
| প্রতিষ্ঠাকাল | ১৮৮৫ |
| স্কুল বোর্ড | যশোর শিক্ষা বোর্ড |
| শ্রেণীসমূহ | ৩-১০ |
| ছাত্রসংখ্যা | ২০০০ |
| ক্যাম্পাসের আকার | বর্গ মিটার |
খুলনা জিলা স্কুল (ইংরেজি: Khulna Zilla School) খুলনা জেলার সবচেয়ে পুরনো এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কুলগুলোর একটি। এই বিদ্যালয়ে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষাদান করা হয়।
পরিচ্ছেদসমূহ |
ইতিহাস [সম্পাদনা]
এই বিদ্যালয়ে বর্তমানে ৫২ জন শিক্ষক-শিক্ষিকা এবং ২০০০ জন ছাত্র আছে। শিক্ষকের বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত এবং ছাত্ররা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বাছাইকৃত হয়। এ কারণে এই বিদ্যালয়ের ছাত্ররা তুলনামূলক মেধাবী হয় ও ভালো রেজাল্ট করে।
অবস্থান [সম্পাদনা]
খুলনা জিলা স্কুল খুলনা শহরের কেন্দ্রস্থলে এক নিদারুণ প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। এর পাশ দিয়ে রূপসা নদী বহমান।
ভর্তি [সম্পাদনা]
এই বিদ্যালয়ে ভর্তি হতে শহর বা গ্রামের মেধাবী ছাত্ররা উন্মুখ থাকে। তাই ভর্তিপরীক্ষা অনেক প্রতিযোগিতা পূর্ণ হয়। তৃতীয়, পঞ্চম এবং নবম শ্রেণীতে নতুন ছাত্র ভর্তি করা হয়ে থাকে। মাত্র ২৪০ টি আসনের বিপরীতে ২৫০০ এরও বেশী ছাত্র ভর্তিপরীক্ষায় অংশ নেয়।