কালোমাথা টিয়া
| কালোমাথা টিয়া | |
|---|---|
| সংরক্ষণ অবস্থা | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Animalia |
| পর্ব: | Chordata |
| শ্রেণী: | Aves |
| বর্গ: | Psittaciformes |
| মহাপরিবার: | Psittacoidea |
| পরিবার: | Psittaculidae |
| উপপরিবার: | Psittaculinae |
| গণ: | Psittacula |
| প্রজাতি: | P. finschii |
| দ্বিপদী নাম | |
| Psittacula finschii (Hume, 1874) |
|
কালোমাথা টিয়া (Psittacula finschii) (ইংরেজি: Grey-headed Parakeet বা Finsch's Parakeet) সিট্টাকুলিডি (Psittaculidae) গোত্র বা পরিবারের অন্তর্গত সিট্টাকুলা (Psittacula) গণের এক প্রজাতির টিয়া।[১] এরা মূলতদক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় পাখি। অন্যসব টিয়া প্রজাতির মত এরাও খুব বেশি পরিমাণে স্থানিক। প্রায় ১৬ লক্ষ ৪০ হাজার বর্গ কিলোমিটারএলাকা জুড়ে এদের আবাস।[২] গত কয়েক দশক ধরে এদের সংখ্যা আশংকাজনক হারে কমে যাচ্ছে। আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে।[৩] স্লেটমাথা টিয়ার সাথে কালোমাথা টিয়ার অনেক মিল আর এ দুজনে মিলে একটি মহাপ্রজাতির (Super-species) সৃষ্টি করেছে।
পরিচ্ছেদসমূহ |
বিস্তৃতি [সম্পাদনা]
বাংলাদেশ, ভারত, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, লাওস ও চীন কালোমাথা টিয়ার প্রধান আবাসস্থল। এসব দেশের পত্রপতনশীল ও মিশ্র-চিরসবুজ বন এদের প্রিয় বিচরণক্ষেত্র।[৩]
বিবরণ [সম্পাদনা]
কালোমাথা টিয়ার স্ত্রী পুরুষ উভয় প্রজাতির মাথা স্লেট রঙের বা কালচে। মাথায় গাঢ় ধূসর অংশকে ঘিরে চিকন কালো দাগ থাকে। পিঠের দিক গাঢ় সবুজ ও পেটের দিক ক্রমশ হালকা। মাথার পেছনে অল্প একটু নীলচে-সবুজ অংশ দেখা যায়। সবুজাভ-হলুদ লেজ মোটা ও লম্বা। লেজের গোড়ায় কিছু পালক নীলচে-সবুজ হয়। লেজের ডগার প্রায় অর্ধেকটাই হলুদ। স্ত্রী পাখির লেজের ডগা তুলনামূলকভাবে খাটো। উপরের ঠোঁট লাল, নিচের ঠোঁট সাদাটে-হলুদ। চোখের তারাও সাদাটে-হলুদ। পুরুষের ডানার উপর খয়েরি-লাল বর্ণের পট্টি থাকে।[১] অপ্রাপ্তবয়স্ক পাখির মুখের দিকের পালক একটু সবজে-ধূসর, মাথার বাকি অংশের পালক ফ্যাকাসে সবুজ। ডানায় পট্টি থাকে না। চোখ ধূসর, ঠোঁট কমলা, লেজ খাটো।[৪] পূর্ণবয়স্ক পুরুষ কালোমাথা টিয়ার দৈর্ঘ্য কমবেশি ৩৬ সেন্টিমিটার। স্ত্রী টিয়া ২৭ সেন্টিমিটার।[১]
অস্তিত্বের সংকট [সম্পাদনা]
ব্যাপকহারে আবাসন ধ্বংস ও বনাঞ্চল কেটে চাষাবাদের ফলে কালোমাথা টিয়ার অস্তিত্ব সর্বত্রই হুমকির মুখে পড়েছে। এছাড়া বাসাবাড়িতে কথা-বলা-পাখি হিসেবে বন থেকে ধরে খাঁচায় আটকে রাখা হচ্ছে।
আরও দেখুন [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: কালোমাথা টিয়া |
| উইকিপ্রজাতির সম্পর্কিত তথ্যে রয়েছে: কালোমাথা টিয়া |
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ ১.০ ১.১ ১.২ বাংলাদেশের পাখি, রেজা খান, বাংলা একাডেমী, ঢাকা (২০০৮), পৃ. ৩৫৩।
- ↑ Psittacula finschii, BirdLife International এ কালোমাথা টিয়া বিষয়ক পাতা।
- ↑ ৩.০ ৩.১ Psittacula finschii, The IUCN Red List of Threatened Species এ কালোমাথা টিয়া বিষয়ক পাতা।
- ↑ Grey-headed Parakeet, Wild Parrot Trust, কালোমাথা টিয়া বিষয়ক পাতা।