স্লেটমাথা টিয়া
| স্লেটমাথা টিয়া | |
|---|---|
| Kullu- Manali District of Himachal Pradesh, India. | |
| সংরক্ষণ অবস্থা | |
| বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
| জগৎ/রাজ্য: | Animalia |
| পর্ব: | Chordata |
| শ্রেণী: | Aves |
| বর্গ: | Psittaciformes |
| মহাপরিবার: | Psittacoidea |
| পরিবার: | Psittaculidae |
| উপপরিবার: | Psittaculinae |
| গোত্র: | Psittaculini |
| গণ: | Psittacula |
| প্রজাতি: | P. himalayana |
| দ্বিপদী নাম | |
| Psittacula himalayana (Lesson, 1832) |
|
| প্রতিশব্দ | |
|
Conurus Himalayanus |
|
স্লেটমাথা টিয়া (Psittacula himalayana) (ইংরেজি: Slaty-headed Parakeet বা Hodgson's Parakeet) সিট্টাকুলিডি (Psittaculidae) গোত্র বা পরিবারের অন্তর্গত সিট্টাকুলা (Psittacula) গণের এক প্রজাতির টিয়া। এরা মূলত দক্ষিণ এশিয়ার স্থানীয় পাখি। অন্যসব টিয়া প্রজাতির মত এরা স্থানিক নয়, বরং স্বল্পদৈর্ঘ্যের পরিযায়ী। সাধারণত অক্টোবরের শেষ দিকে এরা পাহাড় থেকে উপত্যকায় নেমে আসে। প্রায় ১ লক্ষ ৪৯ হাজার বর্গ কিলোমিটারএলাকা জুড়ে এদের আবাস।[১] গত কয়েক দশক ধরে এদের সংখ্যা আশংকাজনক হারে কমে যাচ্ছে। আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে।[২] কালোমাথা টিয়ার সাথে স্লেটমাথা টিয়া অনেক মিল আর এ দুজনে মিলে একটি মহাপ্রজাতির (Super-species) সৃষ্টি করেছে।
পরিচ্ছেদসমূহ |
বিস্তৃতি [সম্পাদনা]
ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান স্লেটমাথা টিয়ার প্রধান আবাসস্থল। এসব দেশের পাহাড়ী পত্রপতনশীল ও মিশ্র-চিরসবুজ বন এদের প্রিয় বিচরণক্ষেত্র।[২]
বিবরণ [সম্পাদনা]
স্লেটমাথা টিয়ার স্ত্রী পুরুষ উভয় প্রজাতির মাথা স্লেট রঙের বা কালচে। মাথায় গাঢ় ধূসর অংশকে ঘিরে চিকন কালো দাগ থাকে। পিঠের দিক গাঢ় সবুজ ও পেটের দিক ক্রমশ হালকা। মাথার পেছনে অল্প একটু নীলচে-সবুজ অংশ দেখা যায়। লেজ মোটা ও লম্বা। লেজের গোড়ায় কিছু পালক সবুজ হয় এবং পরবর্তীতে ক্রমশ গাঢ় নীল বর্ণ ধারণ করে। লেজের ডগা হলুদ। স্ত্রী পাখির লেজের ডগা তুলনামূলকভাবে খাটো। উপরের ঠোঁট লাল, নিচের ঠোঁট সাদাটে-হলুদ। চোখের তারাও সাদাটে-হলুদ বা কালো। পুরুষের ডানার উপর গাঢ় খয়েরি বর্ণের পট্টি থাকে। অপ্রাপ্তবয়স্ক পাখির মুখের দিকের পালক একটু সবজে-ধূসর, মাথার বাকি অংশের পালক ফ্যাকাসে সবুজ। ডানায় পট্টি থাকে না। চোখ ধূসর, ঠোঁট কমলা, লেজ খাটো। পূর্ণবয়স্ক স্লেটমাথা টিয়ার দৈর্ঘ্য কমবেশি ৪০ সেন্টিমিটার। ওজন ১২৫ গ্রাম।[৩]
আরও দেখুন [সম্পাদনা]
| উইকিমিডিয়া কমন্সে নিচের বিষয় সংক্রান্ত মিডিয়া রয়েছে: স্লেটমাথা টিয়া |
তথ্যসূত্র [সম্পাদনা]
- ↑ Psittacula himalayana, BirdLife International এ স্লেটমাথা টিয়া বিষয়ক পাতা।
- ↑ ২.০ ২.১ Psittacula himalayana, The IUCN Red List of Threatened Species এ স্লেটমাথা টিয়া বিষয়ক পাতা।
- ↑ Slaty-headed Parakeet, Wild Parrot Trust, স্লেটমাথা টিয়া বিষয়ক পাতা।