কার্ল লিনিয়াস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কার্ল লিনিয়াস (Carl von Linné)
আলেকজান্ডার রোজলিনের তুলিতে লিনিয়াসের পোর্ট্রেট। বর্তমানে রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমিতে আছে।
আলেকজান্ডার রোজলিনের তুলিতে লিনিয়াসের পোর্ট্রেট। বর্তমানে রাজকীয় সুয়েডীয় বিজ্ঞান একাডেমিতে আছে।
জন্ম মে ১৩, ১৭০৭
Råshult, Älmhult, সুইডেন
মৃত্যু জানুয়ারি ১০, ১৭৭৮ (৭০ বছর)
উপসালা, সুইডেন
বাসস্থান সুইডেন
জাতীয়তা সুয়েডীয়
ক্ষেত্র প্রাণিবিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান
যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছিলেন উপসালা ইউনিভার্সিটি
University of Harderwijk
যেজন্য পরিচিত শ্রেণিবিন্যাসবিদ্যা
বাস্তুবিজ্ঞান
উদ্ভিদবিজ্ঞান
লেখক সংক্ষিপ্তরূপ L.
ধর্মীয় অবস্থান সুইডেনের চার্চ
স্বাক্ষর
কার্ল লিনিয়াস (Carl von Linné)'s signature

কার্ল লিনিয়াস (সুয়েডীয় ভাষায়: Carl Linnaeus; লাতিন ভাষায়: Carolus Linnaeus, ক্যারোলাস লিনিয়াস) (২৩শে মে পুরাতন নিয়মে ১৩ই মে, ১৭০৭ - ১০ই জানুয়ারি, ১৭৭৮) প্রখ্যাত সুয়েডীয় উদ্ভিদবিজ্ঞানী, চিকিৎসক ও প্রাণীবিজ্ঞানী যিনি আধুনিক দ্বিপদী নামকরণের ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন। তাকে আধুনিক শ্রেণীবিন্যাসবিদ্যার জনক বলা হয়। এছাড়া তিনি আধুনিক বাস্তুবিজ্ঞানের জনকদের মধ্যে অন্যতম।

লিনিয়াসের জন্ম দক্ষিণ সুইডেনের সামালান্দের এক গ্রামে। তার পূর্বপুরুষ কেউই শেষ নাম ব্যবহার করতেন না। তাদের নাম রাখা হতো স্ক্যান্ডিনেভীয় দেশের প্যাট্রোনিমিক (পিতার নামের সাথে সংযুক্ত) নিয়মে। তার বাবাই প্রথম শেষ নামের প্রচলন করেন। বাড়ির সামনের এক বিশাল লিন্ডেন গাছের নামানুসারে লিনিয়াস নামটিই বেছে নেন। লিনিয়াস শিক্ষাজীবনের অধিকাংশ সময়ই কাটিয়েছেন উপসালা ইউনিভার্সিটিতে১৭৩০ সালে এই বিশ্ববিদ্যালয়েরই প্রভাষক হিসেবে যোগ দেন। ১৭৩৫ থেকে ১৭৩৮ সাল পর্যন্ত বিদেশে ছিলেন এবং এ সময়ই নেদারল্যান্ড থেকে তার Systema Naturae গ্রন্থের প্রথম সংস্করণ প্রকাশিত হয়। এরপর সুইডেনে ফিরে এসে উপসালাতে উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক পদে যোগ দেন। ১৭৪০-এর দশকে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস করার জন্য তাকে সুইডেনের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছিল। ১৭৫০ ও ৬০-এর দশকে তিনি এই শ্রেণীবিন্যাস চালিয়ে যান এবং ভলিউম ভলিউম বই প্রকাশ করেন। মৃত্যুর সময় সমগ্র ইউরোপ জুড়ে অন্যতম সেরা বিজ্ঞানী হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।

ফরাসি দার্শনিক জঁ-জাক রুসো তাকে একটি বার্তা পাঠিয়েছিলেন এই বলে: "তাকে বলো আমি পৃথিবীতে তার চেয়ে মহান কোন ব্যক্তিকে চিনি না।" জার্মান দার্শনিক ইয়োহান ভোল্‌ফগাং ফন গোটে লিখেছিলেন: "শেক্সপিয়ার ও স্পিনোজাকে বাদ দিলে পৃথিবীতে এ পর্যন্ত বাস করে যাওয়া সকল মানুষের মধ্যে আমার উপর লিনিয়াসের প্রভাবই ছিল সবচেয়ে বেশি।" সুয়েডীয় লেখক August Strindberg লিখেছেন: "লিনিয়াস আসলে ছিলেন একজন কবি, কিভাবে যেন প্রকৃতিবিদ হয়ে গেছেন।"

অনেক প্রাণী বা উদ্ভিদের দ্বিপদী নামের শেষে যে নাম রেখেছেন তার নামের সংক্ষিপ্ত রূপ স্থান পায়। লিনিয়াস যে নামগুলো রেখেছেন সেগুলোর শেষে "L" অক্ষরটি থাকে।

[সম্পাদনা] বহিঃসংযোগ