ইয়োহান ভোলফগাং ফন গোটে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়োহান ভল্‌ফগাং ফন গোটে

ইয়োহান ভল্‌ফগাং ফন গোটে (জার্মান: Johann Wolfgang von Goethe) (২৮শে আগস্ট, ১৭৪৯ - ২২শে মার্চ, ১৮৩২) জার্মান লেখক ও কবি। জর্জ এলিয়ট তার সম্পর্কে বলেছিলেন, "জার্মানির সেরা গুণী ব্যক্তি এবং পৃথিবীর শেষ সত্যিকারের বহুশাস্ত্রজ্ঞ"। গোটে একাধারে কবিতা, নাটক, সাহিত্য, ধর্মতত্ত্ব, মানবতাবাদ এবং বিজ্ঞানের ক্ষেত্রে অবদান রেখেছেন। গোটের সেরা কীর্তি হচ্ছে দু খণ্ডের নাটক ফাউস্ট যাকে বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা কীর্তি হিসেবেও বিবেচনা করা হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে প্রচুর কবিতা, Wilhelm Meister's Apprenticeship নামক Bildungsroman এবং The Sorrows of Young Werther নামক উপন্যাস।

গোটে জার্মান সাহিত্য বিশেষত ১৮ ও ১৯-শতকে বিকশিত ভাইমার ক্লাসিসিজ্‌ম আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব। এই আন্দোলনের সাথে জড়িয়ে ছিল একই সাথে আলোকময়তা, আবেগময়তা (Empfindsamkeit), Sturm und Drang এবং রোমান্টিসিজ্‌ম।

বহিঃসংযোগ [সম্পাদনা]